ভুতের বাড়ি
ভুতের বাড়ি
(জুনাঈদ মাসুদ হোসাইন)
আমার বাড়ি সিসিমপুরে
ভূতের বাড়ির কাছে
রাতের বেলায় আমায় দেখে
ভূতরা সব, খিলখিলিয়ে হাসে
রাতে যখন টয়লেটে যাই
ভূতের হাসি শুনতে পাই
আমি যখন খাবার খাই
ভূতের কাশি শুনতে পাই।
আমি যখন ঘুমাতে যাই
ভূতের কথা শুনতে পাই
ভূতরা বলে, আহারে
আরামে ঘুমাচ্ছিস ভাই
আয় তুই আমাদের কাছে
ঘাড় মটকে খাই ।
আমার ঘাড় মটকাতে চাস শুনে পেল হাসি।
আমি মানুষ সৃষ্টির সেরা একটু দাঁড়া আসি।
মহান রবের নামটি নিয়ে গেলাম যখন তেড়ে
ভুতেরা সব পালিয়ে গেল সকল কিছু ছেড়ে।





জুনাঈদের জন্য শুভকামনা।
আপনাকে ধন্যবাদ চাচ্চু। আমার পরীক্ষা অনেক ভাল হয়ছে। আমার জন্য দোয়া করবেন যেন আমাদের ছয়টি সেকশন আমি প্রথম হতে পারি।
মন্তব্য করুন