আর রৌদ্র না উঠলেই কি হোত না ?
আজ রৌদ্র না উঠলেই কি হোত না ? কিছুক্ষন আরো বৃষ্টি ঝরতো আকাশ ভেঙ্গে। জল জমতো গাছের পাতায়, জানালার কাঁচে। জল জমতো ভাঙ্গা পথে। খোয়া উঠা রাজপথে। ধুয়ে যেত ঘাসের ডগার অনেকদিনের অবহেলার ধুলো। ঝুল বারান্দার গ্রীলে জমতো আরো কিছু বৃষ্টির ফোঁটা । হিম বাতাসে জড়িয়ে রাখতো কিছু ক্ষন।
কিছুক্ষন আরো বৃষ্টি ঝরতো আকাশ ভেঙ্গে। খিচুড়ী খাবার একটা বাহানা খুঁজতাম। গান শোনার বাহানা। ছুটে চলা নাগরিক জীবন কিছু বিরাম পেত , বৃষ্টির অজুহাতে। আলসেমি তা কাটতো সারা দিন, বৃষ্টি ভেজা অলস দুপুর। ঝিরি ঝিরি শব্দে কাটতো সময়গুলো।
আজ কি রৌদ্র না উঠলেই হোত না ? কিছুক্ষন আরো ঝরতো বৃষ্টি আমার আবেগের করিডোড়ে, খেয়ালী মনের খাতায়, কাব্যিক কিছু সময় ধরে।





বাহ্ ভালো লাগলো বেশ। সতি্য তাই.......... সূর্য মশাই আজ এতটা জ্বলে না উঠলেও পারতেন।
ধন্যবাদ ।
সূর্য্য মশাইয়ের কি ঠিক আছে !!!
বাহানা ছাড়া কিছু হয় না, না? খিচুড়ী খাবার, গান শোনার.........ভালো কিন্তু। আজ বৃষ্টি নেই। বৃষ্টি ঝরলে এই লেখাটা আবার পড়বো।
আসলেই বাহানা ছাড়া কি কিছু হয় বলেন ?
বৃষ্টি মানে ঝামেলা
হ কিন্তু ছুটির দিনে বৃষ্টি মানে অলস সময়ের সদ্বব্যবহার
বৃষ্টিরে লাইক করি।
কোন বৃষ্টি শখত মামা ?
এক সপ্তাহ মন খারাপ থাকার পর আজ রোদ উঠলো হল্যান্ডে। আমরা খুশী।
লেখাটাতে একটা ছন্দ আছে, পড়তে খুব ভালো লেগেছে, মিষ্টি। আর চারটে লাইন যোগ করে দেন, গদ্য কবিতা হয়ে যাক।
টাইপো আছে, জানালার হতো বোধহয়
টাইপো ঠিক করে দিলাম ।
ধন্যবাদ দিয়া ছোট করলুম না
সেই কবে সারাদিন ধরে অঝোরে বৃষ্টি ঝরেছে ভুলেই গেছি।
এ বছর নিশ্চয় হবে , ধৈর্য্য ধরেন ।
আহা যদি হত! আপনার কথাই সত্যি হোক। জানালা দিয়ে কতদিন বৃষ্টি দেখি না অথবা বারান্দায় বসে।
কেন কালকের সন্ধ্যার বৃষ্টি টা দেখেন নাই? সন্ধ্যায় বৃষ্টিতে বারান্দায় বসে চা - বিড়ি খেলুম , সাথে রবীন্দ্র সঙ্গীত ছেড়ে দিয়ে ।
কালকের বিকালের বৃষ্টিতে চা খেলুম বারান্দায় বসে, পাকুর গাছের পাশে , রবীন্দ্রনাথের গান ছেড়ে । আহ !! কি দারুন অনুভুতি
সেই কবে থেকে অপেক্ষা করছি, বৃষ্টি'তে ভিজবো বলে। কিন্তু যতবার বৃষ্টি আসে, হয় আমি তখন কোন কাজে বাইরে অথবা সেটা হয় রাতের বেলা। ধুর!
তা অবশ্য ঠিক আমার ক্ষেত্রেও। শুক্রবার বৃষ্টি হয়না , অফিস দিনগুলোতে না হলে রাত্রে বেলা বৃষ্টি হয়, তখন আর ভেজা হয় না।
এখন ভিজতে ইচ্ছে হয়না , বাইরে তাকিয়ে থাকতেই ইচ্ছে হয় বেশী
বৃষ্টি আমার অসম্ভব প্রিয়। সে যত অসুবিধাতেই পড়ি বৃষ্টিকে তাই বলে ঝামেলা বলব না কখনও।
লেখাটা দারুণ হয়েছে।
ধন্যবাদ।
কিন্তু , অসুবিধায় বেশী পড়লে তখন বৃষ্টির সৌন্দর্য ভালো লাগেনা
অল্প কথায় অনেক কিছু বলে দিলা।।.।.।.।। বৃষ্টির সাথে কতটা ভালবাসা সবার তাই না!
বৃষ্টিরে ভালুবাসি
ঘর থেকে বাহির না হইতে হইলে বৃষ্টি ভালু, কিন্তু না চাইলেও বৃষ্টিতে ভিজতে বাধ্য হওয়া আর রাস্তায় পানি আর কাদা জমার জন্য বৃষ্টিরে কইশা মাইনাচ
যতই মানিচ দেন , বৃষ্টি তো বৃষ্টি । আই লাভ বৃষ্টি।
মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি--- সেই বয়স আর নেই।
এখন বৃষ্টি দেখলে খুব ভিজতে ইচ্ছে করে , ভালবাসতে ইচ্ছে করে , অতীতকে উলটে পালতে দেখতে ইচ্ছে করে, ভবিষ্যতকে গুছাতে ইচ্ছে করে, মনে হয় থাক না আর ও কিছুক্ষন এই ছন্দ।
আমার শুধু চেয়ে দেখতে মন চায়
আমার এইখানে যাইতেছে ঠান্ডা-মেঘলা কাল.......। হিম ঠান্ডা বাতাসের সাথে মেঘলা আকাশ দেখলেই মনটা বিরক্তিতে ছেয়ে যায়....। গরমের মধ্যে বৃষ্টি হৈলে না মজা.....।
আজ নাকি ঢাকায় ঝড় হৈতেছে...........
ঢাকায় এখন তো কয়েকদিন ধরে প্রতিদিনই কম বেশী ঝড় হইতেছে ।
এবার বৃষ্টি বেশী হবে মনে হয় ।
ভাগ্যিস এখানে গরম কালে বৃষ্টি হয় ।
দারুন লেখা।
সাঈদ ভাই,আছেন কই?আপনেরে মিসাই!
যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টি শুধু আমার বাহিরটাকেই ভিজায়না । নিজের অজান্তেই ভিজিয়ে দেয় আমার মনকেও। তাইতো আমি বৃষ্টিকে অনেক ভালোবাসি।
আহ বৃষ্টি মানেই তো আরাম করে ঘুম দেয়া।
কতদিন আরাম করে ঘুমাই না
মন্তব্য করুন