ইউজার লগইন

শুভ নববর্ষ

বছর আসে বছর যায় মনের মাঝে অনেক স্মৃতি হয়ে রয়েযায়। যা হয়ে যায় তা অতীত হয়ে যায়। অতীত সহজে ভুলার নয়, কেননা অতীত মানে কোন না কোন অভিজ্ঞতা আর ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার কারণ আমরা জানিনা আগামীকাল কি হবে তারপরও ভবিষ্যৎ আমাদের স্বপ্ন দেখায়। অনেকই আবার অতীত ভুলে ভবিষ্যতের হিসেব কষতে ব্যস্ত হয়েযায়।(আমি নিজেও বাদ নই) কিন্তু সব অতীত কী ভুলেগেলে চলে। অতীতের সাথে মিশে আছে জীবনের কিছু অংশ, প্রেম, না পাওয়া, কিছু পাওয়া, হতাশা, বেদনা, মানুষের আবেগ অনুভূতি, ভালবাসা, মিশে আছে স্বপ্ন এমনকি গেঁথে আছে সময় আর পরিচয় ইত্যাদি।

তারপরও কিছু আশা আকাঙ্ক্ষা পূরণের তীব্র ইচ্ছা নিয়ে পথচলা। রুটিনবিহীন জীবন কোথায় আমাকে নিয়ে যাবে জানি না। সেখানে কি থাকে না-থাকবে তাও জানি না। হয়তো বা থাকবে আমার ভাবনাগুলিরসময়। নাকি ভাবনাহীন সময়। নাকি সবসময়ে ভাল মন্দর সময়টা দ্রত ফুরাবে। যেখানে রয়েছে আমার আকাঙ্ক্ষার গভীরে বিভিন্ন আকর্ষণ। যেখানে কেউ আকাঙ্ক্ষিত হয়ে উঠে, তখন তার মনের ভিতরে এক ধরনের আকৃষ্টজনিত টানের সৃষ্টি হয়। হয়তো বা সেসময় স্বস্তি অস্বস্তিবোধের সূত্রে ধরেই কাটবে আমার স্বাভাবিক জীবন।

হয়তো বা কখনও কখনও এমন কোনো কোনো অপ্রত্যাশিত ঘটনাও ঘটে যাবে। যেখানে হয়তো আর কোনা ভালসময়ের সুখানুভূতির জন্ম হবে না। থাকবেনা আনন্দ আর মজার বাংলা নববর্ষের মতো সময়। আমি যে আর চাই না অতীতের সাথে বর্তমান অবস্থার তুলনা করতে। আমি চাই না আর দুঃখবোধ জাগ্রত করতে। আমি চাই সবার আনন্দের সাথে থেকে সবার সাথে মিশে যেতে বন্ধু হয়ে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


শুভ নববর্ষ Smile

পুতুল আলতাব's picture


ধন্যবাদ। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

পুতুল আলতাব's picture

নিজের সম্পর্কে

অত্যন্ত আনন্দের মাঝে থাকতে চাই সবার কাছে।

putul altab'র সাম্প্রতিক লেখা