২০১০ এর পরথম পুষ্ট : একখান খুশির খবর
২০১০ এর পরথম ব্লগ লেখা শুরু করলাম একটা ব্যপক খুশির খবর দিয়া । খবরটা হইলো আমার একখান ফটুক এক্সিবিশনের লাইগা মনোনিত হইসে....আগামি ২১ থেইকা ২৫ জানুয়ারি এক্সিবিশন, দৃক গ্যালারি তে....:D
সময়: ২১শে জানুয়ারি - ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার থেকে সোমবার)
বিকাল ৩টা থেইকা রাত ৮ টা
স্থান: দৃক গ্যালারি, বাড়ি # ৫৮, রোড # ১৫/এ, ধানমন্ডি (নানদুসের পিছনে), ঢাকা
টিটিএল বইলা আমাগো একটা ফ্লিকার বেজড ফটুগ্রাফি গ্রুপ আসে। চরম একটা গ্রুপ...এই গ্রুপের ফটোগুলান দেইখা দেইখা আমি আমার ফটুগ্রাফির বেন্চমার্ক ঠিক করি...সবচেয়ে মজা হয় ফটো সাফারি গুলাতে...তয় সেই গল্প আরেকদিন... এহন এক্সিবিশনের খপর কই
টিটিএল (থ্রু দ্যা লেন্স) "বাংলাদেশ ইন ফ্রেমস" নামে বাৎসরিক একটা ফটো এক্সিবিশনের আয়োজন করে। এইবার সেইটার ২য় আয়োজন। প্রায় ১০০০ এর উপরের সাবমিশন থেইকা ১০০টা ফটো সিলেক্ট করা হইসে....
আমি খুব খুশি হমু যদি আপনারা ছুটির দিনে বা অন্য সময় একটু টাইম বাইর কইরা দেখতে আসেন। আমি এক্সিবিশন হলেই থাকুম ওই কয়দিন। গেলে দেখা হইবো ইনশাল্লাহ ।
এক্সিবিশনের পোস্টার:
![]()





আপনাকে অভিনন্দন! :)
ঢাকায় থাকলে অবশ্যই আসতাম। আমি দৃকের এশিয়ান ফটো এক্সিবিশানে পাঠাইছিলাম, কিন্তু চুল পাকার সময় হয়ে আসলেও আমার হাত নাকি এখনো যথেষ্ট পাকে নাই :(
আপনের লাইগা তাইলে এক্সিবিশনের ছবি পুষ্টামু নে
এই ফটুকটা কৈ জানি দেকছি ...
২২/২৩ এ যাইতারি :)
তোমার ফটুক পোস্টাইও
অভিক ভাইয়ের তোলা ছবি... জুশ একটা ফটুক...ফে.বু তে দেখসেন মনে লয়...
আইসেন..মজা হইবো..নাটুলের মার শরির ভালা থাকলে ওরেও লইয়া আইসেন :)
আশা করতাছি.. :)
জুশশ
ফটুক দেখতে গেলে কি খাওয়াইবেন ?
চা বিস্কুট

কবে পুষ্টাইবেন সেই দিতে চাইয়া রইলাম, আপ্নের জন্য শুভ কামনা। ওইখানে ফার্স্ট সেকেন্ডের ব্যাপার আছে?
নাহ..সেরম কুনো ব্যাপার নাই...
শুভ কামনা। স্প্রিরিচুয়ালি থাকবো সেখানে। আপনার এক্সিবিশনের ফটোটাও পরে একসময় পোষ্ট দিয়েন।
অনেক ধন্যবাদ
দারুন খবর। আসব।
আমিও টিটিএলএর সদস্য। কিন্তু গ্রুপে কম যাই। গ্রুপের ছবি দেখলে আফসোস বাড়ে।
আফসুসটারে ইন্সপাইরেশনে পাল্টায় ফালান
এক্সিবিশনের পোস্টার টা জুশ, আমি একটা জিনিষ বুঝি না, ফটো-ওয়ালারা কি ক্যামেরা নিয়া সারাদিন ঘুরে নাকি? এত্ত জুশ টাইমিং করে কেম্নে? এক্সিবিশনের পোস্টার টা দেইক্ষা তো এত্ত গুলা প্রশ্ন মনে উকি দিসে!
ফরচুন ফেভারস দি ব্রেভ :)
মন্তব্য করুন