ইউজার লগইন

......... চাঁদ উঠেছে ঐ

রেল ভবনের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
বু গো আমার কোলের কাছে টাকার বস্তা কই

রেল লাইনের পাড়ে কালো বিড়ালে
চিক চিক করে বাত্তি জ্বলে

টাকার চিন্তায় ঘুম আসেনা, একলা জেগে রই
বু গো আমার দপ্তর ওয়ালা মন্ত্রীত্ব গেল কই

কাদের আসার পর হতে বুবু কেন আর না ডাকো
আমার কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?

সাম্বদিকের সামনে যখন
দিদি বলে ডাকি তখন

গণভবন হতে কেন দিদি ডাকে নাকো
আমি ডাকি দিদি তুমি কেন চুপটি করে থাকো?

বলো বুবু, টাকার বস্তা কোথায় গেছে , আসবে আবার কবে?
দুদক আমায় কেন সার্টিফিকেট দিলো তবে ?

ইলিয়াছের মত কোথাও গিয়ে
আমিও যদি লুকাই গিয়ে

তুমি তখন কেমন করে হরতাল তবে দিবে ?
আমিও নাই , ইলিয়াছও নাই , কেমন মজা হবে !!!

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


সাঈদনাথ বাগচী, আপনি যেয়েন না পিলিজ। তাহলে কবিতা কোথা থেকে হবে Puzzled

একশো লাইকস কবিতায় Big smile

মীর's picture


না সাঈদ্ভাই, স্যাটায়ারটা ঠিক জমে নাই। মানে বিষয়বস্তু ভালো ছিলো। জিনিসটা আরো ধারালো হতে পারতো। কেমন ভোঁতা হয়ে গেছে বলে মনে হচ্ছে।

রাসেল আশরাফ's picture


খারাপ না। ভাল হয়েছে। আষাঢ়ে গপ্পো শুরু হচ্ছে কবে? Big smile

মেসবাহ য়াযাদ's picture


মীরের সাথে একমত। স্যাটায়ার কম হৈছে। Wink
আমি অবশ্য এইটুকুও দিতে পারতাম না। Tongue
যেটুকু হয়েছে, তাও বা মন্দ কী ? Smile

জোনাকি's picture


শেষের লাইনটা পড়ে ফিক করে হাসি বের হয়ে গেছে Big smile

একজন মায়াবতী's picture


মজা পাইসি Big smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ভালই..

আরাফাত শান্ত's picture


ভালো হইছে। তয় আপনার অন্য লেখার সে স্ট্যান্ডার্ড তাতে একটু মাইর খাইছে!

নেয়ামত's picture


বিষয়টা অনেক ভাল ছিলো। লেখা ভাল লাগছে।

১০

নেয়ামত's picture


বিষয়টা অনেক ভাল ছিলো। লেখা ভাল লাগছে।

১১

সাঈদ's picture


সবাইকে ধন্যবাদ । পর থেকে আরো ভালো করার চেষ্টা করবো।

১২

নয়ন's picture


পুরাই ফাটাফাটি কবিতা, আস্ত আর রইলো না! Tongue

১৩

মৃন্ময় মিজান's picture


শেষ প্যারাটা বেখাপ্পা লাগছে... ইলিয়সরে ব্যবহার না কইরা অন্য কিছু ব্যবহার করলে ভাল হইত মনে হয়।

যদি এমন হইত---

টাকার বস্তার লোভে পড়ে
ফাঁসাই আমি যদি তোমারে

তুমি তখন সকল কিছু সামলাবে কেমন করে ?
আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে !

তয় লেখা মজারু হইছে।..... আরো মজারু হইতে পারত।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।