এবিসি ফ্যান্টাসী কাপ, ঢাকা'২০১১ -- বিশ্বকাপে, আত্মা কাঁপে
বিস্তারিত আসিতেছে, তার আগে নিজের অনুভূতিটা একটু বয়ান করি।
ফুটবল বিশ্বকাপের বেলায় আনন্দে বিশ্ব কাঁপে, সাথে আনন্দে আমি নিজেও কাঁপি। প্রিয়দল ব্রাজিল আউট হয়ে গেলে হল্যান্ড, হল্যান্ড গেলে স্পেন, স্পেন গেলে অন্যকিছু, মানে যাই ঘটুক আনন্দে কাঁপাকাঁপি করা যায়।
কিন্তু এবারের ক্রিকেট বিশ্বকাপ যত কাছাকাছি আসছে, কিঞ্চিৎ আনন্দে কাঁপার পাশাপাশি ততবেশী আত্মাকাঁপাও শুরু হয়ে গেছে। গতবার পর্যন্ত বাংলাদেশ দল নিয়ে বড় কোনো আশা করতাম না, আত্মার কাঁপাকাঁপিও তেমন ছিলোনা। কিন্তু গত বছরের কীর্তিকলাপে এবারের সাকিব বাহিনীটাকে দেখে,
"কেমন যেনো অন্যরকম লাগে,
বিরাট আশাও মনে জাগে"।
এত আশা জাগে যে কবিতা চলে আসে! সেজন্যই এবারের ক্রিকেট বিশ্বকাপে, আমাদের আত্মা কাঁপে।
এখন আসি আসল কথায়। আত্মা যতই কাঁপুক, আমরাবন্ধু ক্রিকেট ফ্যান্টাসী কাপ তো হতেই হবে। নাকি বলেন? তাহলে আর দেরী কেন?
নিয়ম-কানুন যা ভাবলাম বয়ান করতেছি। কারো অন্য আইডিয়া থাকলে জানায়েন, সবাই মিলে ঠিক করবো কোন নিয়মে খেলা হবে, আমরা আমরাই তো, নাকি?
আরেকটু ভূমিকা করি। ক্রিকেট বিশ্বকাপে আমাদের মাছে-ভাতে বাঙালীর মূল এবং প্রায় একমাত্র আকর্ষণ এখন বাংলাদেশ দল। আগে যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ হলে পুরো বাংলাদেশ বুঁদ হয়ে খেলা দেখতো, সেখানে এখন ভারত-পাকিস্তানের ম্যাচ চলতেছে এটা শুনলে বাঙালী বলে, "ও, তাই? তা বাংলাদেশের সামনে পড়বে কবে?"। সেজন্যই ভাবতেছি এবিসি ফ্যান্টাসী কাপও চলবে বাংলাদেশ দলকে কেন্দ্র করেই। মানে হলো, বিশ্বকাপে বাংলাদেশ যতদিন আছে, ফ্যান্টাসী কাপও ততদিনই চলবে। অন্য কথায়,
নো বাংলাদেশ, নো ফ্যান্টাসী কাপ!
হ্যাঁ ভাই ও বোনেরা, ঠিক ধরেছেন। এবারের এবিসি ফ্যান্টাসী কাপ হবে শুধু বাংলাদেশের খেলাগুলোকে নিয়ে করা প্রেডিকশন দিয়ে।
নিয়মগুলো হলো:
ক. আপনাকে যা যা করতে হবে
০। আপনার দলের একটা নাম ঘোষনা করবেন (যেমন বিলাই স্কোয়াড বা কাউয়া ক্লাব)
১। বাংলাদেশের প্রত্যেক ম্যাচ শুরু হবার ৩০ মিনিট আগ পর্যন্ত আপনাকে সেদিন বাংলাদেশ দলের কোন ব্যাটসম্যান কত রান করবে, তার একটা হিসাব দিতে হবে। অতিরিক্ত রানও অনুমান করতে হবে। ফলে আপনার দেয়া স্কোরগুলো যোগ করে বাংলাদেশ দল মোট কত রান করবে তারও একটা হিসাব আমরা পেয়ে যাবো। মোদ্দা কথা আপনাকে (যেমন, নিচের মতো করে) বারোটা সংখ্যা জমা দিতে হবে।
৭০,৮০,৪৫,১০০,৩৫,৬৭,৮১,২৩,৫৬,২৪,২২,২০
আপনার দেয়া ১২ টা সংখ্যার প্রথম ১১টা হবে সেদিনের ১১ জন ব্যাটসম্যানের স্কোর। ব্যাটিং অর্ডার অনুযায়ী ১১টা সংখ্যাকে হিসেব করা হবে। মানে, কোনো একদিন তামিম যদি কোনো কারণে ৫ নম্বরে নামে, তাহলে আপনার দেয়া ৫ম সংখ্যাটাই আপনার অনুমিত তামিমের স্কোর হিসেবে বিবেচনা করা হবে। অন্যকথায়, প্রেডিকশনের সময় সম্ভাব্য ব্যাটিং অর্ডারও আপনাকে মাথায় রাখতে হচ্ছে।
২। বাংলাদেশ জিতবে নাকি হারবে সেটা অনুমান করতে হবে। আপনাকে লিখতে হবে "জিতবে" / "হারবে"
খ। স্কোরিংয়ের নিয়ম কানুন
১.
প্রাইমারী স্কোর:
প্রত্যেক ব্যাটসম্যানের স্কোরের জন্য আপনি শূন্য থেকে ১০ এর মধ্যে একটা স্কোর পাবেন। সেটা নির্ভর করবে আপনার অনুমান কতটা কাছাকাছি গেছে তার ওপর। আপনার অনুমান যদি পুরোপুরি ঠিক হয় তবে পাবেন ১০। অনুমানের সাথে প্রতি ১ রান কমবেশীর জন্য আপনার ০.২ (দশমিক ২) পয়েন্ট করে কাটা যাবে। অর্থাৎ ধরা যাক তামিম ভারতের সাথে করলো ১২৫, আপনি অনুমান করলেন ১১৫। তাহলে তামিমের জন্য আপনার স্কোর হবে "৮"।
বোনাস স্কোর:
তবে কাঁটায় কাঁটায় পারফেক্ট অনুমানের মাজেজাই আলাদা। সেজন্য আপনি যদি কোন ব্যাটসম্যানের স্কোর পুরোপুরি সঠিক অনুমান করতে পারেন, তবে সেক্ষেত্রে সেই ব্যাটসম্যানের স্কোরটা আপনাকে পুরোপুরি বোনাস দেয়া হবে। ওয়াও!! মানে হলো, ধরা যাক তামিম ভারতের সাথে করলো ১২৫, আপনি যদি ১২৫ ই অনুমান করেন, তাহলে তামিমের জন্য আপনার বোনাস স্কোর হবে ১২৫। প্রাইমারী স্কোরের ১০ এর সাথে মিলে আপনার মোট স্কোর হবে ১৩৫।
টোটাল বোনাস স্কোর:
ধরা যাক আপনার অনুমানগুলো কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই পুরোপুরি মিললোনা। কিন্তু, আপনার অনুমান করা বাংলাদেশ দলের টোটাল স্কোরটা পুরোপুরি মিলে গেলো। সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা বিরাট বোনাস দাবী করতে পারেন। সেজন্যই, বাংলাদেশ দলের টোটাল স্কোর যদি আপনার অনুমানের সাথে মিলে যায়, কেবল সেই ক্ষেত্রেই আপনাকে পুরো স্কোরটাই বোনাস হিসেবে দেয়া হবে।
কনসোলিডেশন স্কোর:
প্রাইমারী স্কোরের হিসাবে বোঝা যায়, অনুমানের হেরফের ৫০ হলে আপনার প্রাইমারী স্কোর হবে শূন্য। ৫০ এর বেশী হলে মাইনাস হয়ে যাবে। একজন ব্যাটসম্যানের সম্ভাব্য স্কোরের অনুমান ৫০ কম-বেশী করা যা অপরাধ, ১০০ কম-বেশী করাও একই মাত্রার অপরাধ। এই কনসিডারেশন থেকে প্রাইমারীস স্কোর মাইনাস হয়ে গেলে সেটাকে শূণ্যতে রিসেট করা হবে।
মানে, ধরা যাক তামিম ভারতের সাথে করলো ১২৫, আপনি যদি ৭৫ বা এর কম অনুমান করেন তাহলে আপনি পাবেন শূণ্য। আবার বেশী মাতবরি করে ১৭৫ বা তার বেশী প্রেডিক্ট করলে সেইজন্যও পাবেসন শূণ্য।
২
প্রাইমারী স্কোর:
বাংলাদেশ জিতবে নাকি হারবে এই নিয়ে আপনার অনুমান ঠিক হলে আপনার স্কোর যোগ হবে ৫০।
মিষ্টিমুখ স্কোর:
গ্রুপ পর্যায়ে ভারত/ওয়েস্ট ইন্ডিজ/ইংল্যান্ড/সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের পক্ষে বাজী ধরে জিতলে মিষ্টিমুখ স্কোর হিসাবে যোগ হবে বাংলাদেশ ঐ খেলায় যত রান করবে তত স্কোর।
এইভাবে বাংলাদেশের প্রত্যেক ম্যাচে আপনি একটা করে টোটাল ফ্যান্টাসী স্কোর পাবেন। সব মিলিয়ে সর্বোচ্চ স্কোরের মালিককে ঘোষনা করা হবে এবিসি ফ্যান্টাসী চ্যাম্পিয়ন।
পুরষ্কার?
অবশ্যই আছে। এবিসি ফ্যান্টাসী চ্যাম্পিয়নের জন্য পুরস্কার হিসেবে থাকছে
"আমরাবন্ধু পরিবারের সকল ব্লগারের পক্ষ থেকে বুকভরা ভালোবাসা আর আন্তরিক শুভকামনা।"
(ভাবছিলাম মাসুম ভাই আর শিপন ভাইয়ের বই ফ্রি হিসাবে ঘোষনা দিয়া ফালামু, পরে দেখলাম তাতে একটা ছোটোখাটো ফিনান্সিয়াল কাটাস্ট্রোফি ঘইটা যাইতে পারে। পাবলিক ফ্যান্টাসী কাপ জিতা ফ্রি বইয়ের আশায় বই কেনাই বন্ধ কইরা দিতে পারে।;))





লেখা পড়ার আগে পয়লা কমেন্ট করি

লীনা দি, এবার কাপ জেতা চাই
আবার জিগায়

আপনারে এককুটি ধইন্যা, খেলা চলে আসলো আপ্নে নাই, কালকে মেলায় রাসেলরে হাতে পায়ে ধরলাম, ক্রিকেট নিয়া কিছু একটা করেন
আপ্নে চলে আসছেন, আলহামদুলিল্লাহ।
বস্, আপনার চান্দা সময়মতো পৌঁছায়া দিমু .। কুনু চিন্তা নাই
খাইছে! এই খেলার নিয়ম কানুন দেখি আসলে খেলার থেইকাও জটিল!
দেশী, নিয়ম কানুন জটিল, খেলাটা সোজা

খালি বাংলাদেশ দলের একটা স্কোরকার্ড বানাইবেন নিজে নিজে, তারপর সেইটার স্কোরগুলা ্তুলে দিবেন। আর বলবেন বাংলাদেশ জিতবো নাকি হারবো। শেষ!
নিয়ম একটু জটিল, তবে খেলতে খেলতে অভ্যস্থ হয়ে যাবো।

আমার দলের নাম লেখানোর উদ্যোগ আমি নিলাম, আমার দল,
লীনা টাইগার্স
এই তো, আসল কথা! খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাবো
আরে তুমি হালায় টাইম মত আয়া পড়ছ।
হ বস্, এক্কেরে টাইম মতো
আমার দলের নাম বিচ্ছু একাদশ
জটিলস্য
আরে জিন্টুজী
আম্রাতো ম্যাঙ্গে পাব্লিক আপ্নার জন্য ওয়েটিং ছিলাম ...
ধইন্যা ব্যাপক
আমার দল "ঋহান স্পোর্টিং ক্লাব"
বই পুরষ্কার দেয়ার আইডিয়াটা কিন্তু চমৎকার
... এইটা বিবেচনায় রাখা যায় 
বস্, আর কইয়েননা

মিটিংয়ের মধ্যে ফাটাইয়া টাইপ করছি। বসে তো ভাবছে আইজকা আমি নোট নিয়া ফাটায়া ফালাইছি। ব্যাটা হেব্বী খুশী
ঋহান স্পোর্টিং এগিয়ে চলো!
নাম লয়া তো মহা ফাঁপরে পড়লাম। কয়েকটা নাম মাথায় আসতেছে বাট কুন্টানিমু বুঝ্তাছিনা। যেমন:
ণূড়াণি চশমিশ কিলারস
মাইকেল মেহেদি ...
রায়হান রেন্জারস
রায়হান ভাই আপনার জন্য আমি একটা নাম সুপারিশ করি
আহ ক্যাপ্টেন
আরে এইখানে বিধ্বংসী টাইপের কিছু দরকার। রোমান্টক জিনস দেন ক্যান।
তাইলে এই দুইটা নেন

আপাতত আমাট টীমের নাম: রায়হান রেঞ্জারস
খাইছে! এবারতো ফাটাফাটি ফাইট হইবো মনে হয়।
আমারও তেমন একটা নাম খুঁজতে হইবো।
বাংলাদেশ দলের টোটাল স্কোরের প্রেডিকশন ঠিক হলেও একটা ফাটাফাটি বোনাস দেওয়া হবে
সেইটা এইমাত্র পোস্টে যোগ করলাম, "টোটাল বোনাস স্কোর" নামে।
এবারের নিয়মে বেশী জোর দেওয়া হলো পারফেক্ট প্রেডিকশনের উপর। গোটা কয়েক পারফেক্ট প্রেডিকশন করলেই যে কেউ হয়ে যেতে পারবেন চ্যাম্পিয়ন। ফলে টুর্ণামেন্টের রেজাল্টের সাথে কোন সম্পর্ক ছাড়াই শেষ দিন পর্যন্ত যে কারো চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা টিকে থাকবে।
জয় বাংলা! টাইগারস্ এগিয়ে চলো!!
সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এবির ব্যানারের নিচের বাম দিকে একটা খেলার সিডিউল লাগানো আছে। এইটায় সকলে স্কোর বসাইলে অটোমেটিক সেকেন্ড রাউন্ড > সেমিফাইনাল > ফাইনাল তৈরী সম্ভব।
আশা করছি অন্যদের কষ্ট কমে যাবে।
আমার দল "অরিত্র দ্যা গ্রেট"
ধন্যবাদ, কিন্তু ঐ শিডিউলটায় অবশ্য এই টুর্নামেন্টে কাজ হবেনা
এখানে সব ম্যাচের ফলাফল অনুমানের খেলা না, বরং বাংলাদেশের খেলাগুলাতে খুব এক্সটেনসিভ প্রেডিকশনের খেলা হবে।
সব ম্যাচের রেজাল্টের অনুমান নিয়ে ফ্যান্টাসী টুর্ণামেন্ট সচলায়তনে শুরু হয়েছে। এইজন্য এবিতেও একই ধরনের খেলা চালু করলাম না ওভারল্যাপ এড়ানোর জন্য। সচলায়তনের ফ্যান্টাসী লীগে সচলায়তনের মেম্বার এবং অতিথি, সবাই খেলতে পারবেন।ওখানেও অংশ নিতে পারেন।
একটানে দেখে গেলাম, হালকা চাপে আছি! সাথে সাথেই প্রিন্ট করে নিলাম। নিয়ন কানুন ছাপানো থাকা ভাল। তা, এতদিন পরে এলেন! আমাদের বিবাহশাদীর দাওয়াত দিলেন না! মনে রাখবেন, ফ্যান্টাসী কাপ জিতে এর প্রতিশোধ নিমু! (নূতন ভাবী জয় যুক্ত হউক).।
কি নাম রাখি!
ভাইজান এইটা কি কইলেন!!! নূতন ভাবী!!! ডেভুদা, "কিঞ্চিৎ রোমাঞ্চিত"র ইমো নাই?
তাড়াতাড়ি দলের নাম দেন।
আমার দলের নাম "আখাউড়া ইলেক্ট্রিক"।
(নিয়মকানুন কঠিন মনে হচ্ছে! মনে রাখা দ্বায় হবে!)
জিন্টু নয়া বিয়া কবে করলেন? কনে জাপানী নাকি? কইলেন-ও না.. আপনের এহেন আচরনে আমি নিজেই সুমিমাশেন হয়া গেলাম
বিদ্র.। সুমিমাশেন মিনিং সরি ই তো?
উদরাজী ভাই তো নয়া বিয়া দিয়াই ক্ষান্ত দিছিলো
আপনে দেখি হেরে আবার জাতীয়তাও দিয়া দিলেন!
ইমোর প্রয়োজনীয়তা তো এখন "কিঞ্চিৎ রোমাঞ্চিত" থিকা "ঈষৎ আতঙ্কিত" এর দিকে যাইতেছে
জ্বিনের বাদশা ভাই, যদি অনুমতি দেন তবে আসেন একটু আড্ডা মারি! আপনার কথা বার্তা কিন্তু পুরাই সন্দেহ জনক! সিনেমার হিরোদের মত! ধরা খাওয়ার আগ পর্যন্ত অস্বীকার করে যায়! হা হা হা.।। আমাগো দাওয়াত কবে দিবেন!
এত বছর জাপানে থাইক্যা আসল জাপানী ভুলতে পারলেন না!!!
চোখ রাখলাম পুষ্টের উপর। সুময় পাইলে ঝাপায়া পড়বো ইনশাল্লাহ........।
টিমের নাম: "রাফি'জ ইলেভেন"
ঝাঁপাইয়া পড়েন, টিপু সুলতান স্টাইলে কইলে, "আক্রমণ!!!" বইলা চিক্কর দিতে পারেন
আমার টীমের নাম এবি রাইডার্স।
জ্বিনদা' আছিলেন কই? মিস ই্উ।
দাদা, আছিলাম আশপাশেই
আপনার কি খবর?
ভালো খবর। পুরা বাদাইম্যা হয়ে গেছি। কোনো কাম-কাজ নাই। করতে ভালোও লাগে না।

শুধু একারণে পোষ্টে বিরাট লাইক। আমি বরাবরের মতো দর্শক
শুধু লাইক দিলে তো হইবেনা, তাড়াতাড়ি টুকটুকি একাদশ নামান
পোস্টটা স্টিকি করার জন্য মডুরামকে বিনীত আহ্বান জানাইতেছি।
দেশী, দল কই?
আঙুলের ছাপ কার? জমিজমার যা দাম!!
বিডি টাইগার্স
সাবাশ!
আমার টীম নাই, আমি তালি বাজানো দর্শক!
ছৈলতো নো, ছৈলতো নো
আপনাকেই তো খুঁজছিলো এবিবাসী। আছিলেন কই?যাক ফিরে আসছেন। এইটাই খুশীর খবর।
আমি দর্শক।
ছৈলতো নো, তাড়াতাড়ি দল নামান
আছি আশপাশেই। ব্লগ পড়া হয় নিয়মিতই। আলসেমির জন্য কমেন্ট করাও হয়না, লেখাও হয়না
মন্টেকার্লো টাইপের একটা সিমুলেশন করে কয়েকটা রেজাল্ট পেলাম।
গড় স্কোর ২৫০ রান ধরেছি (১৬০ থেকে ৩৪০)।
মোটামুটি দশ লাখ পুরোপুরি দৈব অনুমানের স্যাম্পল থেকে যা পেলাম:
১) গড় ফ্যান্টাসী স্কোর ৯৪ (স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ২৩ এর মতো), বলা যায় যে আপনার স্কোর ৭০ এর কম হইলে "ধরা খাইছেন" ভাবতে হবে, আবার ১১৫ এর বেশী হইলে "ফাটাইয়া লাইছি" ভাবতে হবে
২) ২৫% সম্ভাবনা যে এক বা একাধিক খেলোয়াড়ের স্কোর মূল স্কোরের সাথে পুরোপুরি মিলে যাবে
৩) দলীয় স্কোর পুরোপুরি মিলে যাবার সম্ভাবনা ০.৫% (মানে একবার মিলাইতে পারলেই মোটামুটি অনেকদূর চলে যাবেন)
আমার দলের নাম 'ওরা ১১ জন+মাসুম'
গ্রেট!
বস্ হেভি সাহিত্যিক একটা নাম দিলেন দেখি
গতবার ফুটবল ওয়াল কাপে আমার টীমের জয় নিয়া যা করা হইছে তাতে কইরা প্রতিবাদ স্বরুপ ইন্ডি-বাফড়া কল্যাণ পরিষদের পক্ষ থিকা এবিসি কাপ রে বর্জন করলাম
...
তবে নতুন টীম নামাইতাছি... টীমের নাম '' নাগ-নাগিন টাইগার্স এন্ড কাবস '' দিলে কি কোন সমস্যা হইব
? না হইলে নাম লিপিবদ্ব কইরা ফালান
...
এহেহেহেহ.। ইচ্ছাধারী মিস গেলো ক্যামনে??!!!
টীমের নাম '' ইচ্ছাধারী নাগ-নাগিন টাইগার্স এন্ড কাবস ''
ইরাম দাঁতভাঙা নামের রহস্যটা কি?
খুইলা বলেন
না মানে যদি নাম জিন্টু টাইগার্স বা রায়হান টাইগার্স হইতারে তয় নাগ-নাগিন টাইগার্স হইতারবো না ক্যান; আর যদি জিন্টু এন সন্স হইতারে তইলে টাইগার্স এন কাবস হইতারব না ক্যান? এইসব ভাইবা এই নাম দিলাম...
...
আমার টিমের নাম: ড্যাডস আর্মি
বাপরে! সিরাম মারদাঙ্গা নাম হইছে
@ মাহবুব ভাই- টিম জিতলে কি '' কাম টু ড্যাডি'' কইবেন নাকি?
খিকজ
প্রথমতঃ চমৎকার এই উদ্যোগের জন্য জ্বীনের বাদশা ভাইকে কোহ।কাফ নগরীর ফুলেল শুভেচ্ছা।
দ্বিতীয়তঃ সাথে আছি, দলের নাম নিয়া সিরিয়াস ভাবনা-চিন্তা করতেছি, নাম পাওয়া গেলেই এন্ট্রি দিব
কোহকাফ নগরী হইতে আপনার জন্য এক উষ্ট্রবোঝাই উপঢৌকন পাঠাইয়া দেওয়া হইলো
ওকে বস্, মারদাঙ্গা একটা নাম নিয়া নেমে পড়েন
দুর্ধর্ষ একাদশ
রেজিস্ট্রি করে ফেললাম।
সাবাশ! ফাটাইয়া ফেলেন
দালাদলি হইবো না তো।
হইবোনা মানে? দলাদলি ছাড়া কিছু জমে নাকি?
নিয়মিত মনে হয় পার্টিসিপেইট করতে পারবনা। তবে দলের নাম দেওয়া যায়। একটু ভাবি আগে!
ওকিজ
যতগুলা পারেন খেলবেন .। আমরা আমরাইতো
গ্যালারি কুথায় !!!
কুনু গ্যালারী নাই। সবাই প্লেয়ার, সবাই "ডিয়ার ভিউয়ারস"
রেজিস্ট্রেশন করে ফেললাম:
পাগলা ঘোড়া
গ্রেট! উড়ায়া নিয়া যান পাগলা ঘোড়ারে
জ্বিনভাই সবাই হন্য হয়া আপনেরে খুঁজতেছিলো সময় মতো আইস্যা পড়ায় ব্যাপক ধইন্যা।
....................................... জমাটি খেলা হোক। আনন্দে সময় কাটুক সবার। বাংলাদেশ দলের জন্য অনেক শুভেচ্ছাসহ এবি পেলিয়ারদেরও শুভেচ্ছা।
পোষ্ট স্টিকি হয়েছে! গ্রেট এবি। গ্রেট জ্বিনদা
ইউরেকা টিমের নাম পাওয়া গেছে!!
দ্য মাস্টার ব্লাস্টার্স
আমার টীমের নাম ঘোষনা করলাম।
দারুন! আগ্রহ নিয়ে দেখবো কার প্রিডিকশন কেমন জমে!
মিস্টার ডেভ হোয়াটমোর (মানে আমাদের ডেভ্ুদা আর কি
)
মনে হয় মোটামুটি সবাই দল জমা দিছে। এখন এই পোস্টটাকে এখন টপ থেকে সরায়ে দিন।
আজ রাতে ইনশাল্লাহ দলের লিস্ট আর প্রথম ম্যাচ প্রেডিকশনের পোস্ট দিবো।
'ডিয়ার ভিউরাস' হইয়াই থাকুম ।
আল-মুহাররাক -- আমার টিম
আজকের মধ্যে নতুন পোস্ট চাই। রাতে এন্ট্রি করে নিশ্চিত হতে হবে। নাহলে কালকে দিনের ব্যস্ততায় কতটুকু সুযোগ মিলবে জানি না। জ্বিনদা' শুনছেন...
দেরী হয়ে গেলো, স্যরি ... এইমাত্র পোস্ট দিলাম
সরি, অনেক দেরি করে ফেলসি।
আশা করি জ্বিনের বাদশা ভাই লেট এন্ট্রি কবুল করবেন।
দলের নাম ঢাকা ফাইটার্স।
গ্রেট ...এন্ট্রি করলাম
গ্রেট ...এন্ট্রি করলাম
আমি "বাঘা"
মন্তব্য করুন