চিঠি
চিঠি
এম আর মামুন
এই শহরে ডাকপিয়নের
আর মেলে না দেখা,
মুঠোফোনের বদৌলতেই
হয় না চিঠি লেখা।
বাবার কাছে টাকা চেয়ে
মেসেজ পাঠায় ছেলে,
ভয়েস মেল ও চিঠির কদর
দিচ্ছে দূরে ঠেলে।
ইমেল, ফ্যাক্স, শর্ট মেসেজে
ব্যস্ত মানুষ আজ,
তাইতো বুঝি জিপিওতেও
থমকে গেছে কাজ।
হারাক চিঠি, তবুও মানুষ
দেখলো দুচোখ ভরে,
সরকার আর বিরোধী দল
চিঠির চর্চা করে।
যেই ছেলেটা যুদ্ধে গেল
করল জীবন দানও,
মায়ের কাছে সেই চিঠিটার
মূল্য কত জানো?





চিঠিটা আমাদের জীবন থেকে হারিয়েই যাবে। যেমন হারিয়ে গেছে টেলিগ্রাম।
সত্যিই আমাদের জীবন থেকে চিঠি হারিয়ে যাচ্ছে। আমরা কি কোন ভাবেই চিঠিকে আমাদের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না।
বাহ প্রেমের বাইরেও কিছু জানেন দেখি।
সুন্দর হয়েছে।
ফাক্স = ফ্যাক্স
সবার সব কিছু জানে। শুধু কেউ বেশী জানে আবার কেউ একটু কম জানে। তেমনি আমিও শুধু প্রেম ভালবাসা জানি না। আরও অন্য বিষয়গুলো আমার জানা আছে। সুন্দর বলার জন্য ধন্যবাদ। সেই সাথে "শুভ আমরা বন্ধু দিবস" এর শুভেচ্ছা আমরা বন্ধুর সবাইকে।
বন্ধু দিবসের শুভেচ্ছা...
ধন্যবাদ।
ভাল লাগলো।
ভাল লাগবেই তো। ভাল লাগারেই জিনিস।
ধন্যবাদ।
মন্তব্য করুন