ইউজার লগইন
ন কবিতা (দাড়ি কমা বাদে, ১০০% কপিরাইটেড )
লিখেছেন: নীড় সন্ধানী | এপ্রিল ২৪, ২০১০ - ৩:৪৬ অপরাহ্ন
তোমাকে দেখি আর নিজেকে দারুন উচ্ছৃংখল লাগে
তোমাকে দেখি আর নিজেকে বড় অপাংক্তেয় লাগে
আমাকে উচ্ছৃংখল রেখে তুমি
দু'পায়ে আলতা মেখে হাঁটছো ওই সংসারে
ভরাডুবি চাঁদটাকে আজ বিষ জ্যোৎস্নায় চুবিয়ে
খেয়ে ফেলতে ইচ্ছে করে
পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন
নীড় সন্ধানী এর ব্লগ | ৩০ টি মন্তব্য |  ২৬৭১ বার পঠিত
বন্ধুর কথা
সাম্প্রতিক মন্তব্য
- ওভারট্রাম - সামছা আকিদা জাহান
- এবি'র জন্মদিনে বিউগল রেষ্টুরেন্টে সুবেদার আলী - পদ্মলোচন
- তার ছিড়া গল্প - মীর
- গ্রীষ্মের দাবদাহে ফাল্গুনের গদ্য - বিষণ্ণ বাউন্ডুলে
- কি লিখি? - বিষণ্ণ বাউন্ডুলে
- ছয়টি ব্লগরব্লগর - তানবীরা
- হাল ছেড়ো না বন্ধু! - তানবীরা
- নায়কালোচনাঃ The Last King of Scotland - মীর
- যে ঝড়ো মেঘ একদিন আমাদের আকাশেও ডেকে আনবে বিপুল অন্ধকার - আরাফাত শান্ত
- না - তানবীরা





ওয়াহ ওয়াহ নকবিতা লাইক্কর্লাম
আপনি প্রথম লাইক কর্ছেন আপনারে পয়েট শাহাবুদ্দিন শুভেচ্ছো।
ব্যাপার না। উই শ্যাল ওভারকাম সাম ডে
কেম্নে কি?
বুঝতে পারলাম আপ্নার খিদা পাইছে।
একই রকম খিদা?
রিদয়ে অনেক কস্ট!
কার, আপনার?
দাড়িঁ, গোফঁ ভেসে গেছে নয়নের জলে
থুক্কু দাড়ি, কমা ছাড়া দেখি কবিতাও চলে!
আপনারা চালাইছেন, না চলে যায় কই?
ন কবিতা কি?
যাহা কবিতা হয়ে উঠতে পারেনি
দাদা আপনার ন কবিতা ভালা পাইলাম (মন্তব্যও দাড়ী কমা ছাড়া)
চেষ্টা চলতে থাকবে......
ন কবিতা??ভালু ভালু
কবি জাগরনে সামিল হলাম ভাবী
আমাকে উচ্ছৃংখল রেখে তুমি
দু'পায়ে আলতা মেখে হাঁটছো ওই সংসারে
আহারে, কেডা এই পাষাণী?
সেই পাষানী! আমার ঘরে
তীব্র প্রতিবাদ এবং দিক্কার জানাইলাম।
'ন' আমার প্যাটেন্ট করা, কপিরাইটেড। আমার নিজের নাম নজরুল ইসলাম, বউয়ের নাম নাজমুস নূপুর, কন্যার নাম আকাশলীনা নিধি...
ন কবিতা লেখার আপনে কে? আমি কিন্তু জনকণ্ঠে কলাম লেখুম
আল্লার কাছে বিচার দেন, আমি রাইট ধইরা রাখছি, ছাড়ুম না
ছেঁকু কবিতা নাকি?
আরে না টোটাল ফ্রাই!
কী যে কন! দুইন্যায় চাঁদ কি একটা?
আরো চাঁদ আছিল নাকি? আরেকটা চাঁদ কি আপনে আগেই......?
সবাইতো সুখি হতে চায়.......
সুখরে তুই আর কতকাল খেলবি লুকোচুরি......
মাইনষের জন্য মায়া লাগে.........
মানুষের মধ্যেই সুখ অসুখ, মানুষেতেই.....
ন কবিতা এমন ভালো হলে কবিতা কেমন হবে (প্রশ্নবোধক চিহ্ন দিলাম না)
আর কেমন...শফিকুলের সাথে পাল্লা দেবে
আমি কিন্তু কবিতা ভালো পেয়েছি
নিশ্চয়ই শেষাংশ?
মন্তব্য করুন