আমাকে নাও তোমাদের সাথে।
সেই যে কবে তোমাদের দলে ভীড়েছিলাম, আজ আবার এলাম। আমাদের এখানে অনেক গরম পড়েছে। অনেক গরম। খুব কষ্ট হয় রাতে বিদ্যুৎ চলে গেলে। ঘামে জবজব হয়ে বসে থাকি জানালার পাশে। বাইরে তখন অন্ধকারে পাড়ার ছেলেরা বাবা মাকে লুকিয়ে সিগারেট ফুকতে বের হয়। আমার এই বিড়ি সিগারেটের অভ্যেসটা হয়নি বলে বাইরে গিয়ে দাঁড়াতেও একটু অসোয়াস্তি হয়। ছোট ছেলেপেলের দল উটকো ঝামেলা মনে করে বসবে। আজকালকার ছেলেপিলেদের আমি বড্ডো ভয় পাইরে বাবা!
প্রেমিকা বললো স্যার তাকে বকা দিয়েছে, অমনি চাকু বসিয়ে দিলো স্যারের পেটে। মেয়ের বাবা মা মাস্তান নেশাখোর ছেলেটার সাথে বিয়ে দিতে রাজী হলো না তো পিস্তল নিয়ে এসে টেসে দিলো। আমি একেবারে বুঝতে পারি না এ যুগের ছেলেপিলেদের। আমরা একদম ওরকম ছিলাম না। আমরা মুরব্বি শ্রেণীর কাউকে দেখা মাত্র বেঞ্চি ছেড়ে উঠে দাঁড়াতাম। মেয়েদের দিকে তাকাইনি তা বলবো না, কখনো কখনো পেছন থেকে টিটকারিও মেরেছি হয়তো। কিন্তু পিস্তল টেসে দেয়া! ওটা আমার বাপের জন্মে কেউ কখনো ভাবেনি।
আর তাই জানালার এপাশ থেকেই অন্ধকার দেখি। ছেলেদের বিড়ির ডগায় আগুন জ্বলে ওঠে সুখটানে। অভ্যেস না থাকলেও এই শেষ বয়সে শখ হয় কখনো সখনো। কারো হাত থেকে একটা সিগারেট কেড়ে নিয়ে একটানে মৃত্যুকে ডেকে আনি।
আমি কিন্তু বেশ সাত্ত্বিক মানুষ। আগে কখনো আত্মহত্যার কথা ভাবিনি। কিন্তু আজকাল চারপাশের অবস্থা দেখে মরে যেতে বড়ো সাধ হয়। এরকম বেঁচে থাকার চে' ভালো ছাই হয়ে ভেসে যাবো গঙ্গোত্রীতে।






স্বাগতম 'আমরা বন্ধু' তে
আপনার লেখাটি ভালো লাগলো। তবে কেন যেন কোলকাতা কোলকাতা গন্ধ আছে।
স্বাগতম এবিতে
লেখাটা ভালো লাগলো
লেখার ষ্টাইল পছন্দ হয়েছে। বিষয়বস্তুও।
ভালো লেগেছে, ছোট এবং সুন্দর লেখা।
বিষয়বস্তু এ পাড়ের, ভাষা ওপাড়ের। চলুক, স্বাগতম।
(কলকাতার কথাবলার স্টাইল আমার ব্যাপক লাগে, ব্রিটিশরা ইংরেজী বললে যেরকম "কুঊঊউল" লাগে সেরকম! এভাবেই চলুক দাদা।)
ওপারে এই বিষয়বস্তুটি নেই নরাধম?
স্বাগতম এবি তে।
স্বাগতম এবিতে
লেখা ভালোলাগলো
স্বাগতম, লেখা পইড়া ভাল লাগল।
স্বাগতম। চলুক
আমরা একদম ওরকম ছিলাম না। আমরা মুরব্বি শ্রেণীর কাউকে দেখা মাত্র বেঞ্চি ছেড়ে উঠে দাঁড়াতাম। মেয়েদের দিকে তাকাইনি তা বলবো না, কখনো কখনো পেছন থেকে টিটকারিও মেরেছি হয়তো। কিন্তু পিস্তল টেসে দেয়া! ওটা আমার বাপের জন্মে কেউ কখনো ভাবেনি।
সময়ের সাথে সাথে সব কিছুর ধারাই পালটায়। তাই এগুলোর কায়দাও পাল্টেছে। বাবার জন্মে লোকে যা ভাবে না ছেলে জন্মে তাই করে দেখায়।
ভালো থাকবেন।
লেখার কমেন্ট কেনো গন্ডগোল করলো বুঝলাম না, অর্ধেকটা আসে নি
ব্লগে স্বাগতম। শুভ হোক আপনার পথচলা।
মন্তব্য করুন