প্রথম টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন --- "মাসুম বাহিনী"
"ওস্তাদের মার শেষ রাতে" -- এই কথাটিকে প্রমাণ করে আক্ষরিক অর্থেই গতকাল ২৫শে জুন দিবাগত "শেষরাতে" মাসুম ভাইর দল মাসুম বাহিনী ঘুরে দাঁড়িয়েছে, তৃতীয় অবস্থান থেকে আবার উঠে এসেছে প্রথমে, এবং লীনাদি ও ইন্ডির যাবতীয় তাবিজ-তুমার নালিশ-অভিযোগকে
বুড়ো আংুল দেখিয়ে জিতে নিয়েছে প্রথম পর্বের শিরোপা!
থ্রি চিয়ার্স ফর মাসুম বাহিনী।
শেষ রাতের মার দেখিয়েছে আরেক ওস্তাদ টুটুল দা, তাঁর পর্তু স্পোর্টিং পর্তে পর্তেও গতকাল শেষরাতে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে, উঠে এসেছে ৫ নম্বরে। যথারীতি জ্বিনি স্কোয়াড আর নজুর্দল আছে সবার শেষে :(।
ফাইনাল রেজাল্ট:
চ্যাম্পিয়ন: মাসুম ভাইর দল মাসুম বাহিনী (৩১.৫ পয়েন্ট)
রানার্স আপ: বাফড়ার দল ইন্ডি-বাফড়া কল্যাণ পরিষদ (৩১ পয়েন্ট)
৩য় স্থান: রাসেল আশরাফের দল রাসেল দ্যা গ্রেট (২৯.৫ পয়েন্ট)
৪র্থ স্থান: লীনা দিলরুবার দল বুম বুম লীনা (২৮.৫ পয়েন্ট)
৫ম টুটুল ভাইর দল পর্তু স্পোর্টিং ক্লাব (২৮ পয়েন্ট)
৬ষ্ঠ: শাওন৩৫৪১ এর দল বিলাই ক্রীড়া সংঘ (২৬.৫পয়েন্ট)
৭ম: স্বপ্নের ফেরিওয়ালার দল স্বপ্নের জাম্বুরা (২৬ পয়েন্ট)
৮ম: মীর ভাইয়ের দল এবি রাইডার্স (২৪ পয়েন্ট)
লাড্ডুগুড্ডু নজুর্দল (২৩.৫ পয়েন্ট)
চিরস্থায়ী লাড্ডুগুড্ডু: জ্বিনের বাদশার দল দ্য জ্বিনি স্কোয়াড (২৩.৫ পয়েন্ট)





অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষের সর্বনাশের জন্য দায়ী
( এইকথা প্রেমাণিত হৈল, যাকগে জয় পরাজয় কোন ব্যাপারনা- অংশগ্রহনই বড় কথা, বিজয়ীদের অভিনন্দন 
হ ... সেটাই.. অংশগ্রহণ বড় কথা
যাই ... নতুন দল বানাই
নেক্সট টুর্নামেন্টে আমার দল রন্টি আনলিমিটেড জয়ী হচ্ছে এ ব্যাপারে যেন কেউ সন্দেহ না করেন।
আফসুস
পুরা টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রেখে ৩য় হলাম।কিন্তু মিডিয়া কভারেজ পেলাম না।
মাসুম বাহিনীরে শুভেচ্ছা।
শুভেচ্ছা মাসুম বাহিনীকে!
এইখানে নিশ্চয়ই সুক্ষ্ম কোনো কারচুপি হইছে। আমি ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। এইটা নিশ্চিত পাতানো ম্যাচ
যাউগ্গা, তবু আমি মাসুমবাহিনীকে শুভেচ্ছা জানাইতেছি। আর বলতেছি... দেখিস একদিন আমিও...
আজকে বিকালে বিরাট গবেষণা কইরা নতুন দল বানাবো
এবার চ্যাম্পিয়ন হতেই হবে
ওমাগো............
দুই হাত মুখে দিয়ে ওমাগো বলার ইমো হবে।(এই ইমো কোনটা?)
মাসুম বাহিনী জিন্দাবাদ।
সব কৃতিত্ব কোচ সাকিরার। মাসুম বাহিনীতে একজন সহকারী কোচ নেয়া হয়েছে। তিনি হলেন ক্যাপ্টেন ববি
আমি আরও ধন্যবাদ জানাই আমার টিমের সব প্লেয়ারদের। আমি আরও ধন্যবাদ গ্যালারিতে বসা সব দর্শকদের। যদিও তীব্য ঠান্ডা অনেকটাই সমস্যা তৈরি করেছে।
আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠান আয়োজকদের। জিনটুজির অক্লান্ত পরিশ্রম ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন করা যেতো না।
আমি ধন্যবাদ জানাই পাপিস্ট ও ফ্যাসিস্ট মডুকেও, এইখানে সে তার পচা নাক গলায় নাই।
আমি আরও ধন্যবাদ জানাই আমার স্ত্রীকে, যিনি জানেনই না যে আমি এখানে অংশগ্রহন করছি। জানলে হয়তো বিজয়ী হওয়া সম্ভব হতো না।
আমি ধন্যবাদ জানাই আমার পুত্র রাইয়ানকে, যে কিনা ব্রাজিল ব্রাজিল বইলা আমার মাথা খারাপ করে ফেলছে।
আমি ধন্যবাদ জানাই খালেদা জিয়াকে, যিনি কিনা একবার বলছিলেন ব্রাজিলকে চায় কেবল পাগল ও শিশুরা (নাকি তত্বাবধায়ক সরকার নিয়া একথা বলছিলেন?)
আমি ধন্যবাদ জানাই.........
আমি ধন্যবাদ জানাই.......
আমি ধন্যবাদ জানাই............................
আবারও চ্যাম্পিয়ন হতে টিম গঠন শেষ।
ভাল কথা আমার পুরস্কার কৈ
বাহ, বিউটি কন্টেস্টগুলা মন দিয়া দেখেন বুঝা গেলো!... কান্নায় চোখে ভেসে যাবার ইমো দিলেন না যে! ওটাই তো মূল ... আর "ওয়ার্ল্ড পিস" নিয়াও ২/১ টা লাইন বলে দিয়েন...
ওহো........স্ক্রীপ্টে ছিল তো।
আমার এই বিজয় উৎস্বর্গ করলাম বিশ্ব শান্তির জন্য যারা কাজ করছে তাদের জন্য। আর আমি ভবিষ্যতে পথিশিশুদের জন্য কাজ করতে চাই।
আপনারা সবাই দোয়া করবেন ।
খাইছে। ওমাগো বললেন। কানবেন না মাসুম ভাই? লাক্স বিউটি কনটেস্ট পুরাই দেখেন তাইলে?তবে লিখলেন খুব মজা করে। লাইভ হলে বুঝা যেতো ঠিকমতো বলতে পারছেন কিনা।
জেবীন আর জয়ির মন্তব্যে ঝাঝা। কিছু মজার গন্ধ পেলাম যেনো
"মাসুম বাহিনী জিন্দাবাদ।"
এটা মানি না।
নতুন ধন্নি দিন।
ইশশ্। ২৪ পয়েন্ট।
২৪+৮=৩২, ইশশ্। সহজ সম্ভাবনা ছিলো।
ম্যাচ ফিক্সিং হইসে। ফিপার কাছে অভিযোগ করুম।
স্পেন জিতেই আমার বিজয় নষ্ট হৈল, ধিক ধিক স্পেন
মাসুম্বাহিনীকে ধরিয়ে দিন... নিশ্চয় বেটিংওয়ালাদের সাথে এর যোগাযোগ আছে...ড়্যাব কই?
~
হয়নাই, মানিনা----এই ফলাফল বর্জন ঘুষুনা কর্লাম---
জ্বিন ভাই বলছিল জিতলে মান-সম্মান পুরষ্কার দেয়া হৈব
মাসুম ভাইর মান-সম্মান কত কেজি বাড়লো? আর আমরা যারা পিছনে পইড়া গেলাম তাদের হাফ কেজি, আড়াইশো গ্রাম এই হারে বাড়লো?

মন্তব্য করুন