যখন থাকব নাকো অবনী পরে
আজি হতে বহু বছর পরে
আমি থাকব নাকো এ অবনী পরে
আমার রক্তহীন শরীর,হাড় মাংস
গলে পচে হবে সবুজ সার
খাটিয়ায় উপর দেয়া মাটিতে
ত্র তর করে বেড়ে উঠবে সবুজ ঘাস
হয়ত বা কোন বড় কোন বৃক্ষও
কবর নামক আমার ঘরটিতে
আমার এ সুন্দর দেহ খানি হবে বিলীন
কেউ জানবেও না আমার নাম ধাম।
আমার ও আছে ছবি, পোট্রেট, আছে লেখনী,
আমার গুলো কেউ কি এভাবে করবে সংরক্ষন?
না, কক্ষনো না।
কেন করবে?
আমি কি শেখ মজিব,
আমার কি আছে বজ্র কন্ঠ
আমার কি আছে দেড় যুগ জেলে
পচার সুখ অভিজ্ঞতা,
আমার চিত্ত কি তার মত নির্ভিক।
আমার জন্য ছাগল দোয়ানু এক গ্লাস দুধ,
চার আনা পয়সা নিয়ে কোন ভিখারিনী
রাস্তায় দাড়িয়ে কি অপেক্ষা করে?
আমার কন্ঠ শুনে লাখ লাখ মানুষ তো
দুরের কথা,
একটি পিপড়াও ছুটে আসে না।
আমি কে পেরেছি আমার উত্তসুরীর জন্য
একটি দেশ,
সে তো সুদুর পরাহত,
এক খন্ড নিরাপদ ভুমির ব্যবস্থা করতে।
না পারিনি।
তাই তুমি হে নায়ক,
মহানায়ক
তোমার ছবিটি সংরক্ষন করে
আমি ধন্য হলেও
তোমাকে ধন্য করার মত কাংগালের কিছু যে নেই।
তাই তোমার জন্য
তোমার সন্তান হাত তুলেছে
তার কাছে
যার কাছে তুমি আছ।
তিনি রাখুন তোমাকে তেমন সুখে
আমরা যেমন সুখে আছি
স্বাধীন দেশে,
তার দানে তোমার উছিলায়।
আমিন।





লেখাটি বংগবন্ধুর একটি দুর্লভ ছবি দেখে লেখা।
মন্তব্য করুন