বাতাসে শুধুই লাশের গন্ধ
আজ কিছুতে যায় না
যায় না মনেরও ভার
আজ কিছুতে যায় না।
কবি গুরু তোমারও কি আমার মত
কখনও কখনও বিনা কারনে মন খারাপ হতো।
হয়ত বা হতও।
নইলে তুমি এ গান লিখবে কেন?
জান গুরু
আমার বিনা কারনে মন খারাপ হলে
আমি চাঁদের রাতে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থাকি
খুজে ফিরি আমার কষ্টের কারন গুলো,
দু হাত দিগন্তে প্রসারিত করে
বা পড়নের লুংগি ভরে যতটউকু পারা যায় আলো ভরে নিতাম
কিন্তু তাতেও আমার মন কখনও ভাল হয়েছে মনে করতে পারি না।
আর যদি অন্ধকার রাত হতো
আমার খোজার পরিধি অনেক বেড়ে যেত।
কখনও তারা, কখন নিহারিকা
কখনও বা নাম না জানা যত নক্ষত্র আছে
তাদের কাছে আমি আমার ভাল না লাগার
কারন গুলো খুজে বেড়াতাম।
অন্ধকার রাতে ঝি ঝি পোকারা,
তাও কত রকমের ঝি ঝি পোকা,
বাঁশ ঝাড়ের আড়ালে আলো আধারিতে
কি যেন সব ছায়া ছায়া লাগত
আমার তা ভীষণ, ভীষন প্রিয়
আজও প্রিয়।
তাদের কাছেও
আমার ভাল না লাগার কারন গুলো খুজতাম।
কত ভুত প্রেতের গ্লপ শুনেছি,
অনেক সময় বেশী মন খারাপ হলে
ভাবতাম আহ ওসব যহি কিছু থেকেও থাকে,
অথবা পরী, বা আলাদীনের চেরাগের দৈত্য,
আমি তাদের কাছে কিছুই চাইব না।
বলব
শুধু আমার মনটা ভাল করে দাও।
শেষ মেষ
আমার মনটা এমনিতেই ভাল হয়ে যেত
কারনটাও কারও কাছে জানতে হতো না।
নিজেই তা পেয়ে যেতাম।
আজও পেয়ে গেছি।
কি তা জানতে চাও।
অভ্যাস মত সকালে অফিস যাবার আগে টিভির
রিমোট ঘুড়াতেই রানা ফানা নামের
কি যেন ভবন ধ্বসে গেছে দেখলাম,
তেমন গুরুত্ব দেইনি।
এ রকম কতই না ভবন ধ্বসের খবর অহরহ পাই।
নিশ্চিন্তে অফিসে যারবার জন্য বের হলাম।
পুড়ো যাত্রা পথে মনটা আরও খারাপ হল
কারন ছাড়াই।
অফিসে পৌঁচ্ছে,
বিডি নিঊজ দেখার পর।
মন খারাপ হবার কারন বুজতে আর বাকি রইল না।
সাভারের রানা প্লাজা যে আর প্লাজা নেই
এ যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার স্টেডিয়াম
যার চারদিকের বাতাসে শুধুই লাশের গন্ধ।
আর পাঞ্জা লড়ার দৃশ্য দেখতে আসা
সকলের গগন বিদারি আহাজারি।
২৭/০৪/২০১৩ ইং





সাভারের রানা প্লাজা যে আর প্লাজা নেই
এ যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার স্টেডিয়াম
যার চারদিকের বাতাসে শুধুই লাশের গন্ধ
ভাই, অনেক ধন্যবাদ। আমার লেখা কষ্ট করে পড়ার জন্য।
চারদিকের বাতাসে শুধুই লাশের গন্ধ ----- কি দুরঘটনা কি হেফাজত
(
মন্তব্য করুন