ইউজার লগইন

বৃষ্টি

বৃষ্টি
এম আর মামুন

মেঘ যখনই রবীদ্রনাথ
কাশের মত চুল,
টাপুর টুপুর বৃষ্টি নামে
ভাসলো নদীর কূল।

মেঘের রাশি দুখু মিয়ার
যেই নিয়েছে রূপ,
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
প্রকৃতি নয় চুপ।

নীল আকাশের মেঘ কখনও
শরৎ বাবুও হয়,
বৃষ্টিতে ভিজে গফুরের মহেশ
মাঠে পরে রয়।

বিষন্ন মেঘ থমকে গিয়ে
যখন ফিরে আসে,
ও জীবনান্দ তোমার
মুখের ছবি ভাসে।

মলিন মেঘে রূপ নিল যেই
পারুল নামের বোনে,
যুদ্ধে শহীদ ভাইয়ের জন্য
বৃষ্টি চোখের কোণে।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

রন's picture


ভাল লাগলো Smile

এম আর মামুন's picture


ধন্যবাদ।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ভাল।

তবে, ট্যাগ মুক্তিযুদ্ধ হল কেন বা কিভাবে?

আর শুরুতে লেখার নাম ও নিজের নাম না দিলেও চলে,
শিরোনামেই তো তা দেখা যাচ্ছে। তাই না?

অনিমেষ রহমান's picture


ছন্দ আছে।
Smile

এম আর মামুন's picture


থাকতেই হবে।

তানবীরা's picture


বেশতো !!!!

রোমেল চৌধুরী's picture


বাহ, মন সতেজ করে দেয়া একটি ছড়া পড়লাম। ধরে নিলাম প্রথম চরণে 'রবীন্দ্রনাথ' লিখতে চেয়েছেন। সেক্ষেত্রে স্বরবৃত্ত ছন্দেই এ ছড়াটির যাত্রা হলো শুরু। এই ছন্দে ওপেন, ক্লোজড দুই সিলেবলই পাবে একমাত্রা (চাইলে এই পোষ্টটি দেখে নিতে পারেন http://www.sachalayatan.com/node/41353)। ব্যবচ্ছেদ করে দেখাই,

প্রথম চরণে,
মেঘ্ (১) য (১) খ (১) নই (নি উচ্চারিত হচ্ছে তাই ১ মাত্রা) র (১) বীন্ (১) দ্র (১) নাথ্ (১)------চার মাত্রার দুটি সম্পূর্ণ পর্বে মোট ৮ মাত্রা।

তৃতীয় চরণে প্রথম চরণের সাথে মিল রেখে
টা (১) পুর্ (১) টু (১) পুর্ (১) বৃষ্ (১) টি (১) না (১) মে (১) ------চার মাত্রার দুটি সম্পূর্ণ পর্বে মোট ৮ মাত্রা। নিখুঁত।

দ্বিতীয় চরণে,
কা (১) শের (১) ম (১) ত (১) চুল (১)---চার মাত্রার একটি সম্পূর্ণ পর্ব ও এক মাত্রার একটি ভাঙ্গা পর্বে মোট পাঁচ মাত্রা।

চতুর্থ চরণে, দ্বিতীয় চরণের সাথে মিল রেখে
ভাস (১) লো (১) ন (১) দীর (১) কূল (১)---চার মাত্রার একটি সম্পূর্ণ পর্ব ও এক মাত্রার একটি ভাঙ্গা পর্বে মোট পাঁচ মাত্রা। উপরন্তু, 'চুল' এঁর সাথে অন্ত্যমিল রেখে 'কুল', বাহ, বেশ হয়েছে।

ভালই এগুচ্ছিল, কিন্তু এখানে এসে ছন্দ কি আর ঠিক রইল?

নীল আকাশের মেঘ কখনও
শরৎ বাবুও হয়,
বৃষ্টিতে ভিজে গফুরের মহেশ
মাঠে পরে রয়।

কিম্বা এখানে?

ও জীবনান্দ তোমার
মুখের ছবি ভাসে।

কিম্বা এখানে?

যুদ্ধে শহীদ ভাইয়ের জন্য

এম আর মামুন's picture


ধন্যবাদ, আপনার উদ্ধৃতি বেশ শেখার মত।

প্রিয়'s picture


ভালো লাগলো।

১০

এই মেঘ এই রোদ্দুর's picture


ভাল লাগল

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এম আর মামুন's picture

নিজের সম্পর্কে

আমি এম আর মামুন। আমি একজন ছাত্র। আমার বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলায়।

M.R Mamun'র সাম্প্রতিক লেখা