তুমি থেকে আমি, আমি থেকে শূন্য
(১)
লাবণ্যে বাঁধন সুপ্ত শঙ্খ কথক
দৃশ্যত তার ক্লান্তি বিলাস অলক্ষ্যে হৃদয় হরক,
শাস্ত্রে তার অচিন্ত্য আকার
মরণে মাহাত্ম্য শুধু যে আমার,
সীতা সে যে কর্তব্যে অনড় সৃষ্টি
দেখ দেখ, ঝরছে সবুজ এবং বৃষ্টি।
(২)
অপেক্ষায় ছিলাম জলে ছায়া ভাসিয়ে।
সে এসেছিল। তারপর শুধু জল-ছায়ার নিপুন উথাল পাতাল।
কেউ পূর্ন নয়-
কিছু না কিছু হারাতেই হয়।
(৩)
কে যেন বলেছিল “তুমি সুন্দর”
সেই সুন্দর পোড়ার সুগন্ধে
আমি উল্লাসে ফেটে পড়ি।
শুধু তুমিই নির্বিকার।
(৪)
আমার জন্য কেউ কাঁদে না,
কেউ না !
আমিও না।
শুধু , পান্ডুলিপি পুড়ে
ধূসর রঙ এর শোক হয়ে যায়।
(৫)
”কেমন আছ ? “ জেনে কী হবে ?
এখন যাবার সময়।
(৬)
এমনওতো হতে পারে,
ফিরে এস দেখবে
ঘাস ফুল হ’য়ে আছি।
প্লিজ, ছিঁড়ে নিও
খোঁপায় গুঁজে নিও।





”আমার জন্য কউ কাঁদে না,” এইখানে হবে,”আমার জন্য কেউ কাঁদে না,”
টাইপিং এরর।
এডিট অপশন চোখে পড়েছে। মনে হয় ঠিক হয়েছে।
ধূসর পান্ডুলিপি ছেপে ফেলুন
সাদা ক্যানভাস খুঁজছি।
হয়ত দেখবেন যে খোঁপায় ঘাসফুল পড়িয়েছেন সেই চুল কবে বয়কাট হয়ে গ্যাছে। আমি থেকে শুন্য। সুন্দর লিখনী।
টাক ও পড়ে যেতে পারে। হা হা হা।
ধন্যবাদ, লেখাটা পড়েছেন বলে।
লেখালেখির মত কঠিন কাজ মনে হয় আর নাই।
অপূর্ব।
ভাল লেগেছে জেনে আনন্দ হচ্ছে।
আমার ধারনা, কবিতা খুব বেশী কেউ পড়ে না।গদ্য সম্ভবত বেশীবার পঠিত হয়।
কে বলেছে ...। আমিতো কবিতাই আগে পড়ি... পড়তে সময়ে কম লাগে আর বোরিঙও লাগে না, গল্প পড়ার প্রতি ধৈর্য কম, কিন্তু কবিতা ভালো লাগে.........।
ভালো লাগলো
ধন্যবাদ, আপনার কথা শুনে বেশ উৎসাহ পেলাম।
"কেউ পূর্ণ নয় -
কিছুনা কিছু হারাতেই হয়" - নিষ্ঠুর সত্য।
সবাই আমরা হারু পার্টি।একজনই জিততে চায়, জিতেও যায়।
অনুকাব্যগুলো খুব মিষ্টি হয়েছে।
পড়েছেন , সেজন্য ধন্যবাদ। মিষ্টি মন্তব্য।
কেউ মনে হয় ভিতরের গল্পটা অনুভব করতে পারেনি ? নাকি আমিই ভুল জানছি।
এখন আবার পড়লাম খেয়াল করে

গল্প কন্টিনিউ করুক
মন্তব্য করুন