ইউজার লগইন

এম আর মামুন'এর ব্লগ

বৃষ্টি

বৃষ্টি
এম আর মামুন

মেঘ যখনই রবীদ্রনাথ
কাশের মত চুল,
টাপুর টুপুর বৃষ্টি নামে
ভাসলো নদীর কূল।

মেঘের রাশি দুখু মিয়ার
যেই নিয়েছে রূপ,
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
প্রকৃতি নয় চুপ।

নীল আকাশের মেঘ কখনও
শরৎ বাবুও হয়,
বৃষ্টিতে ভিজে গফুরের মহেশ
মাঠে পরে রয়।

বিষন্ন মেঘ থমকে গিয়ে
যখন ফিরে আসে,
ও জীবনান্দ তোমার
মুখের ছবি ভাসে।

মলিন মেঘে রূপ নিল যেই
পারুল নামের বোনে,
যুদ্ধে শহীদ ভাইয়ের জন্য
বৃষ্টি চোখের কোণে।

চিঠি

চিঠি
এম আর মামুন

এই শহরে ডাকপিয়নের
আর মেলে না দেখা,
মুঠোফোনের বদৌলতেই
হয় না চিঠি লেখা।

বাবার কাছে টাকা চেয়ে
মেসেজ পাঠায় ছেলে,
ভয়েস মেল ও চিঠির কদর
দিচ্ছে দূরে ঠেলে।

ইমেল, ফ্যাক্স, শর্ট মেসেজে
ব্যস্ত মানুষ আজ,
তাইতো বুঝি জিপিওতেও
থমকে গেছে কাজ।

হারাক চিঠি, তবুও মানুষ
দেখলো দুচোখ ভরে,
সরকার আর বিরোধী দল
চিঠির চর্চা করে।

যেই ছেলেটা যুদ্ধে গেল
করল জীবন দানও,
মায়ের কাছে সেই চিঠিটার
মূল্য কত জানো?

দুজনে

দুজনে
এম আর মামুন

তোমায় আমার ভালবাসা
রাখতে চাই সারা জীবন
মরন এলে একসাথে
মরবো দুজন
ভালবাসার ফুলদানিতে
রাখতে চাই তোমাকে ধরে
তোমাকে কাছে না পেলে যাব মরে
প্রেমের কসম দিচ্ছি তোমায়
তুমি আছ হৃদয়ে
একা একা গোপনে
আমি তোমাকে ছাড়া
কিছুই চাই না জীবনে
এই মনে ছিল কত আসা
তুমি আমার ভালবাসা
এই জীবনে হারাতে চাই না
এই মন দিয়েছি তোমাকে
তুমি ছাড়া কিছুই চাই না
তোমার আমার ভালবাসা
রাখতে চাই সারা জীবন
মরন এলে মরব একসাথে দুজন
সারা দিন বসে ভাবি
সারা রাত বসে ভাবি
আমি তোমাকে নিয়ে
চাঁদের দেশে দেব পারি
এ আমার স্বপ্ন কি স্বপ্ন হবে নাকি?

প্রিয়া

প্রিয়া
এম আর মামুন

ও আকাশ তুমি দাওনা বলে
কত ভালবাসি
ও বাতাস তুমি দাওনা বলে
কেন ছুটে আসি
ও আমার কত আপন
জানে শুধু আমার এ মন
শয়নে স্বপনে তুমি যে
প্রিয়া......।
ও ঝর্ণা এ নদী
জানে আমার কথা
ও পাহাড় হে সবুজ
জানে মনের ব্যাথা
এ জীবন করে আশা
শুধু তোমায় ভালবাসা
আশাতে কাটেনা দিন যে
প্রিয়া......।
তুমি এত কাছে
তবু কতো দূরে
স্বপ্ন ধরা দিয়ে
যায় তবু সরে
মনের এত শাসন
তবু মানেনা মন
কেন যে কাছে আসো না
প্রিয়া......।