আমি তুমি (প্রবাহ মানতা-২)
আমি তুমি আর মন ( প্রবাহমানতা-২)
আমি তুমি আর সবাই হলেম
ওই আকাশের মুক্তোমালা
হেসে হেসে কাঁদি, কেঁদে কেঁদে হাসি
ভেজাই মোদের দুঃখের জালা ।
ভিজিয়ে রাখি, যতটুকু পাড়ি
পাছে যদি আবার না ভূলে যায়,
যোগ-বিয়োগের নানা রূপতলে
হাজার সুখের নদী সাতরায় ।
সাঁতরে সাঁতরে বহুদুর যায়
এক অজানার আলোহীন পাড়ে,
নিঃসঙ্গ যখন জড়িয়ে ধরে
মন বলে আছি তোমার ধারে ।
আমি আর মন, মন আর আমি
দু'জনে মিলে খুনসূটি করি
একটি নদীর দু'কুল ধরে
জোয়ার-ভাটার জল মেপে ভরি ।।





দুইটা লেখা একেবারে একসাথে না দিয়ে একটু সময় নিয়ে দিলে আরও ভাল লাগে দেখতে।
ভাল থাকুন।
মন্তব্য করুন