.........এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই!
আজ সেমিস্টারের শেষ ফাইনান্স ক্লাস করলাম। যদি কোন রকমে পাশ করে যেতে পারি তাহলে এইটা হয়তো আমার জীবনের শেষ ফাইনান্স ক্লাস। কারন তো আগেই বলেছি। তার মাঝে আবার শেষের কয়েকটা ক্লাস করে তো কানে ধরছি ভাই, মাফ চাই! এখন আমাকে কেউ ফ্রি ফাইনান্স পড়াবে বললেও আমি আর জীবনেও এই পাগলা কোর্সের কাছে যামুনা। 
তো যাইহোক, আজ মীর এর পোস্টে "69" মেগা সিরিয়াল'টার কথা পড়ার পর থেকে একটা গান মাথার মাঝে ঘুরছে। আগেও শুনেছেন সবাই, তাই আমি গানের লিরিক'টা শেয়ার করলাম।
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ
হাসিমুখে আনন্দধারা
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাইরোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে
তোমাদের জানালায়
আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে
এরই মাঝে চলো মোরা হারিয়ে যাইতুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই ।।হারিয়ে যেতে চাই
তোমাদের রাস্তায় ।।
অনেক অজানা ভিড় স্বচ্ছ নিরবতায়
রোদ উঠে গেছে চেনা এই নগরীতে
নাগরিক জানালা হাসিমুখে একাকারআনন্দ উৎসব চেনা চেনা সবখানে
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকারতুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই ।।।ব্যান্ড - শিরোনামহীন
এ্যলবাম - জাহাজী
এই গান'টা প্রথম শুনেছিলাম "69" মেগা সিরিয়ালে-ই। তারপর যে কত অসংখ্যবার শুনেছি, হিসাব করিনি। প্রথম থেকে আজ অবধি যতবার শুনি, প্রতিবারই কি যে অসম্ভব ভালো লাগা কাজ করে, তা হয়তো বলে বুঝাতে পারবো না।
তবে আসলে এগুলো বুঝিয়েই বা কি হবে? বেশ তো আছি গতানুগতিক এই জীবন নিয়ে। তাহলে চলুক না এভাবেই.....
গানটার লিরিক খুজতে গিয়ে এই অসম্ভব সুন্দর ফুলগুলোও খুজে পেলাম।
ছবি কৃতজ্ঞতা





হয় না এমন হয় না ...............
এই গানটাও এই সিরিজের। অপূর্ব লাগে শুনতে আমার।
ফুলের ছবিটাও খুব সুন্দর
বিয়ের পর সেই তুলকালাম প্রেম আর থাকে না
গুলাপের বদলে ফুলকপি 
আমি ফাইন্যান্স ভাল পারি, ট্যাকা দিলে ফ্রি পড়ামু!

হায়রে, টাকারে ভালোই চিনলা!
মজার তো
খুবই পছন্দের ব্যান্ড শিরোনামহীন। জাহাজী অ্যালবামের প্রায় সবগুলো গানই দূর্দান্ত। কোনটা ছেড়ে কোনটার কথা বলি- অবস্থা। দ্বৈবচয়ন সিস্টেমেও যদি কোনো ট্র্যাক চালিয়ে দিই অ্যালবামটির, চমৎকার গান শুরু হয়ে যায়।
নাজ আপু কেমন আছেন? বহুদিন ঋহানের ছবি পোস্ট করেন্না। ব্যপার কি?
বাহহ্ --
হা হা হা হা। আমি কি বেশি বলে ফেলছি? অথবা আমি এগুলো কার জন্য বলছি?---- আমাদের জন্য--
গানটা আমার খুব পছন্দের। থ্যাংকু নাজ।
পুরান ঢাকার রাস্তায় বিকাল/ সন্ধ্যা নামার সময়টাতে রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে।
ফাইনান্স রিটেক দিছিলাম আমি
এইটা অনেক পছন্দের গান ।
পুরান ঢাকায় কবুতরের নাচ দেখেছি । আকাশে ঝাক বেঁধে একই জায়গায় চক্কর কাটে, আসলে সমবেত নৃত্য
। এতো সুন্দর দৃশ্য যে, হা করে তাকাই দেখতে হয়
। চল একদিন আমরা পুরান ঢাকায় ঘুরতে যাই 
তুই একদিন 'হয়না এমন তো হয়না' গানটা শুনতে দিছিলি । টানা কয়দিন ধরে শুঞ্ছিলাম এই গান ।
বৃষ্টির সময় ভাইয়ার অফিসের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকবি । উনি নেমে তোর সাথে ভিজতে বাধ্য হবে
।
মন্তব্য করুন