মানবতা
‘মানবতা’ তুমি সুশীল বাবুদের মুখস্ত বলা বুলি,
অথবা তুমি মুক্তমনাদের
ধর্মের তরে গালি।
মানবতা তুমি আমন্ত্রিত হও পশ্চিমাদের কোন কুকুরের বিয়েতে,
অথবা তুমি জাগ্রত হও সোমালিয়ার কোন ক্ষুদার্থ শিশুর পাকস্থলিতে।
‘মানবতা’ তুমি আমেরিকার তেলের খনি
অথবা তুমি কোন ইরানির শোনা ভয়ংকর শেষ ধ্বনি।
‘মানবতা’ তুমি ইজরাইলিদের হিংস্র হত্যারথ,
অথবা তুমি প্যালেস্টিনি কোন শিশুর বুকের ছিদ্রপথ।
মানবতা তুমি আছো রহিঙ্গাদের রক্তধারায়,
অথবা তুমি আছো আমাদের এই স্বার্থপরতায়।
S





মন্তব্য করুন