সৃষ্টির ধ্বংস এবং একটি পানকৌড়ীর মৃত্যু
(১)
সৃষ্টিকর্তা ধ্বংস করে তার সৃষ্টি দিয়েই
কে তুমি?
বলতে পার তুমি ধ্বংসের নও?
আমি তো রাত দিন শুধু ধ্বংসের উন্মত্ততা দেখি, শুনি রণবাদ্য।
দেখি আহাজারি নাগাসাকির বুকে,
দেখি শুন্য স্তনে বসনিয়া মুখ গুঁজে থাকে,
রক্তাক্ত নির্যাসে ভরে উঠে স্তন শীর্ষ।
ভালবাসা হয় শত খন্ডিত,
প্রেমিক তার প্রেমের পবিত্রতায় হয় পতিত।
বাহ্যত স্বতী স্বাধ্বী,
স্বামীর অগোচরে খুলে আঁচল।
সম্পদ, ক্ষমতার উত্তাপ পেতে নিহত হয় আমার ভাই, নূর হোসেন,
আমার মা ধর্ষিতা হয় আমারই সামনে।
আহ…..
কী গভীর তোমার ধৈর্য্য।
ধৈর্য্য নাকি স্থবির তোমার চেতনা?
তুমি জান সবই, নাকি কর ভান।(আমি ক্ষমাপ্রার্থী)
সৃষ্টিকর্তা,
তুমি কি ধ্বংস হও না তোমার সৃষ্টির ধ্বংসে?
(২)
পানকৌড়ীর মৃত্যু হয়
কুয়াশা জড়ানো ঈষদোষ্ণ রাত্রী শেষের
খোলা রাজপথে
নগ্ন আমি হাটি।
আমারই চিত্রিত বিচিত্র সাইনবোর্ডগুলো
অবাক হয়ে তাকায় ও শোকে বাকরুদ্ধ হয়
এবং তাকিয়েই থাকে।
দেখে, কী মুগ্ধতায় দাড়িবিহীন বাক্যে
অদৃশ্য আদিমতায় নিজেকে ধন্য করছি,
ভাবে, নিদারুন সরলতায়
তাদের সভ্যতাকে সুষ্পষ্ট পণ্য করছি।
আমি হাটছি, খুঁজছি…………………………..
আমি ব্যর্থতার দৃষ্টিসীমা থেকে ভূমিষ্ঠ কোন
পানকৌড়ী পালকে
বাবুই বাসা বুনবো।





আমি ব্যর্থতার দৃষ্টিসীমা থেকে ভূমিষ্ঠ কোন
পানকৌড়ী পালকে
বাবুই বাসা বুনবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাবছিলাম জিজ্ঞেস করবো, আপনাকে সবাই তাতাপু বলে কেন?
????
মন্তব্য করুন