ইউজার লগইন

সস্তা মানুষদের নিয়ে সস্তা কথা

সাভারে রানা প্লাজা ধ্বসে গেছে। দুপুর একটা পর্যন্ত পাওয়া খবরে মৃতের সংখ্যা ৮২। এতক্ষণে এ সংখ্যা নিশ্চয় একশ ছাড়িয়ে গেছে । আহত ছয় শতাধিক ।মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি.........।।

টিভিতে অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে খবরটা এভাবেই আসছে। কত সহজে বলা হয়ে গেলো কথাগুলো। আমিও খুব সহজে লিখে ফেললাম। কারণ সেখানে আমার মা বোন ভাই বা এমন কেউ নেই যার উপর আমার পরিবারের সবাই নির্ভরশীল। যার উপার্জনের টাকায় পরিবারের সবার মুখে দুবেলা আহার জোটে। তাদের দাম আমার কাছে নেই। দেশের মানুষের কাছেও নেই। আর সরকারের কাছে তো নেই ই। এভাবে শখানিক মানুষের জীবন ঝরে যেতেই পারে। তাতে কার বা কী আসে যায়। এর আগে তাজরিন ফ্যাশনে আগুন লেগে কয়েকশ মানুষ মারা গেলো তাতে কার কি হয়েছে। কারোরই কিছু হয়নি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী শোক প্রকাশ করেছেন। এই তৃতীয় শ্রেণীর মানুষদের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীর শোক প্রকাশই যথেষ্ঠ। শোকের সাথে হয়তো মৃতের পরিবার এক লাখ টাকা পাবে। কিছু তেল গম আটা পাবে। দুদিন পর পর শখানিক মানুষ মারা যাবে আর তাদের পরিবারকে দেয়া হবে একলাখ টাকা এবং তাদের প্রতি করা হবে কিছুটা শোক প্রকাশ । যে মানুষগুলোর উপর ভর করে দেশের অর্থনীতি এগিয়ে যায়, কোটি কোটি টাকা রপ্তানি আয় হয়,তাদের জীবনের দাম মাত্র একলাখ টাকা আর একটুখানি শোক প্রকাশ! মানুষের জীবন কি এতই সস্তা। অবশ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীর শোক বলে কথা।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীর শোক ফিরিয়ে দিবেনা ছয় মাসের বাচ্চার কাছে তার মাকে। কোন মমতাময়ী পরম মমতায় কোলে নিবেনা তাকে। মায়ের আঁচলের ছায়া ছাড়াই বড় হতে হবে এই বাচ্চা শিশুটিকে।তাদের শোক ফিরিয়ে দিবেনা কোন পঙ্গু বাবার কাছে তার মেয়েকে। যে মেয়ে বাবাকে সকালে খাইয়ে রেখে যেতো এবং রাতে এসে পরম মমতায় বাবার মুখে খাবার তুলে দিত। এখনো দুধের জন্য সেই বাচ্চা কাঁদবে। কিন্তু মায়ের মত মমতা নিয়ে কেউ তার মুখে দুধ তুলে দিবেনা। সেই অক্ষম বাবা তার মেয়ের হাতের খাবারের জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু মেয়ের মত পরম মমতায় কেউ তার মুখে খাবার তুলে দিবে না।

লিখতে আর ভালো লাগছেনা। কি হবে আর লিখে.....................!!!!

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

নিভৃত স্বপ্নচারী's picture


কি জবাব দিব বুঝতে পারছি না। এরা মারা গেলে কারো কিছু আসবে যাবে না, এরা জন্ম নিয়েছে পায়ের তলায় পিষে মরতে, উঁই পোকার মত আগুনে পুড়ে মরতে। এসব 'সস্তা মানুষ' কি আবার মানুষ! এরা তো সব পোকা মাকড়!!!
অর্থনীতির চাকা সচল রাখে তো সব উঁচু তোলার মানুষেরা!

শুভ্র সমুজ্জ্বল's picture


ভাইরে কিচ্ছু বলার নাই...। মানুষগুলোর আর্তনাদ শুধু চেয়ে চেয়ে দেখেছি। কিচ্ছু করতে পারি নাই তাদের জন্য...। আর কত গার্মেন্টস শ্রমিক মারা গেলে আমাদের দেশের এই শোক প্রকাশের সংস্কৃতি বন্ধ হবে এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে?? এই প্রশ্নের উত্তর আমি জানিনা......। আসলে আমরা কেউই জানিনা......।।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এমনেই চলবে।

যাদের আসলেই এ বিষয়ে কিছু করার ক্ষমতা আছে,
তার কখনই সত্যিকার অর্থে করার মত কিছু করবে না।

যার যায় সে ই বুঝে
আর কারও শেষমেষ কিছুই যায় আসে না।

টুটুল's picture


ভাল লাগছে না কিছু Sad

এ টি এম কাদের's picture


এ দায় আমাদের পচা রাজনীতির । দেশের তারুণ্যের কাছে অনুরোধ, যাদের রক্তে,ঘামে দেশের চাকা সচল, আপনাদের [ দলীয়, নির্দলীয় ] দাবীগুলোর সাথে এই নিরীহ মানুষগুলোর জীবন রক্ষার দাবীটা অন্তত: তুলুন ।

তানবীরা's picture


ম্যালথাসের থিওরি। মানুষ এতো বেশি তাই এতো সস্তা Sad(

মডারেটর's picture


গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ২৪ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।

উক্ত কারনে লেখাটি ব্লগের প্রথম পাতা থেকে সরিয়ে আপনার নিজের পাতায় রাখা হইলো! নীতিমালা মেনে লেখার অনুরোধ রইলো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শুভ্র সমুজ্জ্বল's picture

নিজের সম্পর্কে

ঠিক কি নিয়ে লেখলে আমি কেমন তা প্রকাশ পাবে বুঝতে পারছিনা।স্বভাব চরিত্র নিয়ে লেখা যায়।স্বভাব চরিত্র অতি জঘন্য পর্যায়ের।জঘন্য বলার কারণ হলো-আমি মানুষের সাথে খুব সহজে মিশতে পারিনা।ঘনিষ্ট মহলের বাইরে কথা কম বলতে পছন্দ করি।কেমন কম তার উদাহরণ দিচ্ছি-ক্লাশে গেলে অনেকেই জিজ্ঞেস করে কেমন আছ? উত্তরে এইতো আছি বা চলছে বলেই কথা শেষ।কেউ কেমন আছো জিজ্ঞেস করলে সাধারণ ভদ্রতা হলো তাকেও জিজ্ঞেস করা তুমি কেমন!কিন্তু খুব কম সময়ই আমি এই ভদ্রতাটুকোর ধার ধারি।তাই অনেকেই বলে আমি ভাব নিয়ে চলি।আবার কারো কারো মতে আলগা ভাব।কে কি বললো এটা নিয়েও মাথা ঘামাই না।একা থাকতে পছন্দ করি।বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ রুমে দরজা লক করে বসে থাকি।প্রয়োজন ছাড়া খুব বেশি বের হইনা।উদাহরণ দিচ্ছি-বাড়িতে তিন মাস থাকার পর পাশের বাড়ির কারো সাথে দেখা হলে জিজ্ঞেস করে কবে বাড়ি আসলাম!আমাদের অনেক ভাড়াটিয়া আমাকে জিজ্ঞেস করে কার বাড়িতে ভাড়া থাকি!তাদের প্রশ্নের উত্তরে বলি এই বাড়িতেই থাকি।তারা বিস্মিত হয়ে প্রশ্ন করে এই বাড়িতে!কোন রুমে?তখন ইশারায় আমার রুমটা দেখিয়ে দেই।এতে তাদের বিস্ময়ের মাত্রাটা আরেকটু বেড়ে যায়।এই হলো আমার একা থাকার নমুনা। এসব কারণে অনেকে আমাকে unsocial বলে।তাদের এসব কথা গায়ে মাখিনা।কারণ আমার বন্ধুরা বলে আমি না থাকলে আড্ডা জমেনা।আমি প্রচণ্ড রাগী।এই বাক্যটার মাঝে মনে হয় কিছুটা অহংকার প্রকাশ পায়।যেন রাগী হতে পেরে আমি গর্বিত এমন একটা ভাব। এমন কোন ভাব আমার ভেতর নেই । এই রাগের কারণে মাঝে মাঝেই আমাকে ঝামেলায় পড়তে হয়।আর আমার রাগ ঘনিষ্টজনদের মাঝেই সীমাবদ্ধ।ভালবাসার যথাযথ বহিঃপ্রকাশ আমি করতে পারিনা।পছন্দের মানুষদের কে বুঝাতে পারিনা তাদের কে কতটা ভালবাসি।
এই বিষয়ে আর কিছু লিখতে ভাল লাগছে না........।

maahmud'র সাম্প্রতিক লেখা