চলে গেল “আর্নল্ড” খ্যাত গ্যারি কোলম্যান
আর্নল্ডকে মনে পড়ে? টিভি সিরিজ ডিফ্রেন্ট স্ট্রোক এর ছোট্ট আর্নল্ড । আশির দশকের খুব নামকরা টিভি সিরিজ ছিলো ডিফ্রেন্ট স্ট্রোক, আর তাতে আমার মত সব বাচ্চাদের মাতিয়ে রাখতো ছোট্ট আর্নল্ড । সর্বকালীন নামকরা শিশু-শিল্পীদের তালিকায় তার নাম একদম ওপরের সারিতে । আর্নল্ড (গ্যারি কোলম্যান) আর সিরিজে তার বোন কিম্বারলিকে (ডানা প্লাটো) অনেকেরই মনে থাকার কথা।
![]()
বাস্তব জীবনে, নেফ্রিটিস নামক শারীরিক জটিলতায় সে সারা জীবন ছোট্টই থেকে যায় । গ্যারি কোলম্যানের পুরো জীবনটাই কেটেছে নানা বিপত্তিতে । তারই ইতি টানতে গত ২৮শে মে মাত্র ৪২ বছরেই থেমে গেল জীবন ।
ছোটবেলার আনন্দময় মূহুর্তগুলো উপহার দেয়ার জন্য তাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি ।
~





খবরটা যখন শুনলাম মনটা কারাপ হল। এক সময় আমার খুবই প্রিয় শিশু অভিনেতা ছিল সে।
মনটা খারাপ হল। আমারো প্রিয় ছিলেন
খুব কষ্ট পেলাম খবরটা শুনে। আশির দশকে বড় হওয়া আমাদের অনেকের কাছেই সে ছিল অত্যন্ত প্রিয়। এভাবেই একে একে চলে যাচ্ছে প্রিয় মানুষেরা
শুনে খারাপ লাগলো, পুরোপুরি মনে নাই সবটা, কিন্তু আগ্রহ নিয়ে দেখতে বসতাম সিরিজটা, ভাইওতো ছিলো একজন সিরিজটাতে যে লম্বা ছিলো, মাইকেল জ্যাকসনের জন্যে খুব পাগল ছিলো আর্নল্ড, একবার তো মাইকেল সাজলো... বিটিভি'র কল্যানে অনেক মজার সিরিজ দেখা হইছিলো...
সেদিন ''গুপী" চলে গেলেন শুনেও খারাপ লেগেছে...
অনেকদিন পর তার কথা মনে পড়লো।
পরিচিত না। তবুও সবাই চলে যাচ্ছে, এ বেদনায় শোকাহত।
টিভিতে খবরটা শুনে খুব খারাপ লেগেছিল
ইদানিং কদিন পর পরই মন খারাপ করতে হচ্ছে এসব খবরে। এইতো সেদিন চলে গেলেন গুপী গাইন...
অনেকদিন পর এই সিরিজটার কথা মনে পড়লো।
মন্তব্য করুন