ইউজার লগইন

পুতুল আলতাব'এর ব্লগ

শুভ নববর্ষ

বছর আসে বছর যায় মনের মাঝে অনেক স্মৃতি হয়ে রয়েযায়। যা হয়ে যায় তা অতীত হয়ে যায়। অতীত সহজে ভুলার নয়, কেননা অতীত মানে কোন না কোন অভিজ্ঞতা আর ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার কারণ আমরা জানিনা আগামীকাল কি হবে তারপরও ভবিষ্যৎ আমাদের স্বপ্ন দেখায়। অনেকই আবার অতীত ভুলে ভবিষ্যতের হিসেব কষতে ব্যস্ত হয়েযায়।(আমি নিজেও বাদ নই) কিন্তু সব অতীত কী ভুলেগেলে চলে। অতীতের সাথে মিশে আছে জীবনের কিছু অংশ, প্রেম, না পাওয়া, কিছু পাওয়া, হতাশা, বেদনা, মানুষের আবেগ অনুভূতি, ভালবাসা, মিশে আছে স্বপ্ন এমনকি গেঁথে আছে সময় আর পরিচয় ইত্যাদি।