এবি ফ্যান্টাসী কাপ: চ্যাম্পিয়ন গোল্লাবন্দী কাউয়া কেলাব
দ্বিতীয় এবি ফ্যান্টাসী কাপ শেষ হয়েছে গতকাল দিবাগত মধ্যরাতে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডার্কহর্স গোল্লাবন্দী কাউয়া কেলাব । গোল্লাবন্দী কাউয়া ক্লাব আর ক্লাবমালিক বৃত্তবন্দীকে "এবিফা"র(???) পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আবারও শেষরক্ষা করতে পারলেননা রাসেল আশরাফ, বাফড়া আর লীনা দিলরুবা। আগেরবারের মতো এবারও তাঁদের দলগুলো শীর্ষচারের বাকী জায়গাগুলো দখল করে আছে। কিন্তু পরপর দু'বার শীর্ষচারে অবস্থান করে তাঁরা প্রমাণ করলেন যে তাঁরা আসলেই খিলাড়ী। They're the real thing!
গতকাল ছিলো অঘটনে ভরা দিন। সবচেয়ে বড় অঘটন ঘটেছে এক বলে বাইশজন ক্লাবের ক্ষেত্রে, আগের দিন শীর্ষে থাকা এই দলটি এক ধাক্কায় নেমে গেছে ১৫ নম্বরে। ফ্যান্টাসী লীগের ইতিহাসে এহেন অঘটনা এর আগে ঘটেনি! ওদিকে টুর্ণামেন্টের প্রথমদিকে শীর্ষে থাকা দুই নবাগত দল রনের রনস্কিট আর রুমনের রুমন'স ইলেভেনের আরো অবনমন হয়েছে গতকাল, তবে তদন্তকারী কমিটির রিপোর্টে এখনও কিছু পাওয়া যায়নি;)।
এদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকা দুই জনপ্রিয় দল দ্য গ্রেট নজুর্দল আর পর্তু স্পোর্টিংয়ের লড়াইয়ে শেষ দিনে অনেক এগিয়ে গেছে দ্য গ্রেট নজুর্দল, ১৭ নং অবস্থান থেকে একলাফে চলে এসেছে ৯ নং-এ। ওদিকে মামুন হকের দল বিএমডব্লিউ-১১ উঠে এসেছে ১০ নং পজিশনে। সবাইকে হতাশ করে দিয়ে গত কয়েকদিন ধরে শীর্ষ দশে নিয়মিতভাবে থাকা মীর ভাইর এবি রাইডার্স, রিও হেক্ট্রা, ভ্যাঙ্গা বয়েজ নেমে গেছে দশের নীচে। আর আগেরবারের চ্যাম্পিয়ন মাসুম বাহিনী এবার শেষ করেছে আট নম্বরে! আর্জেন্টাইন ফুটবলের প্রতি অতিরিক্ত ভক্তিই এই অবনমনের পেছনে দায়ী বলে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা ;)। ওদিকে গতবার হাড্ডাহাড্ডি লড়াই করা বিলাই স্পোর্টিং আর জাম্বুরা স্পোর্টিংয়ের মধ্যে এবার সামান্য প্রতিদ্বন্দিতাও হয়নি, জাম্বুরা শেষ করেছে ৬ নম্বরে, আর বিলাই নেমে গেছে ১৯ এ। যাই হোক, এটাই ফ্যান্টাসী লীগের স্বাদ, কখন যে কি ঘটবে কেউ কিছু বলতে পারেনা।
বিস্তারিত নিচে দেয়া হলো, স্টে টিউনড!
১. গোল্লাবন্দী কাউয়া কেলাব ৫১ পয়েন্ট
২. পদ্মাপাড়ের আমবাগান ক্রীড়া চক্র ৫০ পয়েন্ট
৩. ইন্ডি-বাফড়া কল্যাণ পরিষদ ৪৮ পয়েন্ট
৪. বুম বুম লীনা ৪৭ পয়েন্ট
৫. দলমু্ক্ত ৪৬ পয়েন্ট
৬. স্বপ্নের জাম্বুরা ৪৬পয়েন্ট
৭. জ্বিনি স্কোয়াড ৪৬ পয়েন্ট
৮. মাসুম বাহিনী ৪৩ পয়েন্ট
৯. দ্য গ্রেট নজুর্দল ৪২ পয়েন্ট
১০. BMW 11 ৪১ পয়েন্ট
১১. আপন আধার ৪১ পয়েন্ট
১২. ন্যাড়াদল ৪১ পয়েন্ট
১৩. রনস্কিট ৪০ পয়েন্ট
১৪. এবি রাইডার্স ৪০ পয়েন্ট
১৫. এক বলে বাইশজন ক্লাব ৩৯ পয়েন্ট
১৬. রিও হেক্ট্রা ৩৯ পয়েন্ট
১৭. ভ্যাঙ্গা বয়জ ৩৮ পয়েন্ট
১৮. পর্তু স্পেটিং ক্লাব (PSC) ৩৬ পয়েন্ট
১৯. বিলাই স্পোর্টিং ৩১ পয়েন্ট
২০. রুমন'স ইলেভেন ২৯ পয়েন্ট
২১. রন্টি আনলিমিটেড ২৩ পয়েন্ট
২২. '[আখাউড়া এক্সপ্রেস]*' ১৭ পয়েন্ট
-----------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------
পয়েন্টের বিস্তারিত:
১. বৃত্তবন্দীর দল: গোল্লাবন্দী কাউয়া কেলাব (৫১ পয়েন্ট)
১। ঘানা (১+১)
২। উরুগুয়ে (২+১)
৩। হল্যান্ড (৩+১)
৪। প্যারাগুয়ে (৪)
৫। আর্জেন্টিনা (৫+২)
৬। জার্মানী (৬+৩)
৭। স্পেন (৭+১)
৮। ব্রাজিল (৮ + ২*৩)
২. রাসেল আশরাফের দল: পদ্মাপাড়ের আমবাগান ক্রীড়া চক্র (৫০ পয়েন্ট)
১।স্পেন (১+১)
২।ঘানা (২+১)
৩।জার্মানি (৩+৩)
৪।প্যারাগুয়ে (৪)
৫।উরুগুয়ে (৫+১)
৬।নেদারল্যান্ডস (৬+১)
৭।ব্রাজিল (৭+৩)
৮।আর্জেন্টিনা (৮+২*২)
৩. বাফড়ার দল: ইন্ডি-বাফড়া কল্যাণ পরিষদ (৪৮ পয়েন্ট)
১. ইউ এস এ (-১)
২. প্যারাগুয়ে (২)
৩. য়্যুরুগুয়ে (৩+১)
৪. স্পেইন (৪+১)
৫. জার্মানি (৫+৩)
৬. নেদারল্যান্ডস (৬ +১)
৭. আর্জেন্টিনা (৭+২)
৮. ব্রাঝিল (৮+২*৩)
৪. লীনাদির দল: বুম বুম লীনা (৪৭ পয়েন্ট)
১)পর্তুগাল (-১)
২)হল্যান্ড (২+১)
৩)ব্রাজিল (৩+৩)
৪) ঘানা (৪+১)
৫)উরুগুয়ে (৫+১)
৬)প্যারাগুয়ে (৬)
৭)জার্মানী (৭+৩)
৮)আর্জেন্টিনা (৮+২*২)
৫. মুক্তবয়ানের দল: দলমু্ক্ত (৪৬ পয়েন্ট)
১. যুক্তরাষ্ট্র (-১)
২. প্যারাগুয়ে (২)
৩. উরুগুয়ে (৩+১)
৪. জার্মানি (৪+৩)
৫. নেদারল্যান্ডস (৫+১)
৬. স্পেন (৬+১)
৭. আর্জেন্টিনা (৭+২)
৮. ব্রাজিল (৮+২*৩)
*দেরীতে দল জমা দেয়ার জন্য ২ পয়েন্ট কাটা
৬. স্বপ্নের ফেরিওয়ালার দল: স্বপ্নের জাম্বুরা (৪৬পয়েন্ট)
১। জার্মানী (১+৩)
২। যুক্তরাষ্ট্র (-২)
৩। আর্জেন্টিনা (৩+২)
৪। স্পেন (৪+১)
৫। প্যারাগুয়ে (৫)
৬। উরুগুয়ে (৬+১)
৭। নেদারল্যান্ড (৭+১)
৮। ব্রাজিল (৮+২*৩)
৭. জ্বিবা'র দল: জ্বিনি স্কোয়াড (৪৬ পয়েন্ট)
১। দক্ষিণ কোরিয়া (-১)
২। জার্মানী (২+৩)
৩। ঘানা (৩+১)
৪। স্পেন (৪+১)
৫। ব্রাজিল (৫+৩)
৬। প্যারাগুয়ে (৬)
৭। আর্জেন্টিনা (৭+২)
৮। হল্যান্ড (৮+২*১)
৮. মাসুম ভাইয়ের দল: মাসুম বাহিনী (৪৩ পয়েন্ট)
১. জার্মানি (১+৩)
২. স্পেন (২+১)
৩. যুক্তরাষ্ট্র (-৩)
৪. হল্যান্ড (৪+১)
৫. প্যারাগুয়ে (৫)
৬. উরুগুয়ে (৬+১)
৭. ব্রাজিল (৭+৩)
৮. আর্জেন্টিনা (৮+২*২)
৯. নজরুল ভাইর দল : দ্য গ্রেট নজুর্দল (৪২ পয়েন্ট)
১। জার্মানি (১+৩)
২। প্যারাগুয়ে (২)
৩। হল্যান্ড (৩+১)
৪। যুক্তরাষ্ট্র (-৪)
৫। উরুগুয়ে (৫+১)
৬। স্পেন (৬+১)
৭। আর্জেন্টিনা (৭+২)
৮। ব্রাজিল (৮+২*৩)
১০. মামুন ভাইর দল: BMW 11 (৪১ পয়েন্ট)
১।ঘানা (১+১)
২।উরুগুয়ে (২+১)
৩।ইংল্যান্ড (-৩)
৪।প্যারাগুয়ে (৪)
৫।স্পেন (৫+১)
৬।হল্যান্ড (৬+১)
৭। ব্রাজিল (৭+৩)
৮।আর্জেন্টিনা (৮+২*২)
১১. আপন আধারের দল: আপন আধার (৪১ পয়েন্ট)
১। ঘানা (১+১)
২। জার্মানি (২+৩)
৩। প্যারাগুয়ে (৩)
৪। দক্ষিন কোরিয়া (-৪)
৫। স্পেন (৫+১)
৬। ব্রাজিল (৬+৩)
৭। নেদারল্যান্ডস (৭+১)
৮। আর্জেন্টিনা (৮+২*২)
১২. নড়বড়ের দল : ন্যাড়াদল (৪১ পয়েন্ট)
১। আম্রিকা (-১)
২। জাপান (-২)
৩। জার্মানি (৩+৩)
৪। স্পেন (৪+১)
৫। ব্রাজিল (৫+৩)
৬। উরুগুয়ে (৬+১)
৭। নেদারল্যান্ডস (৭+১)
৮। আর্জেন্টিনা (৮+২*২)
*দেরীতে দল জমা দেয়ার জন্য ২ পয়েন্ট কাটা
১৩. রনের দল: রনস্কিট (৪০ পয়েন্ট)
১। ইংল্যান্ড (-১)
২। পর্তুগাল (-২)
৩। ঘানা (৩+১)
৪। নেদারল্যান্ডস (৪+১)
৫। প্যারাগুয়ে (৫)
৬। উরুগুয়ে (৬+১)
৭। ব্রাজিল (৭+৩)
৮। আর্জেন্টিনা (৮+২*২)
১৪. মীর ভাইর দল: এবি রাইডার্স (৪০ পয়েন্ট)
১. ঘানা (১+১)
২. উরুগুয়ে (২+১)
৩. প্যারাগুয়ে (৩)
৪. পর্তুগাল (-৪)
৫. ব্রাজিল (৫+৩)
৬. আর্জেন্টিনা (৬+২)
৭. জার্মানি (৭+৩)
৮. হল্যান্ড (৮+২*১)
১৫. নাহীদের দল: এক বলে বাইশজন ক্লাব (৩৯ পয়েন্ট)
১/ জাপান (-১)
২/ ঘানা (২+১)
৩/ নেদারল্যান্ড (৩+১)
৪/ পর্তূগাল (-৪)
৫/ উরুগুয়ে (৫+১)
৬/ জার্মানী (৬+৩)
৭/ ব্রাজিল (৭+৩)
৮/ আর্জেন্টিনা (৮+২*২)
১৬. মেহরাবের দল: রিও হেক্ট্রা (৩৯ পয়েন্ট)
১।জার্মানী (১+৩)
২।ঘানা (২ + ১)
৩।প্যারাগুয়ে (৩)
৪।ব্রাজিল (৪+৩)
৫।পর্তুগাল (-৫)
৬।উরুগুয়ে (৬ + ১)
৭।হল্যান্ড (৭+১)
৮।আর্জেন্টিনা (৮+২*২)
১৭. ভাঙা পেন্সিলের দল: ভ্যাঙ্গা বয়জ (৩৮ পয়েন্ট)
১. পর্তুগাল (-১)
২. প্যারাগুয়ে (২)
৩. উরুগুয়ে (৩+১)
৪. ইউ.এস.এ (-৪)
৫. জার্মানি (৫+৩)
৬. নেদারল্যাণ্ডস (৬+১)
৭. ব্রাজিল (৭+৩)
৮. আর্জেন্টিনা (৮+২*২)
১৮. টুটুলদার দল: পর্তু স্পেটিং ক্লাব (PSC) (৩৬ পয়েন্ট)
১. উরুগুয়ে (১+১)
২. ইউএসএ (-২)
৩. জার্মানি (৩+৩)
৪. নেদারল্যান্ডস (৪+১)
৫. জাপান (-৫)
৬. স্পেন (৬+১)
৭. আর্জেন্টিনা (৭+২)
৮. ব্রাজিল (৮+২*৩)
১৯. শাওন৩৫০৪এর দল: বিলাই স্পোর্টিং (৩১ পয়েন্ট)
১.দক্ষিন কোরিয়া (-১)
২.জাপান (-২)
৩.স্পেইন (৩+১)
৪.জার্মানি (৪+৩)
৫.ইউ.এস.এ (-৫)
৬.ব্রাজিল (৬+৩)
৭.আর্জেন্টিনা (৭+২)
৮.নেদারল্যান্ডস (৮+২*১)
২০. রুমনের দল: রুমন'স ইলেভেন (২৯ পয়েন্ট)
১. প্যারাগুয়ে (১)
২. হল্যান্ড (২+১)
৩. ইংল্যান্ড (-৩)
৪. ঘানা (৪ + ১)
৫. উরুগুয়ে (৫ + ১)
৬. পর্তুগাল (-৬)
৭. আর্জেন্টিনা (৭+২)
৮. ব্রাজিল (৮+২*৩)
২১. রন্টি চৌধুরীর দল: রন্টি আনলিমিটেড (২৩ পয়েন্ট)
১/ ইংল্যান্ড (-১)
২/ স্পেইন (২+১)
৩/ উরুগুয়ে (৩+১)
৪/ জাপান (-৪)
৫/ নেদারল্যান্ডস (৫+১)
৬/ আর্জেন্টিনা (৬+২)
৭/ ইউএসএ (-৭)
৮/ ব্রাজিল (৮+২*৩)
২২. সাহাদাত উদরাজীর দল: '[আখাউড়া এক্সপ্রেস]*' (১৭ পয়েন্ট)
১। উরুগুয়ে (১+১)
২। অ্যামেরিকা (- ২)
৩। ইংল্যান্ড (-৩)
৪। আর্জেন্টিনা (৪+২)
৫। নেদারল্যান্ড (৫+১)
৬। ব্রাজিল (৬+৩)
৭। প্যারাগুয়ে (৭)
৮। পর্তুগাল (-৮)





এই ফলাফল আমরা মানি না।
আমাদের জোর করে হারানো হয়েছে।
কারন কাওয়ারা কাল এসে নাম বদলায়ছে।কারন নাম এন্ট্রি করার সময় ওই ধারা ছিলো কেও যদি দুই নাম একসাথে দেয় তাইলে তাদের পয়েন্ট কাটা যাবে কাল এসে এভাবে নাম বদল করা ঠিক হয়নি।
এর প্রতিবাদে আগামী কাল সকাল সন্ধ্যা ব্লগবিরতী ঘোষনা করলাম।আর এই এবিফার অধীনে আর কোন খেলায় অংশগ্রহন করবে না আমার দল।

ইয়ে মানে বলছিলাম কি...
রাসেল ভাই আমি যদি ৪ পয়েন্ট ছেড়ে দেই তাহলে কি আপনি ফলাফল মেনে নিবেন?
ঘরে ঘরে দুর্বার আন্দোলন গড়ে তুলুন
কি কন এইসব? আমরা আমরাই তো
জ্বিনি ভাই, আমার মনেহয় কি আপনি আমার পয়েন্ট থেকে ৪ পয়েন্ট কেটেই দেন। আমি নিজেও ঐ চার পয়েন্ট নিয়ে স্বস্তি পাইতেছি না...
আরে, রাসেল ভাই দুষ্টামী করছে ... দেখেননা ইমোটিকনের জোয়ার
নেভার মাইন্ড ...
আবারও চ্যাম্পিয়নশীপের অভিনন্দন গোল্লাবন্দী কাউয়া ক্লাবকে
দেশ ও জনগনের কথা বিবেচনা কইরা রায় মেনে নিলাম কিন্তু মনে রাখবেন আমাদের শক্তি জনগন আর এই জনগনের সাথে বেইমানী করে কেও পার পাবে না।বিদেশী প্রভু বা ভুত-জ্বীন-পেত্নী কেও বাচাতে পারবেনা।কারন বাংগালী জাতি মরতে শুরু করলে কেও তাদের দাবিয়ে রাখতে পারে না।
আর জ্বীন ভাইকে বলতে চাই আইনের বাইরে কোন পদক্ষেপ নিবেন না।আপনাকে আরেক বার সুযোগ দেয়া হলো।এবার যদি টাল্টু-বাল্টু করেন তাইলে কিন্তু আপনার পিছনে কিছু পেত্নী(যুবমহিলা লীগ/দল এর মতো) লেলিয়ে দেয়া হবে।মাথার চুল একটাও থাকবে না।
অফটপিকঃ তাড়াতাড়ি পরের রাউন্ডের তফশিল ঘোষনা করেন

রাসেল ভাইয়ের দুষ্টুমীতে কিছু মনে করি নাই, আসলে নিজের কাছে সত্যই খ্রাপ লাগতেছিলো...
মনে কর্লে কি আগের্পোস্টে কাওয়া কেলাবের এগেইনস্টে জালমোয়ী শ্লোগান পারি?
দুষ্টামী না

আবারও ৪র্থ

কি আর করা ফলাফল মাইনা নিলাম, পরের রাউন্ডে ১ম হবো এই আশা কইরা দল সাজানোর প্রস্তুতি নেই আর কি
পরের পর্বে অবশ্যই হবে ... এই পর্বটায় ভাবতেছি আরো প্যাঁচাইন্না নিয়ম করবো
এই পর্বের পয়েন্ট যোগ করার ব্যবস্থা কইরেন।

পয়েন্ট যোগের কী দরকার? সব পর্ব আলাদা আলাদা হলে নতুন দল এন্ট্রি হবার সুযোগ থাকবে, নাহয় কিউমিলিটিভ ফলাফলে পুরনোরা এগিয়ে যাবে, এইটা ঠিক হবেনা।
এই পর্বের পয়েন্ট যোগ করলে অনেকেই খেলার উৎসাহ হারায়ে ফেলবে ... নতুন দলও যোগ দিবেনা ... পুঁজিবাদী দৃষ্টিকোণ থেকে এবিফা এতে অনুৎসাহিত বোধ করছে
কেম্নে যে কী হইলো কিছু্ই বুঝলাম না, তারপরও টুর্নামেন্টের সকলকে শ্রেণীমতো অভিনন্দন সমবেদনা ইত্যাদি জানায় গেলাম, শত হইলেও আমার দেশী রেফারি
এবার আমগো খাস রয়াল ডিস্টিক টিম চাই
জাপানের জন্য সহানুভূতি... যদিও আমারে ডুবাইয়া দিয়া গেছে
আহারে, টুটুল ভাইর ৫ পয়েন্ট মাইনাস, মানে ১০ পয়েন্ট লস হইছে
তবে জাপান ভালোই খেলছে ... মান রাখছে
কালকে আমরা ভাইবোন বাবা-মা সহ খেলা দেখছি, আমি শুধু প্যারাগুয়ের সাপোর্টার বাদবাকী সবাই জাপানের। বাবা বলেন, 'কী ব্যাপার এশিয়ার দেশরে সাপোর্ট না করে তুমি এরকম প্যারাগুয়ে প্যারাগুয়ে করো ক্যান !' আমি কইলাম 'বাবা আমার বিশাল প্রেস্টিজ তুমি বুঝবানা, মেয়ের কল্যাণ চাইলে প্যারাগুয়েরে সাপোর্ট দেও'
হা হা হা ... আমিও ফিফার ফ্যান্টাসী লীগে গোলকিপার রাখছি প্যারাগুয়ের ভিলাররে, ঐদিকে সাপোর্ট করতেছি জাপানরে ... কেমনে কি? ... তাই মনে মনে চাইতেছিলাম খেলা টাইব্রেকারে যাক, টাইব্রেকারে গোল খাইলে কীপারের পয়েন্ট কমেনা, আবার জাপানেরও জিতার সম্ভাবনাও থাকে ... কপাল খারাপ!
আমারে ডুবাইছে জাপান, পর্তূগাল


যাউকগা, নেভারমাইন্ড
"এই দিন দিন না আরো দিন আছে" ..................
আপনারে ডুবাইছে জাপান, পর্তূগাল আর আমারে ডুবাইছে আমাগো সিইসি (জ়ীন ভাই)
আসেন গলা ধরাধরি কইরা কান্দি

এইখানে দেখি কাইন্দা বালতি ভরতাছে। বেশি কাইন্দেন না। পরে আবার বন্যা হয়ে যাইতে পারে।
হে হে হে

রেফারী থেকা সিইসিতে পদোন্নতি ... খারাপ না, কি কন?
মধ্যরাতের আততায়ী স্পেন আমারে ডুবাইলো, মজার ব্যাপার হচ্ছে প্রথম পর্বেও স্পেন আমারে ডুবাইছিল, এবারো তাই
স্পেনের প্রতি তীব্র ধিক্কার জানায়া রাখলাম, ইতিহাস তোদের ক্ষমা করবেনা শয়তান, যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ো স্পেনের কুখ্যাত ঠ্যাঙ ভেঙে দাও গুড়িয়ে দাও 
আমারে ডুবাইলো পাপিস্ট ও ফ্যাসিস্ট যুক্তরাষ্ট্র। ভাবছিলাম লাস্ট মিনিটের গোলে দ্বিতীয রাউন্ডে গেছে, সেই জোয়ারে এবারও পার পাবে। পাইলো না। আফসুস।
চিন্তা নাই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইয়া সব দু:খ ভুলাইয়া দিবে
৮ নম্বরে আর্জেন্টিনারে রাখলেন যে?
উবামার ইউএসএর জন্য আমিও ডুবছি। পর্তুগালের জন্য যতো না লস হইছে, উবামা তার চাইতে বেশি ডুবায় গেছে
ভাইসব / বইনসব
সব কথার শেষ কথা হৈলো- আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইয়া সব দু:খ ভুলাইয়া দিবে
সব কথার শেষ কথা হৈলো- আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইয়া সব দু:খ ভুলাইয়া দিবে

ইয়ে... তৈলে সব্বের অনুরুধে আমি আমার শিরোপা ফিরোত লৈলাম। এর্পরে কান্লেও আর কেউরে দিমু না
হা হা হা ... এবার পার্টি দেন

সব কথার শেষ কথা হৈলো- আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইয়া সব দু:খ ভুলাইয়া দিবে
হায় আল্লাহ, প্রতি পর্বে পর্বে দল নাকি!!! আমি তো ভাবছিলাম এই দল নিয়া ফাইনাল পর্যন্ত খেলা হবে! এত হিসাব-কিতাব কইরা, সাময়িক লস হইলেও পরে টান দিমু এই আশায় দল নামাইছিলাম ...
... নিয়মকানুন না পড়ার ফল ...
আর খেলুম না
ব্যাপারস না, এই পর্বে দল দিতে হইবো চারটা মাত্র
আগের পর্বে নিয়মনীতি ভালোমতো খেয়াল না করে দশ লম্বর হইলাম। এইবার সব বুঝে শুনে এন্ট্রি করুম। দেখি এবার মুকুট কে কেড়ে নেয়!
কেম্নে যে কী হইলো কিছু্ই বুঝলাম না, তারপরও টুর্নামেন্টের সকলকে শ্রেণীমতো অভিনন্দন সমবেদনা ইত্যাদি জানায় গেলাম
কাউয়াদের জ্বালায়, দেশে বিদেশে কোন খানেই শান্তি নাই
পর্তুর লিগা নয় পয়েন্টের বাড়ি খাইলাম। নাহ্ লাস্টে এক না একটা গন্ডগোল হবেই।
নতুন রাউন্ড দেন। দল দিয়া যাই। দুইদিন নেটে থাকুম্না।
মন্তব্য করুন