সহজ পাঠ
(১)
জানি না।
জানলেও, মানি না
লাল, নীল, সবুজ যাই দেখি, মিশাই
সাদা আমার প্রিয়, সাদাতেই হারাই।
(২)
নিমন্ত্রণ পেয়েছিলাম একটা, একসময়
বন্ধ খামের গায়ে, ভুল অক্ষরে নাম আমার, বুঝিনি।
পাশাপাশি যিনি, ভুলের মাতমরত
তাকে দিয়ে বলেছিলাম, ‘আপনার জন্য”।
সেই শেষ, কিছু শুরুর আগেই।
(৩)
তোমাকে বলিনি কখনো ? লুকোচুরিতে আমার ভীষন ভয় !
এমনি এক কানামাছি খেলার ফাঁকে
হারিয়েছিলাম আমার শখের সোনালী ট্রয়।
(৪)
যতদূর যাও, থাক যেখানেই, যার কাছাকাছিই,
মনে রেখ, দুজনে বেশ পাশাপাশি, হেঁটে হেঁটে
রমনার এবাকে ওবাকে
বকুল কুড়িয়েছিলাম একদিন।
(৫)
যা লিখি, পাঠাই। নুপুর কিনেছি একটা জানাই
জানি, খুব যত্নে, গুছিয়ে,
প্রায় সবই একে একে সাজাও।
মাঝে মাঝেই এদিক সেদিক উলটে পালটে পড়,
চুল বাঁধ, ঠোঁট রাঙাও,
চোখ ভেজা, সবুজ শাড়ী পরো,
এদিক সেদিক কেউ নেই জেনে আলতা পা বাড়াও ।





খুব সুন্দর।
পাঠ্য কিনা জানি না।

কেউ পড়লে বড় আনন্দ হয়, বললে তো
বেশ লেগেছে। মিষ্টি
কিছু পোষ্ট করলেই, অপেক্ষায় থাকি, তানবীরা আপু কখন কিছু বলবে।ধন্যবাদ আপু।
এটা কি পজিটিভ বললেন না নেগেটিভ?
ওওওওপপপপপপসসসস
সহজ করে বলেছি।ধনাত্মক।
ভুল বুঝবেন না প্লিজ।
আমার ভালো লেগেছে।

ধন্যবাদ।

সুন্দর হইছে
কেউ সুন্দর বললে বড়ই শর্মিন্দা হই।

“আমি ডিকশনারী ফুটো করে কবিতা লিখি, যত কঠিন শব্দ তত জটিল কবি।যত কম বোঝা যাবে তত কবির জৌলুস। হা হা হা”

পরবর্তীখান লিখুমনে ...........

ভাল লাগছে ........
কবিতাটা প্রায়ই হারানোর।
সবারই আনন্দ হচ্ছে মানে পড়তে ভাল লাগছে ?
কাউকে কি স্পর্শ করছে ?
খুবই সুন্দর লাগলো। হারাবার বা স্মৃতি পথে হেঁটে বেড়ানোর কাব্য...
যা হারিয়ে যায় তা স্বরুপে ফিরে আসে না কখনই।
....................ফিরে চাইতেও নেই।
বাহ্। দারুণ।
চকোচকোর মত নয় নিশ্চয়ই
ভাল লাগছে
ভালো লাগা চলুক

(৫) ভাল লেগেছে। শুভ কামনা।।
আমার পছন্দ (২) ।
পেলাচ
এইটা কি মাইনাচে মাইনাচে পেলাচ ?

ভালো লেগেছে কবিতা, যেমন ভালো লাগে কারো মোচের ফাঁকে হাসি দেখলে।
মজা লাগলো।গোফের ফাকে মুচকি..................
বলেছিলাম ওকে, যেও না,
দাড়ায়নি, হাসেওনি।
আমি লখিন্দর ভেলায় ভেলায় ভাসি
খুঁজি বেহুলা, খুঁজি তার অবাধ হাস্যখানি।
প্রথম দুইটা বেশি ভাল হইসে। আরও লিখুন। ভাল থাকুন।
ব্যাপক ধইন্যা।

সুন্দর !
মিতুল, কবিতা পাঠাইছেন? ১৫ তারিখ লাস্ট ডেট, কোয়ালিটি লেখাটা পাঠিয়ে দেন প্লিজ...
আমি আসলে বড় করে কিছু লিখতে পারি। অনুকাব্যই আমার পছন্দ। অনুকাব্যের সিরিজ দেয়া যেতে পারে যা পোষ্ট করেছি সেখান থেকেই বাছাই করে, কিংবা একটু এদিক ওদিক , দু একটা নতুন দিয়ে।
ধন্যবাদ বলার জন্য।আমরা বন্ধুর বইমেলার আয়োজনে আমি এমনিতেই মহাখুশি।লেখা ছাপলেও না ছাপলেও,পড়তে পারবো জেনেই।আমরা বন্ধুকে অগ্রীম শুভেচ্ছা।:-D
মন্তব্য করুন