বিশ্বকাপ নিয়া এবি-এক্সক্লুসিভ ফ্যান্টাসী টুর্ণামেন্ট (এই পর্বের এন্ট্রি শেষ)
এবিতে ওয়ার্ল্ড কাপ নিয়া ফ্যান্টাসী টুর্ণামেন্ট শুরু হয়ে গেছে! আরমাত্র একঘন্টা, তাড়াতাড়ি আপনার লিস্টটা জমা দিন।
সহজ হিসাব, গ্রুপ লীগের তৃতীয় রাউন্ডে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশী এমন আট দলের নাম। জেতার সম্ভাবনা সবচেয়ে কম থেকে বেশী এই ক্রমে লিখে দিন।
ডিটেইলড নিয়ম এখানে
কে জেতে কে হারে, এইরকমই বেটিং গেম -- তবে একটু নিয়মকানুন মিশিয়ে।
(বেটিং তবে পয়সাপাতির কারবার নাই
, মানসম্মানই আসল কথা
)
আপনাকে শুধু যেটা করতে হবে, তা হলো, আটটা দলের নাম দিবেন, ম্যাচ জেতার সম্ভাবনার ক্রমানুসারে ( আট দলের ক্রম হবে সম্ভাবনা কম থেকে বেশীর দিকে)।
কোন ম্যাচে আপনার বাছাই করা আটদলের কোনোটা জিতলে তার জন্য দেয়া ক্রমের স্কোরটা আপনি পাবেন।
ধরা যাক, আপনি আটটা দেশের নাম দিলেন নিচের ক্রমানুসারে (আটটা দলের মধ্যে সবচেয়ে কম শক্তিশালীটা ১ নং)
১ ... ক্যামেরুন
২ ... উত্তর কোরিয়া
৩ ... হন্ডুরাস
৪ ... সাউথ আফ্রিকা
৫ ... নিউজিল্যান্ড
৬ ... আলজেরিয়া
৭ ... গ্রীস
৮ ... অস্ট্রেলিয়া
তাহলে, অস্ট্রেলিয়া ম্যাচ জিতলে আপনি পাবেন ৮ পয়েন্ট, আবার উত্তর কোরিয়া জিতলে পাবেন মাত্র ২ পয়েন্ট।
আর যদি গ্রুপ পর্যায়ে কেউ ড্র করে তাহলে পাবেন করেসপন্ডিং নম্বরের অর্ধেক, মানে আলজেরিয়া ড্র করলে আপনি পাবেন ৬/২ = ৩।
হারলে কোন পয়েন্ট পাবেননা, পয়েন্ট কাটাও যাবেনা (ইজি রাখলাম)।
*নক আউট রাউন্ডকে জমজমাট রাখার জন্য টাইব্রেকারের বিজয়কে পুরোপুরি বিজয় ধরে পূর্ণ নম্বর দেয়া হবে।
এভাবে খেলার ফলাফল অনুযায়ী আপনার পয়েন্ট কাউন্ট করা হবে।
যেহেতু ৩য় রাউন্ড শুরু হয়ে যাচ্ছে আজই, তাই আজ রাত ৮ টার মধ্যে যদি জনাদশেকের কাছ থেকে এন্ট্রি পাওয়া সম্ভব না হয়, তাহলে এই রাউন্ডের ফলাফল কাউন্ট করা হবেনা। নক আউট রাউন্ড থেকে শুরু হবে।
মাসুম ভাই চমৎকার একটা আইডিয়া যোগ করলেন। রাউন্ড বাই রাউন্ড টুর্ণামেন্ট:
যেমন, তিনটা টুর্ণামেন্ট করা যায়:
টুর্ণামেন্ট ১: গ্রুপ পর্যায়ের থার্ড লেগ (আজকে থেকে যেইটা শুরু)
টুর্ণামেন্ট ২: প্রি কোয়ার্টার ফাইনাল
টুর্ণামেন্ট ৩: কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত
তাহলে আর দেরী কেন? সবাই দলের লিস্ট দেয়া শুরু করে দিন
শুরু হোক এবি-এক্সক্লুসিভ ডব্লিউ-সি-এফ-টি (World Cup Fever Tournament)





জিতলে কি পাওয়া যাবে ?
মান এবং সম্মান -- দুটোই
আগে পুরষ্কার তারপর কথা।

আইচ্ছা ঠিক আছে, মান এবং সম্মানের সাথে একটা হাততালিও ফ্রি
মান সম্মান এর কথা বলে তো ভয় দেখাইলেন। আচ্ছা একটু চিন্তা করি ।
ভয় নাই ... দেখেননা, নিচে লীনা আপা বলছে মানীর মান আল্লাহ রাখে
একটা না করে রাউন্ড বাই রাউন্ড হতে পারে না? ধরেন সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল দেন সেমিফাইনাল। এরকম?
আজ শুরু করতে পারে গ্রুপ থেকে কোন কোন দুই দল যাবে?
তাইলে তো আরো ভালো!
তিনটা টুর্ণামেন্ট করা যায়:
টুর্ণামেন্ট ১: গ্রুপ পর্যায়ের থার্ড লেগ (আজকে থেকে যেইটা শুরু)
টুর্ণামেন্ট ২: প্রি কোয়ার্টার ফাইনাল
টুর্ণামেন্ট ৩: কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত
(এইখান থেকে আর না বদলাইতে দিলে মনে হয় জমবে)
এভাবেই শুরু করেন তাহলে
আপাততঃ আমার দলের লিস্টি: গ্রুপ পর্বের ৩য় রাউন্ড ম্যাচের জন্য
দ্য জ্বিন স্কোয়াড:
১ ... আর্জেন্টিনা
২ ... জার্মানী
৩ ... যুক্তরাস্ট্র
৪ ... স্পেন
৫ ... সার্বিয়া
৬ ... স্পেন
৭ ... সুইজারল্যান্ড
৮ ... আইভরি কোস্ট
কিন্তু যাবে তো ১৬টা দল।
প্রতি গ্রুপ থেকে ২টা দলের নাম বললে মনে হয় ভাল হয় এই রাউন্ডের জন্য।
কারা কারা পরের রাউন্ডে উঠবে সেই প্রেডিকশন বোঝাচ্ছেন? সেইটাও করা যায়, তবে অলরেডী বেশ কয়েকটা প্রায় নিশ্চিত।
তাই ভাবলাম ঐ প্রেডিকশনের চেয়ে তৃতীয় লেগে কার কার জেতার চান;স সবচেয়ে বেশী এই প্রেডিকশনটা করি।
কোনটা বেটার?
গ্রুপের দুইটা দলের নাম দিলেই বোধ হয় ভালো হয়।
অনেকে লিস্ট দিয়ে ফেলছে তো ... আপাতত এই রাউন্ডটা ফ্রেন্ডলি টুর্নামেন্টই রাখি ... প্র্যাকটিস আর কি
এই রাউন্ডে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশী এমন আটটা দলের নাম লিস্ট করে ফেলুন (জেতার সম্ভাবনা সবচেয়ে কম থেকে বেশীর ক্রমে)
বস্, এই রাউন্ডটা পরের রাউন্ডগুলার প্র্যাকটিস সেশন আর কি ... সব রাউন্ডের ফরম্যাট এক রাখার জন্য আর বদলাইলামনা
কোন আটটা দলের জেতার চান্স সবচেয়ে বেশী সেই লিস্ট আর আপনার স্কোয়াডের একটা বুক কাঁপাইন্না নাম দিয়া শুরু করে দেন বিসমিল্লাহ বইলা
আমি নিজেই তো ভুল কইরা বইসা আছি! স্পেন আসছে দুইবার!!
আবার দিলাম
দ্য জ্বিন স্কোয়াড:
১ ... আর্জেন্টিনা
২ ... জার্মানী
৩ ... যুক্তরাস্ট্র
৪ ... ফ্রান্স
৫ ... সার্বিয়া
৬ ... স্পেন
৭ ... সুইজারল্যান্ড
৮ ... আইভরি কোস্ট
খেলুম্না ।
ক্যা?
১.দক্ষিন কোরিয়া
২.জার্মানি
৩.ইতালি
৪.স্পেইন
৫.পর্তুগাল
৬.নেদারল্যান্ড
৭.ব্রাজিল
৮.আর্জেন্টিনা
দিলাম......
টিমের একটা সিরাম দেইখা নাম দেন
"বিলাই ক্রীড়া সংঘ"
তৃতীয় রাউন্ডের জন্য :
.
১.. ইউনাইটেড স্টেটস
২.. নেদারল্যান্ডস
৩.. জার্মানি
৪.. ইটালি
৫.. উরুগুয়ে
৬.. আর্জেন্টিনা
৭.. স্পেন
৮.. ব্রাজিল
টিমের নাম কো?
১)ঘানা
২)প্যারাগুয়ে
৩)উরুগুয়ে
৪)পর্তুগাল
৫)হল্যান্ড
৬)জার্মানী
৭)ব্রাজিল
৮)আর্জেন্টিনা
দিলাম, মানির মান আল্লাহ রাখে
টিমের একটা মান রাখার মতো নাম দিবেননা?
'বুম বুম লীনা'- টিমের নামও দিয়ে দিলাম
গ্রেট!!
টেকা ছাড়া বেটিং জমে না। আমি বেটিং এ নাই, ভবিষ্যত বলাতেও নাই। দুইটাতেই আমি ফেলটুস। সেই দিন হারছি ২০ ডলার
( আর নয় বেটিং বাহে 
চাচ্চু, এক ডলারও খসবেনা, গ্যারান্টি ...
টিমের নামঃ রাসেল দ্যা গ্রেট
১।ঘানা
২।নেদারল্যান্ডস
৩।প্যারাগুয়ে
৪।জার্মানী
৫।উরুগুয়ে
৬।স্পেন
৭।আর্জেন্টিনা
৮।ব্রাজিল
মাসুম বাহিনী
১। আর্জেন্টিনা
২। উরুগুয়ে
৩। দক্ষিন কোরিয়া
৪। ব্রাজিল
৫। হল্যান্ড
৬। স্পেন
৭। জার্মানি
৮। পর্তুগাল
মাসুম ভাই@ আপনে না আর্জেন্টিনা সাপোর্টার!!!!!!!!!আর আপনে কিনা কন আর্জেন্টিনার জিতার সম্ভবনা সবচাইতে কম!!!!!!!!!!!!

ও, সরি ভুল হইয়া গেছে।
১। ব্রাজিল
২. দক্ষিণ কোরিয়া
৩। হল্যান্ড
৪. উরুগুয়ে
৫।জার্মানি
৬। পর্তুগাল
৭। স্পেন
৮। আর্জেন্টিনা
আগুন আর সত্য কখনো চাপা থাকে না।
আরে!! বসের লিস্টে দেখি ব্রাজিল!!
মাথায় উত্তম সার থাকায় নিয়মটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু ভাইয়ের ওপর ভরসা আছে। লিস্ট করতেসি।
যাস্ট আটটা দলের লিস্ট করবেন ... সিরিয়াল নাম্বার দিবেন ... এই রাউন্ডে তাদের মধ্যে যারা জিতভে তাদের যেই সিরিয়াল নাম্বার তত করে পয়েন্ট পাবেন
চমৎকার!!!
অলরেডী ৬ টা দল রেডী ...
বাকীরাও তাড়াতাড়ি দিয়ে ফেলেন ... আর মাত্র একঘন্টা বাকী
তু হে বড়া বাজীকর...
আমি দলাদলিতে নাই
আরে কি কন বস্?
আপনে টীম না নামাইলে তো টুর্ণামেন্ট জমবোইনা!!
তাড়াতাড়ি দেন।
নজুর্দল
১। উরুগুয়ে
২। দক্ষিন কোরিয়া
৩। হল্যান্ড
৪। পর্তুগাল
৫। জার্মানি
৬। ইতালি
৭। ব্রাজিল
৮। বাংলাদেশ
লন দিলাম দল বানায়ে...
এই তো গুড বয়!
বাংলাদেশের নাম দেওয়ার আইডিয়াটা পছন্দ হইছে ...
এইজন্য আপনারে এই রাউন্ডে বোনাস দেওয়া হবে কিনা এই নিয়া বাকী দলগুলোর মালিকদের মতামত চাই
(তবে এই আইডিয়া এ্যাপ্লাই কর পরের রাউন্ডে আর বোনাস থাকবেনা)
বাংলাদেশ জিতলে নজু ভাই পাবে ৮ পয়েন্ট আর আমাদের দিতে হবে ১৬।
ঠিক আছে!
নজু ভাইর সাত নং দল ব্রাজিল জিতলে বাংলাদেশের জন্য ৮ পয়েন্ট বোনাস দেওয়া হইবে
কি বলেন সবাই?
এবি রাইডার্স
১. মেক্সিকো
২. ইংল্যান্ড
৩. স্পেন
৪. নেদারল্যান্ড
৫. আর্জেন্টিনা
৬. ব্রাজিল
৭. জার্মানি
৮. ইতালি
(এন্ট্রি হইসে?)
হইছে মানে? হইয়া ঐকুলে গেছে
স্বপ্নের জাম্বুরা
১। আর্জেন্টিনা
২। উরুগুয়ে
৩। চিলি
৪। স্পেন
৫। হল্যান্ড
৬। পর্তুগাল
৭। জার্মানি
৮। ব্রাজিল
হা হা হা ... দ্য ড্রিম জাম্বুরা?
এন্ট্রি হইলে জানায়েন.. তখন নাম দিমুনে আমার দলের.. আপাতট দলের প্লেয়াররা
১. ইউ. এস. এ
২. প্যারাগুয়ে
৩. য়্যুরুগুয়ে
৪. নেদারল্যান্ডস
৫. জার্মানি
৬. স্পেইন
৭. আর্জেন্টিনা
৮. ব্রাজিল
ওকে ... দলের একটা সেইরাম বাফড়ীয় নাম চাই
দশটা টিম হইছে ...
এই পর্বের এন্ট্রি শেষ হইলো
কালকে ডিটেইল পোস্ট দেয়ার আশা রাখি
পরের পর্বের এন্ট্রি কবে ?
কালকে থেকে শুরু করবো।
যেখানে আকর্ষনীয় পুরস্কার নাই সেখানে আমি খেলি না
মন্তব্য করুন