প্রথম চাকরির প্রথম দিন - ইবুক করতে চাই।
সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ প্রথম চাকরির প্রথম দিন বিষয়ভিত্তিক একটি ইবুক করতে চাচ্ছি। আগ্রহীদের এ বিষয়ে aloukikhasan@gmail.com এই ঠিকানায় লেখা পাঠানোর অনুরোধ জানাচ্ছি। সম্ভবত মে এর দ্বিতীয় সপ্তাহে ইবুকটি প্রকাশ হবে। তবে ইবুকে প্রকাশের আগে লেখাটি ব্লগে না দেওয়ার অনুরোধ রইল।





সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ইবুক বের করার আপনার ঘোষণাটা অত্যন্ত আনন্দের বিষয় ... একি সময়ে এবি থেকে মা দিবসের একটা ইবুক বের হবে। পর পর দুইটা ইবুক একি সময়ে হলে লেখকের প্রতি একটু চাপ হয়ে যায়।
এবির সদস্য হিসেবে আমার প্রত্যাশা সদস্যদের ইবুক এবির ব্যানার থেকেই যাক। আপনি ইবুকটি এবির ব্যানার থেকে বের করেন... ভালো লাগবে।
কিন্তু একি উদ্যোগ দেখলাম আমার ব্লগ থেকেও নিয়েছেন। সেই লেখা থেকে মনে হয় উদ্যোগটা আসলে আমারব্লগের। কারণ সেখানে ব্যক্তিগত উদ্যোগের কথা উল্লেখ নেই। কনফিউজড হৈলাম
এটা কি আমরা বন্ধু আর আমার ব্লগের যৌথ প্রযোজনা নাকি?
বস আপনের উদ্যোগটা ভালো লাগলো কিন্তু আপনের এই ই বুক খালি আমার ব্লগে হোস্টিং করবেন বইলা যেই ঘোষণা দিছেন সেই বিষয়টা ভালো লাগলো না।
ব্যক্তিগত ভাবে আমি ব্লগ জগতের কূপমন্ডুক রাজনীতির পক্ষের লোক না যদিও, তবু সব ব্লগের থেইকা লেখা নিয়া একটা ব্লগে হোস্টিং করনের বিষয়টা ভালো লাগলো না। কারণ বাংলাদেশের থেইকা হোস্টেড প্রায় সব ব্লগেই তো লেখালেখি করলাম...কাউরেই আমার নিজের স্বার্থের বাইরে চিন্তা করে বইলা মনে হয় নাই। সামহোয়্যার ইন'এর মতোন বড়ো আয়তনের ব্লগের মালিকেরাও আমার ব্লগের উদ্যোক্তা বইলা সুশান্তরে লইয়া মন কালাকালি করে। আর আমার ব্লগ, সচলায়তন, নাগরিক, বা মুক্তাঙ্গনেও যেই জাত্যাভিমান আর প্রতিযোগিতা চলে তাতে খুব সুস্থ মনে হয় না বিষয়টারে।
আমরা বন্ধু কিম্বা চতুর্মাত্রিকের এখনো কোন চরিত্র দাঁড়ায় নাই যদ্দূর বুঝি। তবে শুনলাম আমরা বন্ধুও নিয়ম কইরা একটা ক্লোজ্ড আর মডারেটেড ব্লগ হইতে যাইতেছে পয়লা বৈশাখ থেইকা। আপনের মনে আছে কি না জানি না সচলায়তনে থাকতে আমার যেই কথা নিয়া গ্যাঞ্জাম লাগছিলো, সেইটা ছিলো নিয়মের অনিয়ম বিষয়ে। আমি কইছিলাম যেই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হইবো ঐ নিয়ম মানতে আমার কোন বাধা নাই। কিন্তু আমার লেইগা এক নিয়ম আর মডারেটরগো পছন্দের বা বয়োজ্যেষ্ঠ বইলা মুহাম্মদ জুবায়েরের লেইগা আরেক নিয়ম হইলে সেই নিয়ম মানতে আমার আপত্তি আছে।
আমার এই কথার পর মুহাম্মদ জুবায়েরের পোস্টও প্রথম পাতা থেইকা সরাইয়া দেওয়া হয়। জুবায়ের ভাই আমার লগে কথা কইয়া তখন ব্লগে লিখতে শুরু করেন বিভিন্ন জনরে জিগাইয়া। কিছুক্ষণ পরে জুবায়ের ভাইয়ের পোস্ট কারিগরী ত্রুটির সমস্যা দেখাইয়া ফেরত দেওয়া হয়। আমার সদস্যপদ মডারেটেড কইরা দেওয়া হয়। তো এইরম অভিজ্ঞতার পর আমি আমরা বন্ধুর মডারেটর বা ডেভেলপারের কোন এক পোস্টে কর্তৃপক্ষরে একই কথা জানাইয়া দিয়া আসছি। নিয়ম হইলে সবার জন্য করতে হইবো...আধাখেচরা নিয়মরে অনিয়ম ছাড়া আর কিছু ভাবতে পারি না।
আমি আমরা বন্ধু'র নীতিমালা পড়ি নাই। আসলে কোন ব্লগের নীতিমালাই একান্ত বাধ্য না হইলে পড়া হয় না। সামহোয়্যারেরটা পড়ছিলাম আমারে জেনারেল বানাইয়া দেওনের পর। আর প্রথম আলোর টা পড়ছিলাম জেবতিকের স্যাটায়ার পোস্টের লিংক থেইকা। তাও পুরা নীতিমালা পড়ি নাই, পড়ছিলাম খালি শেষ দফাটা। যেইখানে সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষের হাতে রাখা হইছিলো।
তো এতো কথা আসলে বলতেছি কারণ আমি এখন আমরা বন্ধু ছাড়া আর কোথাও লিখি না এই বইলা না, এই নামটার সাথে আমার নিজের অনেক স্মৃতি জড়াইয়া আছে বইলা। সেই ইয়াহু গ্রুপ আমল থেইকা এই গ্রুপের লগে আছি...বাচ্চা বাচ্চা কিছু পোলা মাত্র কলেজে পড়ে তাগো তৈরী করা নিয়ম মাইনা চলতে হইতো আমারে। মজাই পাইতাম, একদম নিপাট ভালো লাগার জায়গা তৈরী হইছিলো আমরা বন্ধু নামটার সাথে। যদিও আমার ত্যাড়া স্বভাবের অনেক দায় পোলাপাইনগুলিরে নিতে হইছে অনেকসময়েই।
আপনেরেও আমি যদ্দূর চিনি তাতে এক ধরণের ভালো লাগা বোধ কাজ করে। যেই কারণে এই পোস্টটারে আমার ভালোই লাগছে প্রথমে। কিন্তু আবারো সেই ব্লগীয় সংকীর্ণতা টাইপ মন্তব্য দেইখা মনে হইলো এই পোস্ট আমরা বন্ধুতে না থাকলেই ভালো হয় আরেকজনের সংকীর্ণতার দায় আমরা বন্ধু ক্যানো বহন করবো, কন?
নীতিমালা না জানলেও মডারেটরের একটা ঘোষণা পড়লাম যে তারা নাকি পয়লা বৈশাখ থেই নিয়মের প্রয়োগ শুরু করবো, আমার মনে হয় আমরা সবাই সেই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হমু...
এতোক্ষণ হুদাই ফ্যানাইলাম কারণ আসলে একটা কথা কইতে চাই...এই পোস্টটা হয়তো নীতিমালার প্রয়োগের আগে কেউ এইখান থেইকা সরাইবো না। কিন্তু আমার মনে হয় আপনি অনেকগুলি মানুষের আবেগের প্রতি শ্রদ্ধাশীল হইয়া এই পোস্ট প্রথম পাতা থেইকা সরাইয়া দিবেন।
বাব্বা, ভাষ্করদা এতো বড় কমেন্ট লিখব বুঝি নাই।
-----
এটা আসলেই ব্যক্তিগত উদ্যোগ। ইবুক প্রকাশ হলে একটি কমন সাইটের (উদা-মিডিয়াফায়ার) লিংক দেওয়া থাকবে যেন ব্লগাররা ডাউনলোড করতে পারে।
আইজু হোস্টিং বলতে প্রথমে আমি বুঝছি ইবুক প্রকাশের পর ওইটার লিংক দিয়া আমারব্লগে একটা পোস্ট দেওয়া। এখন বুঝতাছি আমারব্লগ ই-বুক নামে যে ট্যাব আছে ওইখানে ইবুকের লিংকটারে পার্মানেন্টলি রাইখা দেওয়া।
ওকে এই ইবুকটা আমারব্লগের হবে না, অলৌকিক হাসানের একটা ইবুক উদ্যোগ হবে। আমারব্লগ, আমরাবন্ধু আর চর্তুমাত্রিকে এ বিষয়ে লেখা চেয়েছি। এখন এই তিন ব্লগের কণর্ধার/মডারেটর ইবুকরে নিজেদের সাইটে হোস্টিং করবেন কিনা তাদের ইচ্ছা। তবে আমার পূর্ণ সম্মতি রইল ...
জানি না এতে হোস্টিং বিষয়ক জটিলতা কাটল কিনা। আর যদি মডারেটরদের তা না মনে হয় তাহলে এই পোস্ট মুছে ফেলুন।
আগে একখান চাকরী দেন
মন্তব্য করুন