১৪ ই ফেব্রুয়ারি, আজ সারা দিন ভাবছি
আমার লেখার কোন আভ্যাস নাই, চেষ্টা করিনি কখনও কিন্তু জানি লাভ হতো না ।ঘটনায় চলে আসি, আজ সকলটা অন্য গুলো সকালের মতোই ছিল,গত কাল ফাগুনের শুরু, আজ ভ্যালেন্সটাইন ডে, তরুণের মনের রঙ যেন এ দু দিনে অনেক খানি পাকা হয় । যতোই ফুল ফুটুক আর মনে রঙ ছড়াক আমার কাছে শীত বসন্ত সবই সমান,দিন -রাত,ঋতু ভেদ আমার কাছে নিয়ম ছাড়া আর অন্য কিছু মনে হয়না । কিন্তু আজকের দিনটা খুব অবাক করা একটা দিন আমার জন্য আর এ কারণেই ভাবাচ্ছে খুব।
খুব সকালে আমার মোবাইলটা বেজে উঠল, একটা অপরিচিত নম্বর ব্লিঙ্ক করে করে ভেসে উঠছে, আমি বিরক্ত হয়ে ফোন ধরলাম না । পরে মনে হলো কেউ হয়তো দরকারে ফোন করেছিল । আমি ব্যাক করবার চেষ্টা করলাম হলো না, ফোন গেল না । কিছুক্ষণ পরে আবার ফোন এলো অন্য একটা অপরিচিত নম্বর থেকে, দেরি না করে ধরে ফেললাম। একটা অপরিচিত কন্ঠ বলে চলল " শফিক ভাই, স্লামালেকুম, কেমন আছেন আপনি ?" খুব আপন একজন এমন উপস্থাপনা শুনে আমি জানতে চাইলাম " কে আপনি?" আমি কেমন আছি তা পুনরায় জানতে চেয়ে উনি বললেন " শফিক ভাই আমি আহমেদ মারজুক। প্রথমে আমি চিনতে পারিনি, পরে উনার সাহায্যে চিনলাম উনি আমরাবন্ধু ব্লগের আহমেদ মারজুক । কথা বলতে ভালো লাগছিল না তবুও কষ্ট দিতে চাইনি বলে কথা চালিয়ে গেলাম । ৩/৪ বাক্য বিনিময়ের পরে কথা বলতে আমি আবেশীত হয়ে গেলাম । উনার লেখা আমার ভালোই লেগেছে কিন্তু আমরা বন্ধুতে উনার মন্তব্য গুলো কিছুটা অন্য রকম লাগতো । এতো অমায়িক আর হাসি খুশি সে আমি চিন্তাও করি নাই । এতো মমতাময় উনার ডাক যে তা উপেক্ষা করা কঠিন । একের পর এক অনেক বিষয় ভিত্তিক আলোচনা হলো উনার সাথে । এতো আপন করে নেবার ক্ষমতা অনেক কম মানুষেরই আছে ।মাইকেল ফোকো, চমস্কির সামাজিক, রাজনৈতিক, বৈপ্লবিক লেখা নিয়ে আনায়াসে করে গেলেন বিশ্লেষন ধর্মী আলোচনা। আমাকে মুগ্ধ করেছে । সকাল থেকে অপরিচিত এই আহমেদ মারজুকের কথা গুলো মনের মধ্যে বার বার শুনতে চেষ্টা করছি । বাংলাদেশের রাজনীতি, সীমান্ত সমস্যা, জাহানমণি সমস্যা, নর-নারীর প্রেম,হিন্দু পূরাণের গল্প গাঁথা, বিশ্বকাপ, মারজুকের অফিস কাজ সব নিয়ে মনে রাখার মতো আলোচনা করল এই যুবক, আমি মন্ত্র মুগ্ধ, এক বিন্দু এদিক ওদিক মনে হয়নি আমার। তার আচারণে একটা দৃঢতা আছে তবে সে অবিশ্বাস্য রকমের বন্ধু সুলভ আর বিশ্লেষণের জাদুকরি ক্ষমতার অধিকারী ।
না আমি আমরা বন্ধুতে যে মারজুককে পাই, আজ সরাসরি ফোনে যে মারজুককে পালেম তা আমি কোন ভাবেই মিলাতে পারছি না ।সারা দিন ভাবছি তার ফোন পাবার ব্যাপারটি। আমার এ লেখার উদ্দশ্য মারজুকের গুন গাওয়া নয়, সকালে তার কাছে একটা ঘটনা শুনে মনে হলো তার সাথে আমার ফোন আলাপের কথাটা না বললে শান্তি পাব না, অসাধারণ একটা ছেলে সবার কাছে অহেতুক একজন অপাংতেয় হয়ে থাকবে কেন? তার কাছেই শুনলাম আমরা বন্ধুতে তাকে ব্যান করা হয়েছে। এটা খুব স্বাভাবিক তার মতো একজঙ্কে আমরা বন্ধু রাখতে পারবে না তা তার সাথে এক ঘন্টা কথা বলে বুঝেছি আমি । এমন মানুষের সাথে আমার পরিচয় থাকার দরকার আছে,মায়া জড়ানো তার বন্ধুত্ব উপেক্ষার সাহস আমার নাই ।সমসাময়িক বিষয় নিয়ে সে তো ভালোই লিখতো কেন তাকে ব্যান করা হলো জানি না, তবে তার সাথে যোগাযোগের ইমেইল আইডি নিতে ভুলিনি আমি ।
মারজুক আপনি ভাগ্যবান একজন । আমার থেকে ৩ বছরের ছোট আপনি, তাই শেষে বলছি
ভালো থাকো ভাই ।





মারজুক আপনার নাম্বার পেলো কি ভাবে সেটা জানতে পেরেছেন !?
ভালবাসার দিনে বন্ধু হত্যা!
আজ এই খুশির দিনে আহমেদ মারজুকে ব্যান করে আমরা বন্ধু মডারেশন টিম ভাল মনের পরিচয় দেয় নাই। ভালবাসার দিনে বন্ধু হত্যা! ব্যান করাটা আমার কাছে বিনা বিচারে হত্যার মতই মনে হল। এই ঘটনাটা আমার মনেও রেখাপাত করেছে। প্রবাসি প্লান্ট ইঞ্জিনিয়ার মারজুকের (তাকে নিয়ে আমি গর্ব করি, বাংলাদেশে যেন এ রকম মেধাবী সন্তান আরো হয়) প্রায় লিখাই আমি পড়েছি। তার কমেন্টএর উপরো আমার নজর ছিল।
একবার মারজুক চলে যেতে চাইলে আমি/আমরা তাকে সতর্ক করে বুঝিয়ে বলেছি। এতে মারজুক ফিরে এসেছিল। কিন্তু তার পর কি হল! তার কয়েকটা কমেন্টে হয়ত তার মানসিক অস্থিরতার প্রকাশ পেয়েছিল কিন্তু তাতে কি! এর নাম কি আমরা বন্ধু নয়! একটু ভিন্ন মত, একটু ভিন্ন ভাবে বহিঃ প্রকাশ, একটু তর্ক বিতর্ক তো হতেই পারে। তাকে কে কে খেপিয়ে তুলেছে তাও আমাদের মনে রাখতে হবে। আমি মনে করি এসব কিছুই নয়, একজন করতেই পারে।
আহমেদ মারজুক হয়ত আর আমরা বন্ধুতে লিখবে না (কোথায় না কোথায় তো লিখবেই, তার লিখা আমাদের চোখে পড়বেই) কিন্তু সে তো আমাদের দেখবেই! রেজিষ্টার না হয়েও তো সব লিখা পড়া যায়! ওর কাছে কি আমরা বন্ধুরা লুকিয়ে থাকতে পারব! যে সব বন্ধুরা তাকে ব্যান করার উদ্গ্রিবতা দেখিয়েছেন, অনুগ্রহ করে আয়নায় একটু মুখটা দেখুন। মানুষ এমন হতে পারে না!
আমি আহমেদ মারজুকের ব্যান প্রতাহারের দাবী জানাই। মডারেটর ভাই-বোনরা, আশাকরছি আপনাদের সুমতি হবে। আমরা বন্ধুতে আবার কিসের ব্যান! প্রয়োজনে কোথায়ও সমস্যা হলে উক্ত বন্ধুকে মেইলে সংশোধন করুন।
উদরাজী আপনি কি ভাবে নিশ্চিৎ হলেন যে মারজুককে ব্যান করা হয়েছে ???
পোস্টদাতার প্রতি আমার একটা প্রশ্ন ছিলো যে কিভাবে দুজনের মাঝে যোগাযোগ হলো , যেখানে পোস্টদাতার সাথে মারজুকের পূর্ব পরিচয় ছিলো না ও পোস্ট দাতার প্রোফাইলে আপনার মতো মোবাইল নাম্বারও ঝুলানো নাই যে সেখান থেকে সে সেটা পাবে। পোস্টদাতার কথা পড়ে বোঝা যায় যে দুজনের মাঝে পরিচয় ছিলো না, মারজুক আর কাউকে পেলো না পোস্টদাতাকে ফোন করে ব্যান করার খবর জানাবে !!
ব্যপারটা রিভার্স গেম। অহেতুক যাত্রা পালা তৈড়ি করবার বহুল ব্যবহৃত পুরোনো ট্রিকস
মাহবুব সুমন ভাই, আমি তার ব্লগে যেতে চেষ্টা করে দেখেছি। হা, তিনি ব্যান আছেন বলে প্রতীয়মান হয়। নীচে মারজুকের লিঙ্ক দেখুন। তার করা কোন কমেন্টে গিয়ে তার নামের উপর ক্লিক করুন।

http://www.amrabondhu.com/user/ahmed-marjuk
(পরে আরো কথা হবে, নিজেই এখন ব্যান খাওয়ার ভয়ে আছি!!!!!!!!!!)
উদরাজী আপনি রিপিটেডলি একথাগুলো আটার করছেন। আপনি যাদেরকে ইঙ্গিত করছেন তাদের লিষ্ট দিবেন। নইলে মডুকে এর উত্তর দিতে হবে।
আই ওয়ান্ট আনসার।
তানবীরার সাথে আমিও একমত।
আপনি কিসের ভিত্তিতে বললেন, উদরাজি ভাই, পরিষ্কার করেন আমাদের কাছে।
সত্যি ব্যান হৈছে কিনা জানিনা, তবে হৈলেও আপনার লাভ, একটা বহুমুখী প্রতিভার সাক্ষাত পাইলেন। আমরা সবাই বন্চিত হৈলেও আপনি তো ভাগ্যবান, এই খুশিতেই আমি খুশী।
তাকে ব্যান করা হলে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারও প্রকাশভংগী যদি অন্যদের জন্য বারবারই ইরিটেটিং হয়, তবে বুঝতে হবে সেই প্রকাশভংগীতেই সমস্যা। এবং কেউ যদি বারবার বলার পরও তা সংশোধনের উদ্যোগ না নেয় তবে তার চলে যাওয়াটা সবচে ভালো সমাধান। না হলে এক আহমেদ মারজুকের উদাহরন দিয়ে আরও ক্ষতিকর উপাদান ব্লগে ঢুকবে।
এবির দশা অনন্ত অন্য ব্লগগুলোর মত অযথাই ক্যাচাল সর্বস্ব যেন না হয় সে কামনাই করি।
ব্যাক্তিগত ভাবে তাকে আপনার ভালো লাগতে পারে, ভালো জিগির দোস্ত ও হতে পারেন কিন্তু যার কারনে অন্য ব্লগার রা বিরক্ত হচ্ছিল, তাকে ব্যান করে ভালো কাজ করেছে মডু।
আপনার কাছে ভালো লাগলেই যে ভালো হয়ে যাবে মানুষটা - এরকম ভাবা তো ঠিক নয়। এতদিনে এখানে অন্য কারো ব্যাপারে আপত্তি আসেনি , মারজুক ছাড়া ।
যে যেমন ভাবছে ভাবুক, কাউকে কিছু বলে বোঝানোর কিছু নাই । উনার সাথে কথা হয়ে অনেক ভালো লেগেছে আবার ব্যান করবার ঘটনায় কষ্টও পেলাম অনেক । এ ধরণের কাজের জন্যই উনাকে নিয়ে লিখলাম ।আমি খুব ভালো করে উনার উপস্থিতি দেখেছি । সবাই তো অতিমাত্রায় চরম আচারণ করেছেন তার প্রতি । এই লেখাটা উদাহরণ হতে পারে, ব্লগে সে ব্যান কিন্তু সবার আচারণটা দেখছি তার প্রতি । সে আমার কাছে অসাধারণ কেউ, বিদ্যুতের ব্যাপারে উনার লেখা অনেক কিছু ক্লিয়ার করেছে আমার কাছে । তাকে ব্যান করে আমরা বন্ধু খুব ছোট মনের পরিচয় দিয়েছে , এই ব্যান তুলে তার যথাযোগ্য সম্মান দিতে হবে। আর সাঈদ আপনার মন্তব্য বুঝিনি ।
ভাই শফিক সাত্তার, দেখেন তো আপনাদের দুইজনের লেখার ভেতরে দাঁড়ি দেয়ার ক্ষেত্রে একই রকম একটা বাড়তি স্পেস নেয়ার সমস্যা আছে কি না? একটু দেখবেন প্লীজ...
এই কোটগুলো আপনার কানমলা খাওয়া পোস্টের মন্তব্য থেকে নেয়া। এগুলো আপনি নিজেই করেছেন। স্যশ্পলগুলো কমেন্টস্ট্রীম থেকে নিয়েছি যাতে চাইলেও চেঞ্জ না করতে পারেন।
মীর এর পর্যবেক্ষন ক্ষমতা দেখে মুগ্ধ ।
ইয়ে মানে শফিক সাত্তার ভাই বলছিলাম কি, এখানে এখনও আপনার কোন ব্যাখ্যা পেলাম না
ইয়ে, মাইকেল ফোকো না, লোকটার নাম মিশেল ফুকো।
কমিউনিটি ব্লগে/ফোরামে স্প্যাম/পর্ন পোস্ট না করলে এবং ডেলিবারেট ব্যক্তি আক্রমন না করলে ব্যান করা সমর্থন করিনা। তবে একটু জানাবেন কি মারজুক আপনার ফোন নাম্বার পেলেন কোথা থেকে? আর মীর যেই প্রশ্নটা করল সেটারো একটা যৌক্তিক ব্যাখ্যা দাবী করছি।
আমিও আপনের মতোই আহমেদ মারজুকে আবেশীত হইতে চাই। আমরা বন্ধুতে উনি যা লিখেন সেইসবে যখন আবেশিত হইতে পারলাম না তখন তার ফোন নম্বরটা দেন ভাই...চমস্কি আর মাইকেল সাহেবের বয়ান শুইনা একটু মূগ্ধ হই।
মারজুক মিয়া ব্যান হইছে ক্যান, হইলে কি কারণ এখনো জানিনা !
তয়, লোকটা প্রতিভাবান বুঝা যায়তেছে । আপনে ঘুমে থাকেন, আপনের লগে তার তেমন পূর্ব পরিচিতি থাকেনা, অথচ আপনার নাম্বর সে পাইয়া যায় ! বিরাট প্রতিভাবান না হইলে এই জিনিস সম্ভব না !
ঘটনা তো কিছুই বুঝলাম না
দুই জনরেই কান মলা দেওনেয়ালা লুক মনে হইতেছে
অসম্ভব ভালো লিখেছেন। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্রপরবর্তী যুগে উত্তরাধুনিক ভাবধারায় এই লেখনী বাংলার ভাবাকাশে নতুন দিগন্তের সূচনা করেছে। অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়ঊপযোগী লেখা। একেবারে সমস্যার মূলে হাত দিয়েছেন। লেখকের বক্তব্যের সাথে পুরোপুরি একমত। লেখাটিকে স্টিকি করা হোক।
======================================
টুটুল-রায়হান জুটির পরবর্তী নিবেদন হৈতারে
মারজুক-বাদশা-সাত্তার: দ্য থ্রি স্টুজেস
সই আসো দুলি
এগুলোতে খুব শান্তি না ? আসল শান্তি পান না , তাই না ?
শফিক সাত্তার ওরফে আহমেদ মারজুক ওরফে শাহ আলম বাদশাহ
মাইন্ড ইওর ল্যাংগুয়েজ ।
যে 'কেশালাপ' এর সুচনা আপনি করিয়াছেন , অত্র এলাকার দুষ্ট ছেলের দল এইসব করে(***) কেশ পক্ক করিয়াছে সেও বহুকাল । বাংলা ব্লগাকাশের প্যাদানী অতিব কঠিন হয় । বাংলা ব্লগ দেখিয়াছেন প্যাদানীর সিকি ভাগও দেখেন নাই । সাধু সাবধান ।
পীরাইন নুশেরা আর তানবীরার মুরীদগনের কলিজা ফাইটা যাইতাছে ।
মুরীদগন, পীরাইনরা যা কইবো তাই সই না, মাসুম-ভাস্কর রা যা কইবো তাই দোয়া- দুরুদ না? ফাত্রা চামচামো বাদ দ্যান, পীরাইনরা যে ভাবে মারজুক আর বাদশাকে অপমান সূচক কথা কইয়া যাইতাছে তাতে একবারো মনে হয় নাই যে পীরাইনগোর ***** থাকবো না? সম্মান সবারই আছে , এইডা মনে না থাকলে ****** টিকান খুব কঠিন হইব । আমরা বন্ধু গন্ধ হইতে সময় লাগবো না ।
মারজুক সাহবকে ব্যানের প্রতিবাদ জানাচ্ছি। আমরা ফুকোর বৈপ্লবিক আর চমস্কির সামাজিক চিন্তাধারা সম্বলিত পোস্টসমূহ পড়তে চায়! আমি এই ব্যানের তীব্র নিন্দা করছি। তবে উনাকে মনে হয় আমাদের ফোন নাম্বার দিলেও চলবে, উনি নাম্বারে ফোন করে এসব আলোচনা করে দিবেন!
১৪ই ফেব্রুয়ারীতে ছেলেরা মেয়েদের ফোন পাই, আপনে পাইছেন মারজুক ভাইয়ের ফোন। কপাল খারাপই বলতে হবে।
মন্তব্য করুন