খাইতে দেওয়ায় বইতে চাই.. [আমরা বন্ধুতে আরও চাহিদামূলক পোস্ট!!]
লেখাটা কি শুদ্ধ ভাষায় দিব? নাকি ভুগিচুগি টাইপস কইরা দিব?? ভাবতেছি... ভাবতেছিই.... যাই হোক... ভাবাভাবিতে ক্ষান্ত দেই, এখন বরং নববর্ষের উৎসব পালন করি। তাই, বাংলার প্রতি একটু সম্মানপ্রদর্শনপূর্বক মোটামুটি শুদ্ধ ভাষায় লেখার চেষ্টা করি.. এর আরেকটা কারণও আছে অবশ্য। শিরোনামেই বইলা দিছি, এইটা একটা দাবি-দাওয়ামূলক পোস্ট। কাজেই, এইসব পোস্ট শুদ্ধ ভাষায় হইলে একটু দেখতে ভালো মানায়।
ভূল-ত্রুটি হইলে ক্ষ্যামা দিয়েন!!!

একগুচ্ছ ধইন্যাপাতা:
১. প্রথমেই চমৎকার থিমের জন্য আমরা বন্ধুরে।
২. মাঝে লেখার জায়গা বড় করার জন্য।
৩. ই-বুকগুলার সরাসরি ডাউনলোডের লিংক প্রথম পাতায় এনে দেওয়ার জন্য।
এইবেলা খুঁচাখুঁচি:
১. লেখাতে
...
ব্যবহার করা যায় না। "." দেওয়া মাত্রই "।" হয়ে যাচ্ছে। দুইবার টিপি দিলে "." আসছে। এইটা মনে হয়, লেখার ডিফল্ট লে-আউটের কারণে। এইটা ঠিক করলে ভালৈত।
২. অতিথি হিসেবে মন্তব্য করলে সেটা সরাসরি নাম দেখায়। এতে অতিথি আর ব্যাবহারকারীর তফাৎ বোঝা যায় না। অতিথির নাম দেখানোর পাশাপাশি "অতিথি" কথাটা লিখে দিলে ভালো হয়। এম্নে কইরা দেখানি যাইতারে...
জনৈক ঙ-ঞ-ৎ [অতিথি]
৩. মন্তব্যের সময় সরাসরি বাংলায় লেখা যায় না। ইংরেজিতে লিখতে হয়। আবার ইংরেজি লেখলে সেইটা প্রকাশের নিশ্চয়তাও দেওয়া হচ্ছে না। ঐখানে বাংলা লে-আউটটা যুক্ত করলে ভাল হয়।
৪. মন্তব্যের অংশটা দাগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটু padding দিলে ভালো হয়।
৫. নতুন পোস্ট লেখার সময় পুরানো থিমের পৃষ্ঠাই দেখায়, এইটারে একটু আপডেট করা দর্কার।
৬. প্রথম পৃষ্ঠায় ব্যবহারকারীর নামের জন্য টেক্সট বক্সের আকার অন্য পাতায় গেলেই বদলে যায়, দৃষ্টিকটু।
৭.
ইউজার লগ-ইন
কথাটা বদলায়ে
ব্যবহারকারী লগ-ইন
দিলে ভালো হয়।
৮. "পছন্দ করা/ না করার" ব্যাপারটা দেইখেন!!!

৯. এইমাত্র পোস্টটা লেখতে গিয়া দেখলাম, বো্ল্ড আর আন্ডারলাইন একসাথে কাজ করে না। 
চাহিদামালা:
১. আগামী বইমেলায় যদি বই বের করার ইচ্ছা থাকে, তাইলে এখন থেকেই কাজ শুরু করা যায়। ই-বুকের সাথেই আরেকটা ট্যাব যুক্ত করা যায়, যেটাতে সবাই সংশ্লিষ্ট মাসের প্রিয় লেখাগুলার লিংক দিবে, সেখান থেকে মাসকাবারি বাছাই লেখা পাওয়া যাবে। তাতে করে বছর শেষে হুড়োহুড়ি কম হবে।
২. ই-বুক অংশে সাম্প্রতিকতম একটা ই-বুকের ছবি থাকুক। আর, পূর্ববর্তি ৩/৫টার নাম থাকুক। ই-বুক নিয়ে আলাদা একটা পাতাও থাকতে পারে। ই-বুক ট্যাবে ক্লিক করে ঐ পাতায় চলে যাওয়া যাবে। যেখানে প্রতিটা ই-বুকের পেছনে কাজ করা মানুষগুলোর কথা থাকবে।
৩. নীড়পাতায় হরেক পোস্টের হরেক রকমে শুরুর অংশ দেখায়। কারো দুই লাইন, কারো ছয় লাইন, আবার কারো দেখা যায় পুরা কবিতাই!! এইটা একটা সাধারণ নিয়ম করা উচিত। সবারই প্রথম ছয়/ সাত লাইন দেখানো যেতে পারে।
৪. বিভাগ বাছাই'র কোন কাজই এখনো করা হয় নাই। এইটা করা দরকার। অল্প কিছু বিভাগ তৈরি করে প্রাথমিকভাবে কাজ চালানো যায়।
৫. সবগুলা লিংক লাল-সবুজ না করে, কিছু ভিন্নতাও আনা যায়।
৬. ব্যানার নিয়ে যে পোস্টটা আছে, সেটা ব্যানারের নিচে লিংক করে দেন। তাতে সবাই ব্যানার নিয়ে তার মন্তব্য জানাতে পারবে।
আপাতত, এইগুলানই মনে আছে। পরে মনে পরলে যুক্ত কইরা দিবনে। বন্ধুদের আরো কিছু সমস্যা থাকলে বলেন, এইখানে যোগ কইরা দিবো।
ডেভু'দের সুদৃষ্টিপ্রার্থনা করি।
আর, সবশেষে চমৎকার একটা ব্লগপরিবারের জন্যে সকলকেই ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা।





তুমি কি ঢাকায় ফিরছো?
ভালো একটা আলোচনা.।
ধন্যবাদ মুক্ত
বিদ্যুৎ বিভ্রাট, কম্পুটারে গোলযোগ, অন্তর্জাল থেকে বিচ্যূতি, এবং সর্বোপরি গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ায় উত্তর দিতে দেরি।
নিচে কিছু আলোচনা হইছে। এক এক করে উত্তর দেই..
শুদ্ধ ভাষাটা আরেকটু শুদ্ধ হলে ভাল হত।
ভাল প্রস্তাব। কর্তৃপক্ষ বিবেচনা করবে আশাকরি।
হা হা হা হা!!!
বাংলার অবস্থা এখন এমন হইছে, তারে শুদ্ধ করে বলতে গেলেও একটা অদ্ভুত কথ্যরূপ চলে আসছে!!
আর, আপনার কোন প্রস্তাবনা আছে কিনা বলেন, যোগ করে দিই..
মুক্ত বয়ানের মুক্ত বয়ানে ভালো লাগলো। সমস্যার অনেকগুলিই আমার মাথায় আসে নাই, যেইগুলি আপনের মুখে শুইনা মনে হইতেছে আসলেইতো ঐটা পাল্টান দরকার...
আর ভাষারে শ্রদ্ধা জানাইবেন? নাকি যেই মানুষেরা এই ভাষা তৈরী করছে...যারা প্রাত্যহিক কাজে ভাষা ব্যবহার করে তাগো সম্মান জানাইয়া লিখবেন সেইটা হইলো বিষয়। বাংলাদেশে প্রচলিত যেই প্রমিত বাংলা এইটা বৃটিশ শাসকগো দেখাইয়া দেওয়া ফর্মাতে তৈরী হওয়া ভাষা।
বাংলার ইতিহাসে শাসকগো কোন অবদান নাই। সাধারণ খাইটা খাওয়া মানুষের সংগ্রামেই এই জাতির ইতিহাস সমৃদ্ধ হইছে। আমি বরং সেইসব মানুষরে স্মরণ কইরাই লিখতে চাই...
ধইন্যাপাতা।
সবখানেই মনে হয় শাসকগোষ্ঠী এলাকার প্রচলিত ভাষাকে প্রাধান্য দেয়। আর, এলাকাবাসীর মাঝে যারা একটু সুবিধাভোগী তারাই তাদের প্রভুদের মনরঞ্জনের জন্য, কিংবা নিজেদের সুবিধার অংশটুকু আরো দৃঢ় করতে শাসকগোষ্ঠীর ভাষাকে রপ্ত করে নেয়।
যাই হোক, আমাদের মূল আলোচনা এটা না। আপনার কোন প্রস্তাবনা থাকলে বলেন...
স্লো লাগতেছে কেন বুঝতেছি না
এগিয়ে যাক এবি ।
একমত। মাঝে মাঝে ঢুকাই যায় না। একটু আগে আবারো এই সমস্যা হইল।
আমি অনেক্ষণ লগাইতে পারি নাই
...দিতে পারতাছেন না কারণ ডিফল্ট লেয়াউট ইংরেজি না। আম্রা যারা ইংরেজি লাগাইছি, আম্রা দিতে পারি।
আমরাবন্ধু এখনো খুব বেশি বড় হয় নাই। মাসকাবারি লেখার প্রয়োজন আছে মনে হয় না।
এটা দ্রুপালে একটা সমস্যা করবে মনে হয়। আমি যেমন ব্লগস্পটে লেখি, তারপর এখানে পেস্ট করি। ব্লগস্পটের লেখার শুরুতে স্টাইল নিয়ে অনেক হিজিবিজি থাকে, এগুলাও দ্রুপাল লাইন হিসাবে কাউন্ট করবে, তাই দেখা যাবে আমার পোস্ট প্রিভিউ এক লাইনও থাকবে না। আবার আমার প্রিভিউ অন করতে গেলে অনেকের কবিতা পুরাই বের হয়ে যাবে।
আমার দাবিঃ
ব্যানার এর ক্রেডিট দিতে হবে ব্যানারের নিচে। নজরুল ভাই অনেক ধইন্যা মিস করছে।
হরেক পদের বিভাগ চালু করতে হবে, যেসব লেখা প্রাপ্তবয়স্কদের জন্য হয়, সেগুলাতে যেন ১৮+ ট্যাগ থাকে এবং ১৮+ লেখার প্রাপ্তবয়স্ক সামারি যেন প্রথম পাতায় না আসে সেটা মডারেটরের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
সাপ্তাহিক জনপ্রিয় পোস্টের বদলে সাম্প্রতিক জনপ্রিয় পোস্ট ব্যবহার করতে হবে। যেহেতু ডুয়েল নিক নাই এখানে, সুতরাং কয়জন ইউনিক ব্লগার মন্তব্য করছে কিংবা কয়টা লাইক পড়ছে, সেটা হিসাব করে জনপ্রিয় পোস্ট দেখানো উচিৎ।
যেহেতু ডুয়েল নিক নাই এখানে.... আপনি নিশ্চিত ??
টেস্টিং এর কারণে ডেভু মডুরা নিজেরা কয়েকটা তৈরি করছে মনে হয়। কিন্তু এর বাইরে সম্ভবত নাই।
১৮+ পোস্ট বিষয়ে একমত। ওগুলা কি "ভিউ বাই লগিন অনলি" করা যায়? আমরা বন্ধু যদি "এ্যাডালট ফোরাম" না হয় তা হলে মনে হয় এ্যাডাল্ট পোস্ট এনকারেজ না করাই ভালো।
মাঝে মাঝে কৌতুক হলে খারাপ হয় না। আবার ভাল গদ্যেও অনেকসময়ই ১৮+ অংশ থাকে। একটা ভাল লেখা সবসময় সববয়সীদের উপযুক্ত নাও হতে পারে। আমি সেগুলোর কথাই বুঝাতে চেয়েছি।
আমরাবন্ধুতে তো আর গুপ্তসাহেবের সাহিত্য চর্চা হবে না, তাই এডাল্ট ফোরাম চিন্তা করা অবান্তর।
কতকিছু চায়রে
এইবেলা খুঁচাখুঁচি:
১. লেখাতে
...
ব্যবহার করা যায় না। "." দেওয়া মাত্রই "।" হয়ে যাচ্ছে। দুইবার টিপি দিলে "." আসছে। এইটা মনে হয়, লেখার ডিফল্ট লে-আউটের কারণে। এইটা ঠিক করলে ভালৈত।
হ্যা, বাংলা তে দুইবার দিতে হবে।
২. অতিথি হিসেবে মন্তব্য করলে সেটা সরাসরি নাম দেখায়। এতে অতিথি আর ব্যাবহারকারীর তফাৎ বোঝা যায় না। অতিথির নাম দেখানোর পাশাপাশি "অতিথি" কথাটা লিখে দিলে ভালো হয়। এম্নে কইরা দেখানি যাইতারে...
জনৈক ঙ-ঞ-ৎ [অতিথি]
উত্তম প্রস্তাব।
৩. মন্তব্যের সময় সরাসরি বাংলায় লেখা যায় না। ইংরেজিতে লিখতে হয়। আবার ইংরেজি লেখলে সেইটা প্রকাশের নিশ্চয়তাও দেওয়া হচ্ছে না। ঐখানে বাংলা লে-আউটটা যুক্ত করলে ভাল হয়।
বাংলা লে-আউট যুক্ত করা আছে তো। এনাবল রিচ টেক্সট ক্লিক করে বাংলায় লিখতে পারবে।
৪. মন্তব্যের অংশটা দাগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটু padding দিলে ভালো হয়।
পুরাপুরি বুঝি নাই।
৫. নতুন পোস্ট লেখার সময় পুরানো থিমের পৃষ্ঠাই দেখায়, এইটারে একটু আপডেট করা দর্কার।
ঘাপলা রয়ে গেছে।
৬. প্রথম পৃষ্ঠায় ব্যবহারকারীর নামের জন্য টেক্সট বক্সের আকার অন্য পাতায় গেলেই বদলে যায়, দৃষ্টিকটু।
বুঝি নাই।
দিলে ভালো হয়।
৯. এইমাত্র পোস্টটা লেখতে গিয়া দেখলাম, বো্ল্ড আর আন্ডারলাইন একসাথে কাজ করে না।
আমি তো দেখলাম কাজ করছে আপনার পোস্টে। এবং এই লাইনেও।
১। কিছুক্ষন ধইরা দেখতাছি লগইন করার আগেই নিজের নাম দেখা যায়, আর লগইন করার পর নাম দেখাইতাছেনা।
২। একটা পোস্ট পরার পর ব্যাক দিলে লগআউট হইয়া যায়, আবার লগইন করা লাগে ।
পোষ্ট আর কমেন্ট পড়তে পড়তে এইখানে আসতে আসতে ঘাড় ব্যাথা হইয়া সব ভুলে গেলাম।মুক্ত রে বহুদিন পরে দেখলাম।
পোষ্ট আর কমেন্ট পড়তে পড়তে এইখানে আসতে আসতে ঘাড় ব্যাথা হইয়া সব ভুলে গেলাম।
আবারো কারেন্ট গেল।

আপনের লগে পুরা সহমত তো বটেই, একমতও!!! খ্যাক।
মন্তব্য করুন