~ কফি হাউজ ~
আমরা বন্ধু ব্লগে আমার প্রথম পোস্টে আমি সবার জন্য কিছু ছবি নিয়ে এসেছি। বন্ধুত্বের সংজ্ঞা সব জায়গায় যে কোন বর্ণের মানুষের কাছে একই।
আমরা বন্ধু, আরো কিছু বন্ধু কিংবা পৃথিবীর সব বন্ধুর গল্প, আকুতি ফুটে উঠেছে মান্না দে'র কফি হাউজ গানের কথায় .................
সেই কফি হাউজের কিছু ছবি।
কফি হাউজ
কলেজ স্ট্রীট, কলকাতা।





দারুণ একটা ছবিপোস্ট। লেখিকাকে ধইন্যা।
আপনাকে অনেক ধন্যবাদ।
6 number pic'a dekhlam ki ekta sign mara... Poyla pic ta te-o mone
...
hoy aase... Mone hoilo "dhoompaan nishiddho" type er kono sign...
Jodi taai hoy... Tobe khobor kharap... Ekta table-a boshe votavot-votavot
chaar-minaar thut'a jolto bondho
By da way, pic er lok-der deikha mone hoilo cofee house besh elitist hoya gese
... Manna dey'r gaan shuina onnorokom laagto
...
তোমার কি শকুনের চোখ?
আপনার মনযোগী মন্তব্যের জন্য ধন্যবাদ।
ছবিগুলি ঠিক মত আসেনি, কিছু ছবির অর্ধেক দেখা যাচ্ছে।
বদলে যাচ্ছে সব।
হুমম, চোর থাকে চোরের চিন্তায়।
দেয়ালের এতসব সুন্দর চিত্রকর্ম ফেলে আপনার চোখ গেলো কিনা নো স্মোকিং সাইন এর দি্কে .......
বদলে যাচ্ছে সব!
ধন্যবাদ অনেক।
মনে পড়ে গেল ইউনির সেই দিন গুলো।
ধন্যবাদ আপনাকে।
শুভ হোক পথচলা আমাদের সাথে।
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।
নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোন খবরে,
Grand - এর গীটারীস্ট গোয়ানিজ ডি সুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে।
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়,
অমলটা ধুকছে দূরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়।
কফি হাউসের সেই ................
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামী তার,
হীরে আর জহরতে আগামোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামী তার।
আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্নাল, বিজ্ঞাপনের ছবি আঁকতো,
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডি সুজাটা বসে শুধু থাকতো।
কফি হাউসের সেই ................
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোটে জ্বলত,
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো।
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম,
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম।
কফি হাউসের সেই ................
কবি কবি চেহারার কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা,
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেলো না সে প্রতিভার দামটা।
অফিসের সোশালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো,
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কী লিখেছে তাই শুধু পড়তো।
কফি হাউসের সেই ................
সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজো খালি নেই,
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সে সেদিনের মালী নেই।
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়,
কত জন এলো গেলো কত জনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায়।
কফি হাউসের সেই ................
http://www.mediafire.com/?g49rt4oc39jvl83#2
সেই কফিহাউজ এখনঃ
স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই
নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে
এখানেই পুজোটা কাটাবে
কী এক জরুরী কাজে ঢাকার অফিস থেকে
মায়দুলকেও নাকি পাঠাবে
একটা ফোনেই জানি রাজি হবে সুজাতা
আসবেনা অমল আর রমা রায়
আমাদের ফাকি দিয়ে কবেই তো চলে গেছে
ওদের কখনো কি ভোলা যায়?
স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই
ওরা যেন ভালো থাকে একটু দেখিস তোরা
শেষ অনুরোধ ছিল ডিসুজার
তেরো তলা বাড়িতে সবকিছু আছে তবু
কিসের অভাব যেন সুজাতার
একটাও তার লেখা হয়নি কোথাও ছাপা
অভিমান ছিল খুব অমলের
ভালো লাগে দেখে তাই সেই সব কবিতাই
মুখে মুখে ফেরে আজ সকলের
স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই
নাম যশ খ্যাতি আর অনেক পুরষ্কার
নিখিলেশ হ্যাপি থেকে গিয়েছে
একটা মেয়ে বলে সুজাতা বিয়েতে তার
দুহাত উজার করে দিয়েছে
সবকিছু অগোছালো ডিসুজার বেলাতে
নিজেদের অপরাধী মনে হয়
পার্ক স্ট্রীটে মাঝরাতে ওর মেয়ে নাচে গায়
ইচ্ছে বা তার কোন শখে নয়
স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই
কার দোষে ভাঙলো যে মায়দুল বলেনি
জানি ওরা একসাথে থাকেনা
ছেলে নিয়ে মারিয়ম কোথায় হারিয়ে গেছে
কেউ আর কারো খোঁজ রাখেনা
নাটকে যেমন হয় জীবন তেমন নয়
রমা রয় পারেনি তা বুঝতে
পাগলা গারদে তার কেটে গেছে শেষ দিন
হারালো সে চেনা মুখ খুঁজতে
স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই
দেওয়ালের রঙ আর আলোচনা পোস্টার
বদলে গিয়েছে সব এখানে
তবুও প্রশ্ন নেই, যে আসে বন্ধু সেই
আড্ডা তর্ক চলে সমানে
সেই স্বপ্নের দিনগুলো বাতাসে উড়িয়ে ধুলো
হয়ত আসছে ফিরে আজ আবার
অমলের ছেলেটার হাতে উঠে এসেছে
ডিসুজার ফেলে যাওয়া সে গীটার
স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই
অনেক ধন্যবাদ আপনাকে কথাগুলির জন্য।
কেউ চাইলে গানের লিঙ্ক এখানে - http://www.mediafire.com/?2i8ks1wxlzi1xi5
ওহ!!
ফডু গুলা একদম গানডার মতই প্রাচীন লাগলো, হলদে কাগজের খয়া ধারগুলা গ্রাঞ্জিমতন, পুরাই গানটার ফ্লেভার!!
খুবই ভালো লাগলো!
অনেক অনেক ধন্যবাদ।
বহুবার গানে শুনেছি, কবিতায় - গল্পে পড়েছি কিন্তু কখনো চোখে দেখিনি। আপনার কল্যানে সেটাও হয়ে গেলো।
সু-স্বাগতম। প্রথম পোষ্টেই ছক্কা
ছবি গুলি শেয়ার করতে পেরে আমারো ভাল লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ওহে তোমাকে স্বাগতম, তোমার এই ছবিগুলো দেখে ভালো তো লাগলোই, আর মনে পড়ে গেল মধুর আড্ডার দিনগুলো।
দেখি যদি কখনো সম্ভব হ্য় তবে দেশে গিয়ে মধু'র কিছু ছবি এনে দিয়ে দেব। যদিও আমাদের সব বন্ধুরা "কফি হাউজের সেই আড্ডাটা" গানটার মত ছড়িয়েছিটিয়ে পড়েছে......
শাপলা, সুন্দর নাম।

দেশে আসুন ছবিগুলি দেখতে চাই। সেখানেও সবাই খুঁজে পাবে নিজেদের কাউকে।
অবশেষে পোস্ট পাওয়া গেলো তোমার!
দারুণ! ছবির আগে ওইটুকু লেখাতেও তারার হাসিকে চেনা যায়।
আরো আরো চাই এমন পোস্ট।
হঠাৎ মনে হলো চমৎকার কিছু মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি।
কফি হাউসের অনেক গল্প পড়লেও কফি হাউস দেখতে যাওয়া হয়নি কখনো। ছবিতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম কতক্ষণ। ছবিগুলো শেয়ারের জন্য অনেক ধন্যবাদ!
আমি নিজেই ওখানে গিয়ে খুব নস্টালজিক হয়ে গিয়েছিলাম। কফি সামনে আসার পর মনে হচ্ছিল চোখ মনে হয় ঝাপসা হয়ে আসছে ...........
শুভেচছা !
চমৎকার লাগলো ...
যতটুকু জানি আপনি দুর্দান্ত ছবি তোলেন...
আশা করছি এমন চমৎকার ছবি নিয়মিত দেখতো পাবো
ভাল আছেন?
জন্মদিপস কিরাম গেল? পোস্ট দেন
বুড়া মানুষের আবার জন্মদিবস !
ভাল থাকুন।
দারুণ ছবি পোষ্ট।মুগ্ধ হলাম।
পোষ্টটা রাতে দেখেই গানটা আবার শুনলাম।
ধন্যবাদ আপনাকে এই পোষ্টের জন্য।
অনেক অনেক ধন্যবাদ জয়ি্তা।
গানটা আসলে আমরা বাঙ্গালীর হৃদয়ে একটা স্থায়ী স্থান করে নিয়েছে।
বাহ! বেশ ছবি। নিয়মিত আপনার পোস্ট এবং ছবি চাই।
ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ স্বাগতম জানানোর জন্য !
ভাল্লাগসে।
ধন্যবাদ।
ধন্যবাদ আসিফ।
এবিতে স্বাগতম
আপনাকেও আমার ব্লগ বাড়িতে শুভেচ্ছা স্বাগতম।
সুন্দর ছবি গুলো...
কফি হাউজটাও আমার খুব ভালো লেগেছে, বেশ জমজমাট !
অনেক অনেক ধন্যবাদ আযম।
তোমাকে নিয়ে একটা জায়গায় যাওয়ার প্লান আছে আমার ছবি তোলার জন্য।
ওরে এইটা দেখি তারার হাসি রে।
স্বাগতম তারার হাসি!
গিয়েছিলাম ২০০৩ এ ...............
কিঞ্চিৎ হতাশ হয়েছিলাম কল্পনার কফি হাউজের সাথে অমিল থাকার জন্য।
তখন ছবি তুলতে পারিনি ক্যামেরার অভাবে , তাই ছবিগুলো দেখে স্মৃতির সাথে কিছুক্ষন জাবর কাটলাম। অনেক ধন্যবাদ তোমাকে
ওয়েট স্টাফরা দেখি মোগলাই পোষাকে !!
তাদের অভিব্যক্তি রোবটের মত .........
স্বাগতম , তারার হাসি !
আপনার ছবির হাত অনেক সুন্দর । ছবি আসতে থাকুক...
না দেখা কফিহাউজ কে ছবির মাধ্যমে দেখানো জন্য তারার হাসিকে অনেক ধন্যবাদ।
বন্ধু ব্লগে আপনার সময় আনন্দময় হোক 
সুস্বাগতম বন্ধু ব্লগে
ধন্যবাদ আপনাকে।
দারুণ!! তুমি এখন এখানে?
মন্তব্য করুন