শ্রীকান্ত (প্রথম পর্ব) [এক]
শরত্চন্দ্র চট্টপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত আমি এখানে ধারাবাহিকভাবে প্রকাশ করব ।
শ্রীকান্ত
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
প্রথম পর্ব
[এক]
আমার এই ‘ভবঘুরে’ জীবনের অপরাহ্নবেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে!
ছেলেবেলা হইতে এমনি করিয়াই ত বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা একটানা ‘ছি-ছি’ শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ‘ছি-ছি-ছি’ ছাড়াআর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ‘ছি-ছি’র ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল, বহুকালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্মৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে, এই ‘ছি-ছি’টা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে, হয়ত ঠিক তত বড়ই ছিল না। মনে হইতেছে, হয়ত ভগবান যাহাকে তাঁহার বিচিত্র-সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভাল ছেলে হইয়া একজামিন পাশ করিবার সুবিধাও দেন নাই; গাড়ি-পাল্কী চড়িয়া বহু লোক-লস্কর সমভিব্যাহারে ভ্রমণ করিয়া তাহাকে ‘কাহিনী’ নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না! বুদ্ধি হয়ত তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী-লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তিতাহাদের এম্নি অসঙ্গত, খাপছাড়া—এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতঃই এতই বেয়াড়া হইয়া উঠে যে, তাহার বর্ণনাকরিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া, ধাক্কা খাইয়া, ঠোক্করখাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলিকাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে—সুদীর্ঘ দিন আর তাহার কোন উদ্দেশই পাওয়া যায় না।বাকিটুকু পড়তে এখানে ক্লিক করুন>





এক বারে তুইলা দেয়ার চাইতে আলোচনা/ভালোলাগা/মন্দলাগা এইসব বরং পোস্টে থাকা প্রয়োজন
আপ্নে দেখি হিট ট্রান্সফারের লাইগ্গা পড়ার জন্য আমাগোরে অন্য জায়গায় যাইতে কন... এইডা ঠিক না
আপনার সাইট সম্পর্কে আমার ব্রাউজারের বক্তব্য:
This site has a poor reputation.
আইচ্ছা পুরাটা কী আপনে ভালবেসে লিখেছেন না কোন জায়গা থেকে চোথা মেরেছেন?
পাঠ প্রতিক্রিয়া নিয়ে লেখার জন্যে তো "শ্রীকান্ত" দারুন উপন্যাস! বাংলা মিডিয়ামের সব্বাই আমরা পড়েছি এটা। ভাবলাম যে আপনি আপনার নিজের অনুভূতিই প্রকাশ করেছেন এই বই নিয়ে! কিন্তু হতাশ হলাম এই দেখে যে পুরো কপি-পেষ্ট! এমনি করে "শ্রীকান্ত" তো সব্বাই কোথাও না কোথাও পড়তেই পারবে, এইভাবে দিয়ে আপনার সময়ের অপচয়ই কি হচ্ছে না?
নিজের মতো করেই পছন্দের বইটা নিয়ে লিখুন, আম্রাও জানি লেখকের অনুভূতি।
যতদূর জানি, এবি'তে কপি-পেষ্ট পোষ্ট দেয়াকে নি্রুৎসাহিত করা হয়।
বিখ্যাত গান-টান রিমেক হয় শুনছি...আমি তো ভাবলাম আজকাল আবার বিখ্যাত উপন্যাসের রিমেক শুরু হলো কিনা?
~
শ্রীকান্ত গান গায় ভালো। লাইক
শরত্চন্দ্র চট্টপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত আমি এখানে ধারাবাহিকভাবে পড়তে চাই না।
আজব !!

কেন পড়বেন না?
পড়তে হবে।
পড়লে টেকাটুকা দিবেন?
টেকাটুকা দিবো না তয় কেমনে টেকা আয় করবেন তার উপায় বইলা দিতে পারবো।
টেকা দিলেও পড়তাম না।
শ্রীকান্ত গান গায় ভালো। লাইক
শ্রীকান্ত গান গায় ভালো। লাইক
মন্তব্য করুন