ইউজার লগইন

এই দ্যাশেতে ধানের কৈতর

চলি আইসো ধান খ্যাতের কৈতর
কথা কইবা আগুনের ভাষায়
পরান যেদিন ভাঙ্গিছিলো পতাকার
দেইখ্যাও সেইদিন কেন দেখো নাই তুমি?
বলি আইস্যো মাইনষেরে
ক কতটা পুড়িছে খ এর যন্ত্রণায়
ভালোবাইস্যা হাত ধরিলে মিছিলের
কেউ আর অচিন থাকে নাগো সই...
ও কৈতর, আইস্যো দেখিবা দহনেরে
মুখগুলান কেমন কাঁপতেয়াছে কতদিন
কলিজার পিরিত উৎলায়া উঠিলে
আমার দ্যাশের লাগি
ঠোঁটে জিয়াইয়া রাইখ্যো বাঙলা বোলের ঘ্রাণ
চলি আইসো ধানের কৈতর, তুমি চলি আইসো
দেখিবা এই দ্যাশেতে আবার কেমন
এহানে ওহানে ফুটিছে আলোর আন্দোলন
জোছনার ঢল, সমস্বরের আগুনখাকি রজণীগন্ধা।

(উৎসর্গ: শাহবাগে যে আগামী প্রজন্মের শিশুরা গত নয়দিন দেশকে ভালোবেসে স্লোগান দিয়েছে।)

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


টিপ সই

বিষণ্ণ বাউন্ডুলে's picture


একেকটা লেখা দিয়ে এতদিন ডুব দিয়ে থাকা ঠিক না।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.