ইউজার লগইন

দুর্বিসহ ভ্রমন কান্ড (এক)

এয়ারপোর্ট স্টেশানে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনের হুইসেল শুনলাম যেন। জানুয়ারীর তীব্র শীতের বিকেল। সেবার সত্যি খুব শীত পড়েছিল, কয়েক বছর আগে। জোব্বা জ্যাকেটে শীত মানছিল না। টেক্সী থেকে নেমেই হাতের ব্যাগ আর কাঁধের ব্যাগ শক্ত করে ধরে ছুট দিলাম প্ল্যাটফর্মের উপর দিয়ে। ট্রেন ছেড়েই দিচ্ছিল।

কোনদিকে না তাকিয়ে হাতল ধরে ঢুকে পড়লাম সামনে যে বগির দরোজা পেলাম সেখানে। আমরা দুজন। দিদার আর আমি। উঠেই হাঁপ ছাড়লাম, যাক একটুর জন্য মিস করলাম না। এবার ধীরে সুস্থে সীট খুঁজে বের করা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেনীর কেবিন খুঁজে পেতে অত কষ্ট হবে না। সুবর্ন এক্সপ্রেসে এই প্রথম যাত্রা। প্রচুর সুনাম শুনেছি এর। চড়লাম এই প্রথম। কিন্তু ট্রেন ছাড়তেই খেয়াল হলো আজকে লোকজন বড় বেশী। কি বার আজকে? রোববার হবে। সপ্তাহের প্রথম দিন।

শুরু করলাম বগিতে বগিতে হেঁটে আসন খোঁজা। ট্রেনটা লম্বায় মাইলখানেক হবে। এমাথা ওমাথা দুবার আসা যাওয়া করে পৌষের কঠিন শীতগুলো শরীরের ঘাম হয়ে আগুন ঝরাতে শুরু করলো। ব্যাপার কি। কোথাও আমাদের কাংখিত বগিটা পাচ্ছি না।

ভিআইপি কেবিনগুলো  ইঞ্জিনের কাছাকাছি হয়। যাই ওদিকে। প্রথম শ্রেনীর আরামদায়ক সীটগুলো যেন ডাকছে। রাতের বাসে এসে সকালে নেমেছি ঢাকায়। সারাদিনের প্রচন্ড হাটাহাটিতে পা টনটন করছে। একটু শোবার অবসর। একটু খানি আরামের দরকার। আরাম তো এক্ষুনি পাবো। ওই তো শীততাপ নিয়ন্ত্রিত ঘরের বিছানা আসছে আমার কাছে। এই ট্রেনের মধ্যেই কোথাও আছে। আশাবাদী দুজন মানুষ আমরা।

অবশেষে প্রথম শ্রেনী লেখা একটা বগি পাওয়া গেল। বাপরে, প্রথম শ্রেনীতেও এত ভীড়। বগিটার ভিআইপি লোকজনের চেহারা দেখে ভিড়মি খেলাম।  সীটে পা তুলে বসে আছে লুঙ্গিপরা অনেক মানুষ। এদেশে নানান শ্রেনীর হাতে পয়সা চলে গেছে। দেশ তো ভালোই উন্নতি করেছে।

ট্রেনের সীট নাম্বার খুঁজতে গিয়ে টিটির দেখা পেলাম একজন। টিকেট হাতে নিয়ে উনি একবার আমাদের চেহারা আরেকবার টিকেটের দিকে পরখ করতে লাগলেন। বললেন, "আপনারা তো ভুল ট্রেনে উঠে পড়েছেন!!"

"এ্যাঁ?" মুখ হা হয়ে গেল আমাদের। কোন ট্রেনে উঠে পড়লাম? কোথায় যাচ্ছে ট্রেনটা?

কাধের বোঁচকা ছুড়ে ফেলে মেঝেতে পা ছড়িয়ে বসে কাঁদতে ইচ্ছে হলো।

[চললেও চলতে পারে........]

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

বকলম's picture


হা হা প গে... ট্রেনের চেহারা দেখেও কি বোঝেননাই?!!!

বকলম's picture


চলুক....

নীড় সন্ধানী's picture


ট্রেনের চেহারা দেখার টাইম পাই নাই। দৌড়ের উপ্রে উঠে গেছিলাম Undecided

নজরুল ইসলাম's picture


চলুক...

একবার সিলেটে একটা নাটকের শুটিংয়ে যাওনের কথা। টিকেট কাটার দায়িত্ব পড়লো আমার উপরে। যেহেতু দলে আফসানা মিমি জাহিদ হাসানের মতো তারকারা আছে, তো টিকিট কাটতে হবে রিজার্ভ কামরার। আমি কাটলাম। সবাইরে নিয়া সময়মতো কমলাপুরে গিয়া টিকিট মিলায়া দেখি ভুল টিকেট কাটছি। হয়তো কইতে ভুল করছি না কী করছি, কামড়ার টিকেট দেয় নাই। কী আর করা। আমরা রওনা দিলাম সেভাবেই। সারারাইত পুরা ট্রেনের লোকজন আইসা ভীড় করে আর আমরা তাগোরে ঠেইলা সরাই Sad

নীড় সন্ধানী's picture


খাইছে সেলেব্রেটি নিয়া চলাফেরা তো বিপদের উপর মহাবিপদ।

আমারে একবার নিউমার্কেটে পাইছিল এক গান ব্যাবসায়ী। কয়, আরে আপনি ওই ব্যান্ডের অমুক না। আমি কই, না ভাই। কয়, আপনে সেইলুক, আমি শিউর। আমি কই, ভাই সত্য বলতেছি, আমি গান জানি না। তারপর চিৎকার করে কারে জানি কয়, "ওরে সাইফুদ্দিন ভাইরে পাইছি, ছাড়াছাড়ি নাই, ওনার জন্য জলদি কোক আনা, আমি ধরে আনতেছি।" আমি দেখি বিপদ, হাত ছেড়ে দিলাম একটা ভোঁ দৌড়, এক্কেবারে গেটের বাইরে!! Smile

মামুন হক's picture


চলতে পারে মানে? পুরাই টেনশনে ফেলে দিলেন। পরের পর্ব ছাড়েন বস Smile

নীড় সন্ধানী's picture


টেনশান নিয়েন না, পরের পর্বে দেশী ভাইদের মজার সাহায্য পাইছি Innocent

টুটুল's picture


চলতে পারে মানে কি?
আপ্নার তো জরিপানা হপে...
পুরা বনহুর ইশটাইলে জায়গা মত সিরিজ শেষ কর্ছেন Wink

নীড় সন্ধানী's picture


হ বনহুর, পুরানা কথা মনে করায়া দিলেন, মনিরা মেয়েটারে মিস্করি

১০

কাঁকন's picture


চলা উচিৎ; চললে পরে লাইক্কইরাযামু

১১

নীড় সন্ধানী's picture


কুন শর্ত দিলে খেলুম না Yell

১২

সাঈদ's picture


কন কি...। চলবে মানে আলবৎ চলবে...

১৩

নীড় সন্ধানী's picture


আমিও কই চলুক, তয় গ্যান্দার মার পারমিশানটা নিয়া আবার আসতেছি

১৪

শাওন৩৫০৪'s picture


....হা হা হা, ট্রেন কাহিনী মনে করাইয়া দিলেন....আমিও লেখুম নাকি?

১৫

নীড় সন্ধানী's picture


আবার জিগায়!

১৬

জেবীন's picture


আরে! কথায় নিয়ে গেলো ট্রেনটা?? এটা না বলেই চল্লেও চলতে পারে কেন বললেন??...  মানলাম হিন্দি নাটক স্টাইলে বিরতি দিসেন, তাই বলে ওদের তরতরিকা মানবেন না?... চলবে লেখেনSmile

১৭

নীড় সন্ধানী's picture


ট্রেনের এইমাথা ওইমাথা ঘুরতে ঘুরতে হাঁপায়া গেছি। একটু জিরাই তারপর.....

১৮

সোহেল কাজী's picture


রেল ইষ্টিশনে এমতে খাড়া কইরা রাখার জন্য আপ্নেরে ব্যাফক মাইনাস।
পরের পর্ব জলদি চাই

১৯

নীড় সন্ধানী's picture


মাইনাস একটা হপে, ব্যাফক হতে পারে না Yell

২০

রায়েহাত শুভ's picture


টেরেনে উইঠা পড়ছেন, অহন চল্বো না মাইনে? নো ভগিজগি। চেন্টাইনা থামাইলে পার্হেড ২০০ টেকা কৈরা জুর্মানা দিয়া নিজ দায়িত্বে চেন্টাইনেন।

২১

নীড় সন্ধানী's picture


চেইন টেনে নামায়ে দেন, ফাস্ট কেলাসে যাইগা Laughing

২২

ভাস্কর's picture


না চললে খবর আছে...

২৩

নীড় সন্ধানী's picture


চলবে........

২৪

নুশেরা's picture


চালান না ক্যান! Sad

২৫

নীড় সন্ধানী's picture


জিরায়া লই, তারপর চলবে...........Innocent

২৬

শওকত মাসুম's picture


চলতাছে না কেন? নাকি আবার ভুল জায়গায় পোস্ট দিছেন?

২৭

তানবীরা's picture


এ সিরিজ চলতেই হবে, এর কোন বিকল্প নেই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নীড় সন্ধানী's picture

নিজের সম্পর্কে

ভুল ভূগোলে জন্ম নেয়া একজন অতৃপ্ত কিন্তু স্বঘোষিত সুখী মানুষ!