নাই নাই নাই, সেদিন আর নাই, জামাই বৌ সবই আছে, সেই খেলা নাই!!
মাত্র কয়দিন আগে আমার সবচাইতে প্রিয় দিদির বিয়ে হইল। এমন না যে কেবল এই বিয়ে নিয়ে ঘটনা, সেই কুট্টিকালে যখন আমার হাফপ্যান্ট পরা বয়স ছিল, তখন পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, সেই যে আমার ফুলপ্যান্ট পরা সময় কিংবা বলা ভাল, যখন থেকে আমার সমবয়সী গ্রামের ছেলে-পিলেরা বিয়ে করা শুরু করে তখন থেকেই সমস্যার শুরু!!
তার আগে কিছু ব্যাপার ভাইঙ্গা নেই। আমাদের বিয়েতে কিছু আচার আছে।
স্থান-কাল ভেদে এইগুলার রকমফের থাকলেও অধিকাংশেই মিল-মোহাব্বত আছে!! যেমন ধরা যাক, সবখানেই পাত্রীপক্ষের গেইট ধরা
, বিয়ে চলাকালীন সময়ে পাত্রের জুতা লুকিয়ে নাজেহাল করা
, বিয়ে শেষে পাশা খেলা
, বৌ'র সাথে প্রথমরাত কাটানোর পরে বিছানা উঠানোর নাম করে নতুন জামাই'র সাথে বৌদিদের নখরামি
, কিংবা, বৃদ্ধা দিদাশ্রেণীর জোরাজুরিতে বিয়ের পরে বৌকে কী কী দিবে তার একটা অঙ্গিকার করা!!
কোন এক বিচিত্র কারণে এই ঠাকুরমাগোষ্ঠীর সদস্যারা সোনার গয়না বা হীরার আংটি এমনকি চাঁদও এনে দেবার প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন। তাদের চিরকালীন দাবি, একটা হেলিকপ্টার আর একটা আস্ত পাহাড়!!
যাই হোক, এইরকম একটা আচার হইল আংটি খেলা। এইটার ব্যাপারটা একটু খোলশা কইরা বলি। মূল ভাবনাটা অনেকটা এমন, মাটিতে একটা গর্ত করা হবে, তাতে পানি দেওয়া হবে, এতে ফুল, পাতা দিয়ে একটা পুকুর পুকুর ভাব আনা হবে। এরপর স্ত্রী স্বামীর হাতের আংটিটা এইখানে ফেলে দিবে, এবং স্বামীর কাজ হচ্ছে সেটা খুঁজে বের করা। এ কাজে স্ত্রীও স্বামীকে সাহায্য করতে পারে। অনেকদিন পর্যন্ত এই খেলার মাজেজা ধর্তারি নাই। বয়সে ছুডু আছিলাম তো, তাই মাথায় ঢুকে নাই!! পরে গবেষণা কইরা আমরা এই খেলার মূল উদ্দেশ্য যেটা বের করলাম তা হল, স্বামী-স্ত্রী কিছুক্ষণ এইখানে সবার অলক্ষ্যে প্রথমবারের মত হাতে হাত নিয়ে একটু শয়তানি করবে, এই যা!!
খেলাটা চলে মোট ৩ বার, কোথাও ৫ বার। একবার স্ত্রী লুকাবে, স্বামী খুঁজে
বের করবে, আবার স্ত্রী লুকাবে, স্বামী খুঁজে বের করবে, এইভাবে।
কিন্তু, দু:খের ব্যাপার হইল, ইদানীং খেলাটা আর স্বামী-স্ত্রীর মধ্যে নাই। দেখা যায়, স্ত্রীকে সাহায্য করার জন্য কুঞ্জে একজন উপস্থিত থাকেন, খুব স্বাভাবিক। সারাদিনের ধকল শেষে এই পুরোটা সময় স্ত্রীর পক্ষে সমস্ত আচার ঠিক মত পালন করা মোটামুটি দু:সাধ্য। তাই ঐ সাহায্যকারী মহিলার আগমন। আর, স্ত্রীর সাথে সখী থাকবে, স্বামী বেচারা একলা থাকবে, তা কি করে হয়, তাই তার সাথেও একজনের সরব উপস্থিতি!! এই খেলাতে স্ত্রীর আংটি লুকানোর কথা থাকলেও ঐ সাহায্যকারীই লুকায়, আর স্বামীর সাহায্যকারীই সেটা খুঁজে বের করে! মাঝে দুইজন ছাগলের ৩ নম্বর বাচ্চার মত "বেচারা বেচারা" চেহারা করে বসে থাকে!! আর এখন খেলাটা হইয়া যাইতেছে হারানোর মানসিকতাকেন্দ্রিক! জামাইপক্ষকে হেনস্তা করতেই হবে! তাই এমনভাবে লুকানো হয় আংটিটা, যাতে জামাই খুঁজে না পায়, আর পরে খোঁচা দেয় এমনে, "আহারে, এই সামান্য আংটিই খুঁজে বের করতে পারো না, আর বৌ হারাইলে তো শ্যাস!!"
আফসুস!
ভাবতেছি.. আমাদের সময় কী হবে!! আমরা আংটি খেলতে চাই। 





হুমম...
হুমাইয়া লাভ নাই!!
আছেন ক্যামুন?? এইটা বলেন।
আছি আগের মতোই...কিন্তু হুমাইয়া লাভ নাই ক্যান এইটা বুঝলাম না...হু লেখলেই তো আমার মনে হয় অনেক হইলো...
হুমমম সাথে ঝিমানির একটা সম্পর্ক আছে বইলা মনে হয়!!
তার চাইতে হু ভাল!!
হু'র সাথে কুহু'র মিল!!
হুমম...
আপনেও??

আহারে
এইটা কি সহমর্মীতা নাকি খুঁচা?? নাকি অতীত স্মৃতি মনে পরায় স্মৃতিকাতরতা??

একজনের বাসায় বিয়ের ভিডিও দেখলাম, বৌকে খাওয়াবে পরাবে- এইটারে আচারনিষ্ঠভাবে ফুটায় তুলতে ছেলেটা বৌরে একটা শাড়ি দিয়ে জড়ায়-প্যাচায় দিলো (আগে থেকেই একটা শাড়ি পরা আছে, তার উপর দিয়ে), তারপর প্লেট থেকে খাওয়ায় দিলো হাতে তুলে, সবশেষে মুখ মুছায় লিপস্টিক লাগায় দিলো বৌর ঠোঁটে। এইখানে ভিডিও ব্যাপক হিট
হা হা হা!!!
এইটা বেশি রুমান্টিকতার ফসল!!!
হাতে মেন্দি পরলে মনে হয় মহিলারা খাইতে পারে না, তখন না হয় একটা কথা.. মাগার লিপস্টিক!!!
সের-এর উপ্রে সোয়া সের!!!
...ইয়্যুট্যুবে আসেনাই...
..ইয়্যুট্যুবে আসেনাই..আপু? তাইলে লিঙ্কটা দ্যান...
ইউটিউবে দিছে বলে মনে হয় না :)। নারায়নগঞ্জের বিশাল সাহা পরিবারের বিয়ে, মোট সাতটা না আটটা ডিভিডি আছে পুরা অনুষ্ঠানের!
হুমম...
আইজকালকার জামাই বউরা বিয়ার আগেই হাত ধরাধরির পালা শ্যাষ কইরা রাখে
হের লিগা গেলো বিয়ার দিন খামাখা গামলার পানিতে আংটি লুকাইয়া চামে হাত ধরাধরির কুনো শখ জাগে না... হের লিগা নয়া সিস্টেম... এই সিস্টেমে বরং হেগো লগের দুস্ত দুস্তাইনগো লাভ হইলো... জামাই বউ এর পক্ষ থিকা আংটি খুজনের নামে হেগো এট্টু হাতাহাতি হয়া গেলো চামে চামে
লেটেষ্ট যেই বিয়া এটেন্ড কর্ছো হেডিতে তুমি কুন পক্ষের হইয়া আংটি খুঁজতে পুকুরে নামছিলা? অপনেন্টে কিডা আছিলো? জাতিরে ডিটেইলস জানাইও
হ.. সবাই আপনের মত নাকি?? সবাই বিয়ার আগে হাত ধরতে পারে নাকি??


লেটেস্ট বিয়ায় দিদির পক্ষে আছিলাম। মাগার আংটি খেলার চান্স পাই নাই। দুই পক্ষে খেলছে জামাই-বৌ'র পিসিরা।
তয়, আপনের কমেন্টে জাঝা!!

টেনশন কইরো না। তুমার পক্ষে আংটি খেলায় আমি খেইলা দিমুনে। অপনেন্ট যেনো সুন্দরী হয়ে সেই দিকে অবশ্যই বিশেষ খিয়াল রাখবা।
সিজার মিয়া উপরে দেহো নাই, আইজকাল এডি পিসিরা নিজেরাও খেলে.... কলিকাল তো বেশী দূরে না, দেখা যাপে অপনেন্টে কুনু পিসেমসাই খেলতে বয়া পর্লো
ষোড়শী পিসিতে আমার আপত্তি নাই
চৌক্ষের ডাকতর দেখাও... উপরে আমি পিসে মসাই লেখছি পিসি না...
জেন্ডারে গুলায়া ফেইলো না মিয়া 
আজকাল কি পিসেমশাইরা পিসেমশাইয়ের হাত ধরে নাকি???? দস্তানা যুগ আইসা পড়লো মনে হয়!!!!
আপনে খেলতে চাইছেন!! রোহান ভাই তো আগেই বইলা দিছে!!
হা হা হা হা!!!
চক্ষু ডাক্তারের সাক্ষাৎ অবশ্যম্ভাবি!!!
পোস্ট পড়া বাধ্যতামূলক।
লেখছি, আমি খেলতে চাই। আপনে ক্যান খেলবেন??
পোষ্ট তো পড়ছি। !!!
তাইলে ভুল করেন ক্যান??

লুলামি কর্তে চান?? ষোড়শী পিসি?? ভাবি'রে খবর দিবো নিকি??
থাউক লাগ্তো না। দাওয়াতটা পাইলেই খুশি।
ডরাইছে!!!!
হুমমমম।
মন্তব্য ফিল্টারিং-এর প্রয়োজনীয়তা অনুভব করতেছি!!

"হুমম" সংশ্লিষ্ট সকল মন্তব্যকে এই পোস্টে ব্লক করা হইল!!
পাবলিকের হইলোটা কী? দুইএকটা বিয়ার আচারের কাহিনীও কয়না, খালি হুমায়!
আমি একটা বিয়েতে (অভিনেত্রী জয়শ্রী করের বড়বোন রাজশ্রীদির বিয়ে ছিলো) দেখছিলাম, কী একটা পাটা'র মতো পাথরের উপর বরের মা বসলেন। তার কোলে বসলো বর। বরের কোলে আবার বসলো বউ। তখন বরের মা জিভ বের করে অজ্ঞান হয়ে গেলেন।
কয় কি???? এমনটাও হয়???? আমি তো হাসতে হাসতে ফিট খাওনের জোগাড় হইলাম

হা হা হা হা!!!

আপু, বিশ্বাস করেন.. আপনার মন্তব্য শুইনা আমি এত জোড়ে হাইসা উঠছি, আমার রুমমেটগুলা বড় বড় চোখ করে তাকায়ে আছে!!
আমাদের এই ব্যাপারটা ঠিক এইভাবে না হইলেও আছে। বউকে যখন শ্বশুড়বাড়ি আনা হয়, তখন শ্বাশুড়ি বউকে আপ্যায়ন করে কোলে বসিয়ে, তখন জামাইকে কোলে নেওয়া হয় না।
আর, পাব্লিকের কথা কি আর বলবো?? সবাই আইলসা হইয়া গেছে!!!
ঘটনা তো হা হা প গে অবস্থা!!
আপনি রাজশ্রীর বিয়ে খেয়েছেন? ইশশ এই মেয়েটিকে আমি সর্বকালের সেরা সুন্দরী ঘোষনা করেছিলাম বন্ধুদের কাছে। আমাদের ডিপার্টমেন্টেই ছিল এক ব্যাচ পরে। তবে একটু ভুল হচ্ছে আপনার, জয়শ্রীর ছোট রাজশ্রী। জয়শ্রী আমাদেরো সিনিয়র ছিল।
ওহো তাইতো, জয়শ্রী বড়। আমি ক্লাস সিক্সে উঠেছি, তখন রাজশ্রীদি টেনে পড়েন, জয়শ্রীদি এসএসসি পাস করেছেন ততদিনে। তবে দু'বোনকে একসঙ্গে দেখলাম গতবছর চট্টগ্রামে ঈদের বাজারে, রাজশ্রীর মেয়ে দেখি অনেক বড় হয়ে গেছে, তাই তাকেই হাত ফস্কে বড় লিখে ফেললাম...
আপনার ঘোষণায় কোনও ভুল ছিলো না! রাজশ্রীদি এখনও অসাধারণ সুন্দরী, নারীপুরুষ নির্বিশেষে লোকজন তার দিকে হা করে চেয়ে থাকে। তার মেয়েটাকে দেখতে অভিনেত্রী সানজিদা প্রীতির মতো লাগে, আসলে প্রীতির চেয়েও অনেক বেশী নজরকাড়া তার চেহারা... এই মেয়ে শোবিজে এলে সাড়া পড়ে যাবে...
এই ঘটনা আমি দুইটা বিয়াতে দেখছি। দেইখা ভিম্রি খাইছি। তয় ঐ খানে মেয়ের মায়ের কোলে জামাই বসে। জামাইয়রে নাকি এইভাবে আপ্যায়ন কইরা ঘরের ছেলে বানাইতে হয়। জামাই বেটা দুই জায়গায়ই চিকনা আছিল, আর শ্বাশুড়ি বেশ স্বাস্থবতী ছিলেন, তাই ঘটনা খুব সমস্যাময় হয় নাই। একটা হিন্দু বিয়া আছিল। আরেকটা আছিল মুসলিম বিয়া। নোয়াখালির বিয়া। নুশেরা আপু এরকম কি হয় নাকি ঐ সব এলাকায়?
আমার ছোটবেলাতেও নোয়াখালীতে মুরুব্বিদের মধ্যে এই কোলে বসানোর চলটা দেখছি, এখন আর দেখি না! সেটা অবশ্য কোলে বসানোর একটা ভান মাত্র। বিয়ের আচার হিসেবে যেটা করা হয়েছিলো, সেখানে ল্যাপ্টা মেরে বসার ব্যাপার আছে, ভারটা বইতে হলে খবর হওয়াই স্বাভাবিক
সবকিছু গোল্লায় যাক... মাগার ভাবীদের নখরামি টা বড়ই আমোদের
.. এই জিনিস মিস করি
.. আহাহাহা...
আপনের এই জিনিস অনুভবের সৌভাগ্য হইছে নিকি??

নাহ... সেইটা হয়নাই.. মাগার অন্যদের বিয়া তে দুই একবার দেইখা আমার মনেও হাউশ জাগছিল আরকি
... তাই কবি আফসুস করছেন যে উনার টাইমে এইটা থকবে না তা কেমনে হয় 
কে সেই কবি?? এই সব বিজাতীয় হাউশ জাগানিওলা কান্ড আফশুস করে??
সরি, সরি... ''কবি'' না, ''গবি'' কইতে চাইছিলাম আরকি... অহন বুইঝা লও

তাইলে ঠিক আছে...
আমি আরো ভাবলাম তেনারে কবি কইয়া তেনার অকমান করতে চাইলা নাকি...
পুলাপান মানুষ.. এত ভানাম বুল খরে!!! উফফফ।
আর কয়োনা.. সামু তে জেবীনের নামের বানাম ই বুল চিল
খেক খেক খেক!!
আহা আহা আহা!!

আপনের বিয়ায় দাওয়াত দিয়েন.. আমরাই আয়োজন করমু নে.. এইটার..
দাওয়াত হবে.. নো প্রবস... খালি নখরামি টা যেন ঠিকমত হয় সেইটা কেয়াল রাইখো.. ;) :)
নখরামি শেষে কিন্তু বউদি'দেরকে ট্যাকা-পয়সা দিতে হয়!!!


রেডি রাইখেন।
ফুটবলার সাব্বিরের বিয়েতে বউ ঘরে আনার সময় একগামলা দুধে পা ধুয়ে সেই পা আবার ননদ এর ইয়া লম্বা চুল দিয়া মুছানো হইতেছিল!! ওই দেখে চিন্তা আসলো, আল্লাহ না করুক আম্মার মাথায় এই টাইপের কুচিন্তা আসলে আমারেতো ৩বার করতে হবে এইকান্ড! তখন ঠিক করছিলাম ভাইদের বিয়ে লাগলে চুল কেটে ছোট করে ফেলব যেন নাগাল না আসে নইলে উইগ কিনার ধান্দা করব!!
....দুয়া রৈলো, আপনার ভাইয়ের বিয়ার সময় আপনার চুল ...এএএএত্ত লম্বা আর মোটা থাকুক..আর আপনার আম্মায় যেনো অবশ্যই সেই নিয়মের কথা মনে করে...
হুহ!... ২ভাইয়ের বিয়া পার করলাম মাথার চুল পার্লার থেকে "আমিশা পাতিল" আর "মাধুরী ডেকচি" স্টাইলে বাইন্ধা...
সামনেরটা মানীর মান আল্লাহ্'য় রাখব আশা করি... 
পরেরটার সময় "ব্রিটনি স্পিয়ার্স" কইরা লাইয়েন!!!

আহহারে তাগো বাসায় পানি-টাওয়েল কুনোটাই আছিলো না
মন্তব্যে জাঁঝা!!!
....পোলাপাইন মানুষ, বিয়াতে এত আগ্রহ কেন?...আর আগ্রহ যখন হৈলৈ, তখন খেলায় কেন? বিয়াতে খাওয়াটাই তো আসল...।আহারে, কতদিন বিয়ার দাওয়াত খাইনা...
''প্লেয়ার'' মনে হয়.. তাই খেলাতে আগ্রহ দেকাইতাছে
...প্লেয়াররা অবশ্য অন্যের বিয়াতে সহকার হিসেবে প্লে কৈরা বেড়ায় অনেক দিন, নিজেরা বিয়া করে পরে...
গ্রেইট প্লেয়ারের লক্ষন আরকি
আরে আজিব। পুলাপাইন বইলা কি শখ-আহ্লাদ নাই!!!
আর, বিয়া করমু আমি.. আমারই তো একটা খেলার স্বাদ জাগবো, তাই না??
হুমমম বা হু অথবা কুহু....
আপনে বইয়া বইয়া গান গাইতে থাকেন..
"কুহু সুরে মনের আগুন/ আর জ্বালাইয়ো না!!"
বাঁচছি!

আমাদের এদিকে এত নিয়ম কানুন নাই।
নাই বা থাক্লো। কোথাও দেখছেন.. ইরাম ঘটনা শেয়ার করেন।
শেয়ার করার ইচ্ছা আছে।তবে কবে করব বুছতে পারছি না....
অতি সত্ত্বর বিসমিল্লাহ করেন।
হুমম....
হুমানোর অপরাধে আপনারে ব্লকানো হইল!!!

আহারে বেচারা
এইটা কি সমবেদনা??

আপনার কোন হিস্টোরি বলেন ভাইয়া..
এইখানে অনেক হিস্টোরি আলোচনা হইছে..
আমাদের সময় স্বামী-স্ত্রীর সিমকার্ড লুকাইয়া খেলা যাইতে পারে। সিমকার্ড সিমকার্ড খেলা...
লাভ হইবো বলে মনে হয় না!!

একেকজনের ডজনখানেক কইরা সিম থাকবো, কোনটা লুকাইবেন!!!
এইসপ বয়ান আম্রা কি বুঝি না? বিয়ার স্মৃতীচারণ মানে কি?
আগে শুন্তাম ফ্যামিলি বিয়া করায়না দেইখা খাট কাটে ... এখন দিন বদলাইছে... এখন লুগ্জনে ব্লগে স্মৃতীচারণ করে
এর জন্যইতো আম্রা সামঝদার আদমিরা হুমাইয়া গেছি
... তাতেও বয়ানসাপ কয় খুইলা কৈতে... এইবার বুঝেন সপ্পাই... বয়ানসাপ আসলে কি শুন্তে চায় 
হেহ!!! কি আমার বুইঝা উল্টায়ালাইছে!!
কোন লাভ নাই, সব খালি মায়া -মায়া!!!
আমিতো আংটা আংটি খেলি নাই, তবে কি আমার বিয়ে হয় নাই? !!!! চিন্তিত
আম্রারে বিয়াতে দাওয়াত দিলে, খানাপিনা ভাল হইলে তাইলে কইতে পারতাম!!!

এখন তো ভাবতে হবে!!!
মন্তব্য করুন