ইউজার লগইন

২১২০' মা দিবসে আমি...............সানজিদা শাহরিয়া

বেশ ক’দিন থেকে গাড়িটা সমস্যা করছে... সকাল সকাল গেছি গ্যারেজে। যেভাবেই হোক ঠিক করতেই হবে। ভীড়ের কারনে গতকালও ফেরত এসেছি। কাজ করাতে পারিনি। তাই আজ সকাল ৯টার মধ্যে হাজির।

মিস্তিরি গিয়ার চেক করছ। আমি ছেলে কে নিয়ে সামনে এগুলাম। গ্যারেজের ভেতরের আম গাছ থেকে আম পাড়ছে। হেল্পাররা বেশ মজা করে আম কুড়াছেছ। সাঞ্জু (আমার বড় ছেলে, বয়স ৪ হয়নি) খুব আগ্রহ নিয়ে ওদের সাথে নেমে গেল। ছোটো গাছ। দ্রুত সব আম পাড়া শেষ। একটু পরে বড় ছেলে এল ...ওর নোংরা হাত-পা আমার জামায় মুছলো।গ্যারেজের ময়লা...কাজেই কোন TV-র washing detergent-ই আর ওই জামা পরিষ্কার করতে পারবে না। মিনিট দশেক পরে হঠাত বড় ছেলে ছুটে এল, ‘মাম্মা তোমার জামাটা পলিস্কাল (পরিষ্কার)করে দেই...”

আমার মা দিবসে লক্ষ তারার ফুল হেসে উঠল।

দুপুরে মেয়ে স্কুল থেকে ফিরে একটা card দিল...ওটাতে লেখা, “mom what ever & how ever you are I’m very happy with that…”
আমার মা দিবসে তারার ফুলের বাগানে লক্ষ প্রজাপতি ঝলমল করে আকাশকে ছুতে চাইল।

বিকেলে ছোটো ছেলেটাকে (বয়স ১৪ মাস) নাশতা দিলাম যাতে নিজে নিয়ে নিয়ে খায় ...ওটা নিয়ে বাস্ত থাকে আর আমি একটু বিশ্রাম নেই...ওমা দেখি একটু পর টলমলো পায়ে এসে আমার মুখে নাশতা ঢুকিয়ে দিল ওর ছোট্টো জীবনে প্রথম বার এর মত।

আমার মা দিবসে চোখে পানি এসে গেল।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


মায়ের জন্য সন্তানের ভালবাসাতো এমনি।
খুব ভালো লাগলো

এবিতে আপনার প্রথম লেখা... স্বাগতম জানিয়ে গেলাম

পুতুল's picture


স্বাগতম

সাহাদাত উদরাজী's picture


সুখী হউন/ থাকুন সারা জীবন।

নীড় সন্ধানী's picture


কী অদ্ভুত সুন্দর মায়া!!
আপনার ছোট প্রজাপতিটার টলোমলো পায়ে এগিয়ে আসাটা দিব্যচক্ষে দেখতে পেলাম যেন!!

হাসান রায়হান's picture


স্বাগতম।

ভাঙ্গা পেন্সিল's picture


দারুণ!

নুশেরা's picture


স্বাগতম ডাক্তারনী! Smile
লেখা ভালো লেগেছে।
মেয়ের কথাও একটু লিখতে।

মাহবুব সুমন's picture


আপনি এই ডাক্তারনীকে চিনেন ?

নুশেরা's picture


দেখে যেন মনে হয় চিনি উহারে Smile

১০

মাহবুব সুমন's picture


বুঝছি , উনারে চিনেন Sad

১১

নুশেরা's picture


তাতে আপ্নে বেজার হন ক্যান!

১২

মাহবুব সুমন's picture


কই হইলাম Wink আমি উনার ফ্যান

১৩

মাহবুব সুমন's picture


ওহ, স্বাগতম জানাই।

১৪

নীড় _হারা_পাখি's picture


স্বাগতম......জানাই গেলাম।

১৫

বকলম's picture


খুউব ভাল লেখাটা। ওদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।

১৬

নাজ's picture


আপনার মা দিবস সার্থক Smile

আপনাকে স্বাগতম!

১৭

শাওন৩৫০৪'s picture


বাহ, অনেক সুন্দর মা দিবস আপনার জন্য।
আপনাকে এবিতে স্বাগতম।

১৮

এরশাদ বাদশা's picture


মায়ের জন্য সন্তানের ভালবাসাতো এমনি।

১৯

sunjida 's picture


সবাইকে ধন্যবাদ...ঃ-)...

২০

বাতিঘর's picture


মন ছুঁয়ে দিলো আপনার ভালোলাগার অনুভূতি! আপনার বাবুদের জন্য অনেকক শুভ কামনা । আপনাকে সুস্বাগতম বন্ধু ব্লগে ।

২১

একলব্যের পুনর্জন্ম's picture


ওয়াও ! অনেক সুন্দর

আপনার সন্তানের এভাবেই মমতায় বড় হয়ে উঠুক , মানুষ হোক । শুভকামনা থাকলো আপু ।

এবং ব্লগে স্বাগতম Smile

২২

শওকত মাসুম's picture


স্বাগতম। খালি বুজলাম না, সব মিলাইয়া তিনটা না চারটা।
আহা আমা যদি এতোগুলা থাকতো!

২৩

নজরুল ইসলাম's picture


স্বাগতম

২৪

তানবীরা's picture


খুব ভালো লাগলো সানজিদা। সারা জীবন আপনার এভাবেই কাটুক

২৫

মুক্ত বয়ান's picture


উত্তর কোথায়?? ব্যস্ততা কমলে মন্তব্যগুলোর উত্তর দেবেন সময় করে।

মা দিবস আপনার জন্যে বিশাল আনন্দের উপলক্ষ্য নিয়ে আসছে। চমৎকার সব অনুভূতি।
স্বাগতম।

২৬

sunjida 's picture


amar 3 ta kids.........montobbo korbo kivabe 1. pasward hariye felechi
2. email id (1 tai otate dhukte parchi na)
eto olpo shomoye kivabe eto vul korlam nijer kormo dokhotay nijeii mugdho....... Tongue Tongue Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সানজিদা শাহরিয়া's picture

নিজের সম্পর্কে

আমি একটি স্বপ্ন দেখা মানুষ