আস-সালামু আলাইকুম সাথী ;)
আউজুবিল্লাহ ... বিসমিল্লাহ ...
সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার প্রাপ্য ...
হে প্রিয় সাথী, ব্লগ ও ব্লগিং কি তাহা জানিবার সুবিশাল অভিপ্রায় লইয়া আদ্য বাদ জোহর আমি আপনাদের কাতারে সামিল হইলাম। পরম করুণাময়ের আঙ্গুলীর নির্দেশে "আমরা বন্ধু" মডু বা ডেভু হুজুর হইতে গায়েবী পত্র পাইয়া আমি কালবিলম্ব না করিয়া আপনাদের জামায়াতে আসিয়া উপস্থিত হইয়াছি। আশা করি আপনাদের সহিত মোলাকাত ও মোসাহাফা করিয়া দ্বীন ইসলামের পথে আরো কিছুটা অগ্রসর হইতে পারিবো।
এই পৃথিবী কিছুই নহে, দুই দিনের কুতকুত খেলা মাত্র :( কাজেই আসেন সাথী, আমরা কোলাকুলী ও মোসাহাফা ( মহিলারা পর্দা পুর্শিদার সহিত একটু দূরে থাকিবেন) সহকারে এই খেলায় সামিল হই।
জাজাকাল্লাহ খায়রান ...
ওয়ালাইকুম আস সালাম ...
[ আমার বর্তমান নিকটি দেখিয়া আমাকে না চিনিলেও আমার বিলাই মার্কা চেহারা দেখিয়া চিনিয়া লইবেন আশা রাখি ;) ]






জনাপ
আপ্নে মুনেলয় বিরাট এক্টা ভুলকর্তাছেন
এইটা মগবাজার না
এইখানে মগবাজারের কুনু এক্সেস দেয়া হয়/হপে না
আর এক্টা কথা জানাইয়া রাখি... আমি ছেলেদের সাথে কুলাকুলি করি না ;)
স্বাগতম জানাইয়া গেলাম :)
পিচ্চি কিরম আছে?
খেক খেক ... সরিষার মিদ্ধ্যে ভূৎ থাকে ;)
আছে, আল্লাহর অশেষ রহমতে ভালা আছে ... কবে যাইবেন দেখতে?
আমনার ফরিবার ভালা নি?
জনসংখ্যা বৃদ্ধির কুনু আলামত কি ফাইলেন? ;)
দোয়া কর্তে থাকেন .. হপে ইনশাল্লাহ :)
আগামী জুলাইয়ের শেষে খপর লৈয়েন ;)
মাসআল্লাহ ... মাসআল্লাহ ... ;)
খাইছে! এইটা তো দেখি পাকনা ভাইয়া!!!!! আমি কিন্তু আমার খরগোশ মার্কা চেহারা এইখানে দিই নাই! ;-)
ওরে ... সব চেনাজানা লোকজনই দেখি আছে ;)
হয় রে ভাই, দুইন্নাটা ... :(
(মহিলারা পর্দা পুর্শিদার সহিত একটু দূরে থাকিবেন)
ব্লগিও পর্দা ?? (মাথা ঘুরানির ইমু হপে)
জ্বি না জনাবা, ব্লগিয় পর্দা না, আপন আপন মাথায় ঘোমটা টানিবেন ;)
আপন মাথায় ঘোমটা টানার আগে ঝানতে চাই "বিলাই খোমা"র পিছের মানুটা কেডা?
অতি সাধারন একটা বিলাই গো আফা, বিলাই খোমার পিছে মানু নাইক্কা
স্বপ্নজয়

"এই পৃথিবী কিছুই নহে, দুই দিনের কুতকুত খেলা মাত্র"
অতিব সত্য বচন করিয়াছেন জনাব। এই উপলব্ধির জন্য আমার ৭০টা হুরথেকে একখান হুর আপনার জন্য বরাদ্ধ করিবার জন্য আল্লাহতায়ালার কাছে সুপারিশ জানাইতেছি
আল্লাহ হুম্মা আমিন
তুমার ফটুক দেখনের আগেই নাম দেইখা বুজচ্ছি তুমি কেডা
খিক খিক ... কেমুন আছো বেত্ত?
আস-সালামু আলাইকুম আড্ডাবাজ ভাই, আপ্নেরে সাগতম
ওয়ালাইকুম আস সালাম রন। ধইন্যা ফাতা ;)
আড্ডা দিতে মন্চায়
মন চাইলে আড্ডা দেয়া উচিৎ ;) ;)
ইসলামী আদব কায়দার সহিত, শরিয়া মোতাবেক আসুন আড্ডা দেই।
খেক খেক ... তোবারক আনেন, আড্ডা শুরু হইবো
পর্দাপুশিদা কিতা? ঘরের পর্দা পুরান হয়া গেছে, চাইরখান জানলার চাইর দুগুণে আটপিস পর্দা পাডায়া দেন, হেইডি লটকায়া আড্ডাইতে বমু।
ওরে নুশুনী, স্বাগমত আমার ব্লগে ;)
আপনারে পঁচায়ন কার্য সমাধা করিয়াছি, দেখিয়াছেন জনাভা?
ব্লগবাটীতে তালা ঝুলাইয়াছেন কিল্লাই?
স্বাগতম
ধন্যবাদ ভাই ... ভাল থাকবেন ... জাজাকাল্লাহ ...
স্বাগতম
অনেক ধন্যবাদ তানবীরা :)
কুতকুত খেলা...!!!!-আহারে কতদিন খেলিনা...
স্বাগতম
মন্তব্য করুন