লিজেন্ড শরাফত ভাইয়ের কিছু বানী চিরন্তন
# এবার কিন্তু সবুজ ঘাসে চুমু খেতে খেতে বল চলে গেল সীমানার বাইরে। চারটি রান।
# আজকের খেলায় পরাজিত হলে বাংলাদেশ পূর্ণ দুই পয়েন্ট অর্জন করবে।
# বাংলাদেশ ৪৮ ওভার খেলে ১২৪ রানের টার্গেট অর্জন করতে সক্ষম হয়।
# বোলার জহির খান। নতুন ওভার করার প্রস্তুতি নিচ্ছেন। ধীর পায়ে এগিয়ে এলেন। ট্রাইজার খুলে আম্পয়ারের হাতে দিলেন।
# চমৎকার শট! একসেলেন্ট শট। বল সীমানার বাইরে...... কিন্তু না বোল্ড হয়ে ফিরে আসছেন আশরাফুল।
# মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, পিচের উপর দিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বয়ে যেতে পারে।
# মাঠ চলে গেল বলের বাইরে। দুঃখিত, দর্শকমন্ডলী, আমি একটু আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। আসলে বল চলে গেল সীমানার বাইরে।
# মোহাম্মদ আশরাফুল, সুন্দর একটি শট এবং আউট।
# আম্পয়ারকে অতিক্রম করে বোলার বল করলেন।
# বাউন্সার। বল এত উঁচু থেকে গেল যে ওপরে কোন বিমান থাকলে যাত্রিরা আহত হতে পারতেন।
# খুবই ধীর এবং নিষ্ফলা একটি সেশন কাটল, তবে বিরক্তিকর নয়। কারণ যথেষ্ট গতি আর আনন্দ ছিলো।
# সুধী দর্শকমন্ডলী, ঢাকা বন্গবন্ন্ধু এক নম্বর জাতীয় ষ্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ম্যাচে মোকাবিলা করবে এশিয়ার দুই ফুটবল পরাশক্তি বাংলাদেশ ও কাজাখস্তান।
# আলফাজ....... ভুল পাস।
# রেফারী কিন্তু আসলে মোটেই পক্ষপাতদুষ্ট নন। এই লোকটা আসলেই একটা ফালতু।
# বক্সিংয়ে এ ধরনের ঘুসিতে কখনো কখনো কিছু ইনজুরি হয়। কেউ কেউ মারাও গেছেন। তবে কখনোই গুরুতর কিছু ঘটে না।
আরও থাকলে আপনারা এ্যাড করেন





# বোলার জহির খান। নতুন ওভার করার প্রস্তুতি নিচ্ছেন। ধীর পায়ে এগিয়ে এলেন। ট্রাইজার খুলে আম্পয়ারের হাতে দিলেন।
আসলেই এইটা বলছিলো? ও মাই গড! হা হা হা হা হা
(নাম....) ট্রাইজার খুলে আম্পয়ারের হাতে দিলেন।
এইটা বাংলাদেশের লোকাল টিমের খেলায় অনেক আগেই বলছিলো
হে হে হে
মোহাম্মদ শাতিল, সুন্দর একটি পোস্ট এবং ইন...:)
~
শাতল্রে স্বাগতম :)
তবে ট্রাউজার খুলে মডুর হাতে না দিলেই হয় :(
চলতি সিরিজে আরও কিছু নিশ্চয়ই নাজিল হইছে। দেশে থাকা বন্ধুরা যোগ করেনা কেন?
বাংলার দামাল কামাল আবাল সন্তানেরা এইমাত্র পরাজয় নিশ্চিৎ কর্লো
সত্যি কইছিলো
হ
কোন এক ফুটবল ম্যচে যেন কইসিলো; সামুতে একজন পোস্ট দিসিলো জাফরউল্লাশরাফতের সব বাণী নিয়া কিন্তু কে দিসিলো ভুইলা গেসি
চুরি করে , চুরি করে একটি রান নিলেন।
ব্যাক্তিগত রানের চাকা বাড়লো, বাড়লো দলীয় রানের চাকা। ব্যক্তিগত রান ২৫ , দলীয় রান ১৬ (বাংলাদেশ বনাম শ্রীলংকার এ টিম, বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস পাওয়ার আগে)
বল চলে যাচ্ছে সীমানার দিকে , (রেডিও তে শুনলে মনে হবে ৭/৮ রান হয়ে গেছে ) আরও একটি রান।
সজোরে ড্রাইভ । আউট আউট হয়ে প্যাভিলয়নে ফেরত আসছেন ব্যাটসম্যান ...
দেখেশুনে খেললেন , কোন ফিল্ডস্ম্যান ছিলেন না , ফলে ২ রান ।
ব্যাটসম্যান মাটি কামড়ে শট খেললেন
ঝাড়ু মার দিলেন
এই সুজি খাওয়ার সুজি না (কেনিয়ার খেলোয়ার সুজি কে নিয়ে কমেন্ট)
দারুন লাগলো আরো কিছু এড করলাম।
খেক খেক খেক @ সাঈদ ভাই
ভব্যাক্তিগত রানের চাকা বাড়লো, বাড়লো দলীয় রানের চাকা। ব্যক্তিগত রান ২৫ ,
দলীয় রান ১৬ (বাংলাদেশ বনাম শ্রীলংকার এ টিম, বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস
পাওয়ার আগে)-- বাপের বয়স ১০ পোলার বয়স ৪০
আরেকটা কইসিলো এন কালা আসলেও কালা
চার্লি চ্যাপলিন এর কাছে এপিক ফেইল


পোষ্ট দারুন মজারু।
আম্মো একটা যুক করি
# আরো একটি দুর্দান্ত শর্ট কিন্তু আউট।
সাঈদ ভাইয়ের সংযোজনও এ+
সাথে খোদাবক্স মৃধারে মিস করি!
আপসুস, এই যুগের ছেলেপেলে খোদাবক্স মৃধার প্রতিভা বুঝলোনা, এক শরাফতের মারফতিতেই তারা কাবু। মুখের কথাকে কীভাবে চিউইয়িং গামের মতো চিবিয়ে চিবিয়ে টেনে টেনে মুখ দিয়ে বের করা সম্ভব এইটা খোদাবক্স মৃধার মুখনিসৃত শব্দাবলী না শুনলে ধারণা করা যাবে না। একবার সাফ গেমসে কাবাডি আর টিটির ধারাভাষ্য দিয়েছিলেন, কাবাডি তবু চলে, টিটির গতির কাছে খোদাবক্স কাইত, টানা পাঁচ মিনিট শুধু দুই প্লেয়ারের নাম পর্যায়ক্রমে বলে গেলেন। আর কাব্য, সে কথা আর বলতে! ফুটবলে " বারের এতো ওপর দিয়ে গেলো যে মনে হলো পাঁচতলা বাড়ির বারান্দা থেকে লুফে নেয়া যাবে..."। ক্রিকেটে নিয়মিতভাবে "বল চলে গেলো সীমানার পরপারে"।
তবে খোদাবক্সের সেরা আবিষ্কার ছিলো রাহুল দ্রাবিড়ের নাম। দ্রাবিড় প্রথম বাংলাদেশে খেলতে এসেছে। দ্রাবিড় বানানটা ইংরেজিতে DRAVID. খোদাবক্স লাঞ্চ পর্যন্ত "রাহুল ডেভিড" বলে গেলেন। এক পর্যায়ে বললেন, "আমার মনে হয় স্কোরবোর্ডে একটু ভুল আছে, নামের বানানে একটা R বেশী হয়ে গেছে"
কিছু লাইভ শরাফত ভাই
http://www.youtube.com/watch?v=7-p8GTnXRNA
মন্তব্য করুন