ইউজার লগইন

কবিতার মতো: একদিন আমিও ছিলাম

একদিন আমিও ছিলাম
তোমার খুব কাছাকাছি;
ইচ্ছে মতো সাজিয়েছো-
কখনো শো-কেসের ভিতর
কাঁচবন্ধী তাকে,
কখনো শো-কেসের উপর
শিশি-বোতলের ফাঁকে।

একদিন আমিও ছিলাম
তোমার খুব কাছাকাছি;
ইচ্ছে মতো ভালোবেসেছো-
কখনো বুক; কখনো চিবুক
ছুঁয়েছো কামনায়,
কখনো বিষিয়েছো চোখ-মুখ
অবজ্ঞা আর অবহেলায়।

একদিন আমিও ছিলাম
তোমার খুব কাছাকাছি;
ইচ্ছে মতো পড়েছো-
কখনো কবিতার ভাবে
উচ্চস্বরে,
কখনো গল্প-উপন্যাসের মতো
নীরবে।

একদিন আমিও ছিলাম
তোমার খুব কাছাকাছি;
ইচ্ছে মতো খেলেছো-
ছক্কা মেরে ছাড়িয়েছো
হৃদয় সীমানা,
কখন যে ক্যাচ তুলেছো
হয়নি তা জানা।

একদিন আমিও ছিলাম
তোমার খুব কাছাকাছি;
ইচ্ছে মতো গড়েছো-
ভালোবাসার ইট-বালুতে
স্বপ্নের দেয়াল,
কখন যে বুলডোজারে গুড়িয়েছো
করনি খেয়াল।

একদিন আমিও ছিলাম
তোমার খুব কাছাকাছি;
ইচ্ছে মতো দিয়েছো-
স্বামী সোহাগীর ছলে
ভালোবাসা আর আদর,
কখন যে সব ভুলে
ভেঙ্গেছো স্বপ্নের বাসর।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন
১

মীর's picture


সুন্দর কবিতা। Applause

২

আহমেদ কায়সার নাসির's picture


ধন্যবাদ, প্রশংসার জন্য...

৩

লীনা দিলরুবা's picture


শেষ প্যারাটিতে এসে ছন্দ হারিয়েছি, বাকীটুকু সুন্দর।

৪

আহমেদ কায়সার নাসির's picture


ধন্যবাদ, সুন্দর মতামতের জন্য...

৫

সাহাদাত উদরাজী's picture


আরেক বার পড়তে হবে। শুভ কামনা।

৬

আহমেদ কায়সার নাসির's picture


একবার পড়ার জন্য ধন্যবাদ।

৭

তানবীরা's picture


মিষ্টি কবিতা

৮

আহমেদ কায়সার নাসির's picture


আপনার জন্য... মিষ্টি ভালোবাসা।

৯

তানবীরা's picture


Sexy

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.