আমাকেও তুমি সাথে নিও
ভালবাসা দিও দুহাত খুলে,
বটবৃক্ষের শীতল মূলে,
তুমি নিয়ে এসো শত বৃষ্টি কণা,
আমি, শুধু আমি যদি হই আপনজনা।
ঘুমায় যদি, স্বপ্ন দিও,
কোলবালিশের মানুষ ভেবে,
আমাকেও তুমি সাথে নিও।
আমাকেও তুমি দিও আড়ি,
ভাঙা অভিমানে স্বপ্ন ছাড়ি,
যদি অলিক হও, তবু দেখতে দিও,
যাত্রা ভুলের যাত্রী করে,
আমাকেও তোমার সাথে নিও।
আমাকেও তুমি দিও গো ব্যথা,
যদি ভুল হয় ভুলের কথা,
ক্ষমা না কর তো শাস্তিই দিও,
পাপভোগ সব শেষ হয়ে গেলে
আমাকেও কিন্তু সাথে নিও।
এ মনে তুমি থাক যতদূর,
একটু একটু করে বহুদূর,
যদি ক্লান্ত তুমি, জিরিয়ে নিও,
আবার রথের যাত্রা হলে,
এই, আমাকেও তুমি সাথে নিও।





সবাই খালি ভালবাসা পেতে চায়! আমি ভালবাসা দেওয়ার জন্য বসে আছি, সেই নূহের জামানা থেকে........অপার হয়ে বসে আছি।
নারু কি আম্রা ছিদ্দিক ভাইরে ভালুবাসা দিপে?
হায়রে চট্টগ্রাম
কবিতাটা খুউব সুন্দর হইসে ভাইয়া
।
স্বাগতম এখানে।
কবিতা খুব সুন্দর হয়েছে
মন্তব্য করুন