ইউজার লগইন

রোমা ক্যাফে

আমাদের সম্পর্কের গিট্টু ছিঁড়ে চলে গেছে সহজাত প্রাণ,
আর প্রতিবেশী শাদা মেয়েটির - প্রিয়তম বয়ফ্রেন্ড।

সকালে প্রায়ই ঘুম থেকে উঠে আমি ঢাকাই বাঙ্গাল আর
ইতালিয়ান বংশোদভুত আমেরিকান নারী ডেবি -
রোমা ক্যাফের নাস্তার টেবিলে দুই জনে একসাথে হই;
পুরুষ জাতির প্রতি ক্ষুদ্ধতায় শুরু করি দিন।

বলি - “পুরুষগুলোকে দেখেছো? ওরা ভালোবাসতে জানে না...
স্বার্থপর...গুল্লি মারো...হ্যাঁ গো তোমার নতুন ছেলে বন্ধু হলো ?”

খয়েরী টেবিলে আমাদের ঘন গাঢ় শ্বাসে প্রশ্বাসে
হেজেল নাটস্ কফির সুবাস ভাসে বাতাসে,
মনোরম গন্ধে বুক ভ’রে যায়।
কাপে চুমুক দিয়ে ডেবি বলে - “সেটা ছিল ব্লাইন্ড ডেইট,
সৈকতের অন্ধকারে গর্জন শোনার মতো সেই ‘সোল-মেট’”।

ম্যাজিশিয়ানের যাদুর টুপির মধ্যে যতোই বাড়িয়েছি
চেতনহীন আচ্ছন্নতার উৎসুক একটা হাত,
বারেবারে ফিরে এসেছিলো সমুদয় পূর্নিমার রাত।
দেখি ঘুরে ফিরে আজো রয়ে গেছি সকলেই গাঢ় অন্ধকারে।

ওই নীল আঁধারের নাম পুরুষ ছিল কি? তাই ছিল...।
বিশাল পুরুষ দেহ ঘিরে অন্তহীন আধাঁরের জল
শুধু নীল অন্ধকারে, নৈকট্য দিয়েছে তারে সবুজের আভা।
আলোর নিচে সে যে আমারই নীল ছায়া - নিয়তির গাঢ় অন্ধকার।

মানুষের জনপদে প্রাণের উত্থান
প্রেম কিংবা জীবনের ক্ষয়,
সবুজের স্বচ্ছ নদীটিতে থেমে গাঢ় লাল বিপ্লবের বান ডেকেছিলো।

আজকের ছায়াহীন ভূমন্ডলে আফ্রিকা- এশিয়া- অস্ট্রেলিয়া-
আরো বহু বিভক্ত হৃদয়। ইতিহাস যেন এই আমারই কাহিনী।
যুগের অচেনা কোনো সময়ের গহ্বর সামনে দাড়াঁনো,
ইউরোপীয় জাহাজের পালে তবু বন্ধ দুচোখ মেলেছি
পলিমাটি দেশটির খোঁজে।
সবুজাভ অচেনা রোমশ বুকে থেমেছিল অভিযাত্রী হাল।

কলম্বাসের ইলিউশনে ভুল-প্রত্যক্ষণে
পুড়েছিল অভিযাত্রী সভ্যতার নক্ষত্রের রাত;
লম্বা চুলদাড়ি ধরে বশ মানিয়েছি যত গোত্রজ সংস্কৃতি।
অসীম সম্প্রীতি বুকে প্রকৃতিকে ভালোবেসে বেঁচে ছিলো যারা
এই সব শত শত আদিবাসী মানুষেরা পদানত হলে
রোমশ বুকের ভূমির উপরে আমরা উড়িয়েছি অজস্র পতাকা...
আমাদের ওই মোহ পুরুষের নাম ছিল নর্থ আমেরিকা।

(পৃথিবীর তাবৎ আদিবাসী জনগোষ্ঠীর প্রতি উৎসর্গীত)

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


স্বাগতম জানাইয়া গেলাম :)

চমৎকৃত হলাম.... চলুক

হাসান রায়হান's picture


শুভেচ্ছা রেখে গেলুম।

সাঈদ's picture


শুভেচ্ছা রেখে গেলুম।

নজরুল ইসলাম's picture


দূর্দান্ত লাগলো। শেষ অংশটুকুতে এসে 'আমারে কবর দিও হাঁটুভাঙার বাঁকে' বইটার কথা মনে পড়ে গেলো। সত্যিই আমরা অনেক 'লম্বা চুলদাড়ি ধরে বশ মানিয়েছি যত গোত্রজ সংস্কৃতি।'
মোহ এখনো বিদ্যমান। যার যার মতো করে আমরা সেই মোহ ধরে রেখেছি। আমরাই কি কিছু কম করছি? আমাদের পাহাড়ী জনগোষ্ঠীর সঙ্গে?

নজরুল ইসলাম's picture


স্বাগতম হে কবি। আপনাকে এখানে দেখে খুব ভালো লাগছে।

অনেক আগে, সম্ভবত নব্বই দশকের শেষদিকে হন্যে হয়ে আপনার 'বয়েত' কিনেছিলাম ঢাকা বইমেলা থেকে। অনেকদিন খুব পড়তাম। বইটা হারিয়ে গেছে আরো অনেক বইয়ের সঙ্গে। নিজেও অনেক হারিয়ে খুঁজিয়ে অবশেষে এখানে ঠাঁই...

নিয়মিত লেখার দাবী রেখে গেলাম

অরিত্র's picture


নিয়মিত লেখার দাবী নিশ্চয় খু্ব বেশী আশা করা হবেনা?

নিয়মিত পড়ার সুযোগ চাই

তানবীরা's picture


ছুঁয়ে গেলো ভিতরটা।

সোহেল কাজী's picture


ভালো লাগল খুব।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সেলিনা শিরীন শিকদার's picture

নিজের সম্পর্কে

পরে

সাম্প্রতিক মন্তব্য

selina_sikder'র সাম্প্রতিক লেখা