ইউজার লগইন

আমার ছোটবেলা......

আমি এখনও মিল খুজি আমার সেই ছোটবেলার সেই বাংলার সাথে এই বাংলার।যখন ছোট ছিলাম তখন আমি অনেক কলপনা প্রবন ছিলাম।একটা জিনিস পড়লে ওইটা নিয়ে অনেক কল্পনা করতাম।যেমন অ-তে অজগর ওই আসছে তেড়ে।কিন্তু তখনও আমার অজগর দেখা হয়নি।তখন কল্পনা করতাম অজগর টা কেমন দেখতে।এই পড়াগুলো পড়তাম আর মুগ্ধ হতাম।কি যে একটা আনন্দ অনূভুতি কাজ করত তা বলে বুঝান যাবেনা।তারপর যখন একটু বড় হলাম তখন পড়লাম....
ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গা
ঐ খানেতে বাস করে কানাবগির ছা.....
আর সেখানে যে ছবিটি দেয়া ছিল তা আপনাদের কি মনে আছে???
আমারও সঠিক মনে নাই,কিন্তু মনে হচ্ছে সেখানে দেয়া ছিল একটি মাঠের ছবি আর তার দূরে একটি তালগাছের ছবি,কল্পনা করে দেখুন আপনার সাথে মিলে কি না??
তখন ছবিগুলো দেখতাম আর চোখ বন্ধ করে কল্পনা করতাম আর আমার গ্রামের সাথে মিলাতা্ম......তখন মনে হত এটা আমার গ্রাম আর এই সবগুলো জায়গায় আমার বিচরন।
তারপর যখন ক্লাস টু তে কিনা ঠিক মনে নাই তখন পড়লাম........
"আমাদের ছোট নদী চলে বাকে বাকে
বৈশাখ মাসে তার হাটুজল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি
দুই ধার উচু তার ঢালু তার পাড়ি"
তখন যেন আমি আমার সেই ছোটবেলার সেই নদীটিকে পেয়ে গেছি........
যখন অনেক ছোট ছিলাম তখন নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো নানুর বাড়ি থেকে খালার বাড়ি বেশিদূরের পথ না কিন্তু নদী পার হতে হত।আর সেই নদীটির পানি ছিল অনেক পরিস্কার।তখন মনে হচ্ছে হুবহু সেই নদীর মত। কিন্তু তখন গাড়ি ছিলনা তাই গরুর গাড়িতে করে রওয়ানা দিলাম অনেকে।কিন্তু যখন নদী পার হব তখন গাড়ি মাঝ নদীতে গিয়ে আর আগায় না।গরু দারিয়ে আছে তো আছে।তখন বড়রা কিভাবে পার হল মনে নাই কিন্তু আমাকে কোলে করে পার করান
হলো।সেই সৃ্তিগুলো এখনও আমার চোখে ভাসে।
তারপর যখন আর একটু বড় হলাম তখন বইতে পড়লাম ছয় ঋতুর দেশ।সেখানে ঋতু গুলোর পরিচয় আর ছবিগুলো এমনভাবে দেয়া হয়েছে যে,যেকোন বাচ্চা সেগুলো দেখলে আকৃ্ষট হবেই।সেখানে যে ছবিগুলো দেয়া ছিল মনে হত সেগুলো যেন আমার গ্রামেরই ছবি।তখন ছবিগুলো দেখতাম আর হারিয়ে যেতাম সেই ছবিগুলোর মাঝে যা এখনো প্রচন্ড রকম মিস করি..

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


এই সব গ্রামের ছবি দেখতে দেখতে একদিন আমরা সবাই বড় হয়ে যাই। তারপর স্মৃতির জাবর কাটি। আমাদের বর্তমান প্রজন্ম আমাদের দেখা সেইসব ছবি/কবিতা এখন আর পড়েনা বা দেখেনা। আফসুস ! Sad

রশীদা আফরোজ's picture


ছোটবেলায় ট্রেনে চড়লে মনে হতো গাছ, বাড়ি ইত্যাদি সব সাথে সাথে যাচ্ছে কিন্তু বড়বেলায় দেখি সব জায়গায় স্থির, মনটা কেমন যে করে...!

চাঙ্কু's picture


আমাদের ছোট নদী চলে বাকে বাকে
বৈশাখ মাসে তার হাটুজল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি
দুই ধার উচু তার ঢালু তার পাড়ি।

ছুডবেলার কডিন কবিতাডার কথা মনে করাই দিলেন।

একলব্যের পুনর্জন্ম's picture


ভালো লাগলো।

প্রিয়'s picture


ছোটবেলার কথা মনে পড়লে এখন খারাপ লাগে। মন হয় ক্যান বড় হইলাম Shock Puzzled

তানবীরা's picture


টিপ সই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুমন's picture

নিজের সম্পর্কে

আমি জানিনা আমি কি।ঘুরতে ভালবাসি,আড্ডা দিতে ভালবাসি,আর......