শর্টকাট!! না শর্ট ফাঁদ?
প্রতারকদের কথা সব সময়ই মিষ্টি হয়। স্বভাব হয় মাখনের মত। তারা যখন রাতারাতি বড়লোক হবার সহজ পথ বাতলায়, শিক্ষিত অশিক্ষিত আমজনতা হা করে গিলে। বিনা পরিশ্রমে বড়লোক হবার স্বপ্ন কম-বেশী সবারই থাকে। সবার মধ্যে রাতারাতি কিছু একটা হয়ে যাবার প্রবণতা স্বভাবজাত। ছোটবেলার সেই আলাদীনের ভূত মাথায় কোথায় যে সযত্নে সেভ করে রেখেছি আমরা, তা নিজেরাও জানি না।
আজ প্রথম আলোতে একটা নিউজ "ডোলেন্সারের এমডির বাসা তিন দিন ধরে ঘেরাও" http://www.prothom-alo.com/detail/date/2012-06-25/news/268571 দেখে কিছু লিখার তাগিদ অনুভব করলাম। কয়েক বছর ধরেই Click to Earn বা Paid to Click (PTC) ভাওতা বাজী বিজনেসের নামে চলছে রমরমা প্রতারনা। ডুল্যান্সার, স্কাইল্যান্সার, এডসোর্সিং বিভিন্ন কোম্পানি মেম্বারশিপের নামে টাকার বিনিময় চলে রেজিস্ট্রেশন। এক একজনের কাছ ৭০০ থেকে শুরু করে ৭০০০ বা ১০০০০ টাকা পর্যন্ত। ক্লিক বা অ্যাড বা ওয়েবসাইট ভিজিট করলেই ডলার বা টাকা। এত সহজে ইনকাম যে কারোই আকৃষ্ট করবেই। ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকতে হবে। আর কে না জানে ইন্টারনেটের সহজলভ্যটা গ্রাম পর্যন্ত বিস্তৃত এখন। এইধরনের পেইড পার ক্লিক কোম্পানি গুলা কত বড় ভাওতাবাজ আজ সেই কথাই বলবো।
অনলাইন মার্কেটিং এ অনেক কোম্পানি আছে যারা অনলাইনের বিভিন্ন জায়গায় তাদের বিজ্ঞাপন দেয়। যে সকল কোম্পানি এই কাজটি করে তারা ওই বিজ্ঞাপন দাতা কোম্পানি গুলির কাছ থেকে কাজ নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওয়েবে বিজ্ঞাপন দেবার বাবস্থা করে দেয়। তাদের প্রচার করা বিজ্ঞাপন গুলা ক্লিক করে ওয়েবসাইট ভিসিট করলে তারা ওই এজেন্ট কোম্পানি গুলি কে কমিশন দেয়। এই কমিশন কেই পুঁজি করেই এইসব ব্যাঙের ছাতা কোম্পানি গুলা প্রতারনার ফাঁদ পাতছে। আর যারা প্রতারিত হচ্ছে, তারা ঘুঘু দেখেই যায় ফাঁদ টা কখনই দেখতে পায়না।
এখন এই লেখাটার কারন আপনাদের বলছি। কেন এত জোর দিয়ে এদের কে ভাঁওতাবাজ বলছি তাদের তাই বলবো। চাকরীর পাশাপাশি আমি একটি আউটসোর্সিং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি DotSense (www.dotsensebd.com) পায়ের ঘাম মাটিতে ফেলে শুরু করি বছর ৩-৪ বছর আগের থেকে। সব পরিচিত সার্চ ইঞ্জিন (গুগুল, ইয়াহু, বিং প্রভৃতি ) গুলি তে DotSense'র সার্চ রাঙ্ক বেশ ভাল। গত মাস থেকে দেখছি অস্বাভাবিক ভিসিট বেড়ে গেছে। প্রচুর ইউনিক ইউসার DotSense এর ভিসিট করছে। কাস্টমার সাপোর্টের জন্য আমার ওয়েবসাইটে একটি লাইভ চ্যাট অপশন থাকায় আমি জানতে পারি কেউ ভিসিট করলে। cPanel চেক করে দেখলাম ঘটনার সত্যতা। প্রচুর বাংলাদেশী ভিজিটর সাইট ভিসিট করছে। ট্র্যাক করে দেখলাম। Impel (theimpel.com) ও Paradise USA Inc (paradiseusainc.com) নামের Paid to Click (PTC) কোম্পানি আমার লিঙ্ক দিয়ে রেখেছে মেম্বারদের জন্য। অথচ আমি কিন্তু কোথাও অ্যাড দেইনাই বা কেউ আমার সাথে যোগাযোগও করেনি। আমার ওয়েবসাইটটিতে যে ইমেল বা ফোন নাম্বার দেওয়া তা শুধু আমার কাছেই থাকে।
একদিন একজন ফোন করে জিজ্ঞাসা করলো, "আমি আপনার অ্যাড থেকে লিঙ্ক পেয়েছি। ওয়েব সাইট থেকে এই নাম্বারে ফোন দিয়েছি। আচ্ছা, আপনারা টাকা দিবেন তো।" আমি আকাশ থেকে পরলাম। তাকে বুঝাতে চাইলাম। আপনি যেখান থেকে পেয়েছেন তারা আপনাদের সাথে প্রতারনা করছে। আমরা কোথাও এইরকম এডভারটাইজিং দেই নাই। সে আত্মস্থ হল কিনা বুঝা গেলো না। ফোনটি কেটে দিল। এইভাবে আরও কয়েকদিন লাইভ চ্যাট অপশনে অনেকে জিজ্ঞাসা করলো। তাদেরও একই কথা পুনরাবৃতি করলাম। কিন্তু থামাথামি নাই। আগের মতই চলছে। গতমাসে ৩১৩২ জন ইউনিক ভিজিটর ছিল, এই মাসে ৬,১৯৬ (আজকের তারিখ পর্যন্ত)। অর্থাৎ বেড়েই চলেছে।
যেখানে অর্থদাতা নিজেই কেউকে অ্যাড দেইনি বা জানেই না। তাহলে মেম্বারদের কিভাবে টাকা দিবে? নিজেই এমন অভিজ্ঞতার সাক্ষী বলেই পরিষ্কার ভাবেই বলতে পারছি এরা ঠট, বাটপাড়, প্রতারক। এই ধরনের সোনা, রুপা, তামা, কাসা, পিতল এবং ডান হাত বাম হাত যুক্ত কোম্পানি গুলা এখনই বন্ধ করে দেওয়া উচিত। না হলে এইভাবেই শর্টকাট মারা লোকজনের মাথা কাঁঠাল ভাঙ্গার শেষ হবে না। আর যারা রাতারাতি বড়লোক হতে চান তাদের বলি, রাতারাতি বড়লোক হইবার বৃথা চেষ্টা বাদ দিয়ে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে শিখুন। একটা প্রবাদ আছে, "পরিশ্রমে সুখ আনে, আলস্যে আনে দুঃখ" আইলসামি করে, টাকা খাঁটিয়ে টাকা কামানোর চিন্তা করলে দুঃখ অনিবার্য, এতে কোন সন্দেহ নাই।





হা !!
মানুষ শর্টকার্ট রাস্তা খুজছে।
গত ফেব্রুয়ারিতে আমি খুলনা গিয়েছিলাম। আমার কলেজ পড়ুয়া মামাত ভাই বলল,"ভাইয়া, ইন্টারনেটে ইনকাম করা যায়, ক্লিক করলে টাকা দিবে, কামুন তা?" বুঝেন অবস্থা। ঘরের মধ্যেও প্রবলেম ডুকে গেছে। ঝাড়ি দিয়ে মাথা থেকে বের করে ফেলতে বলেছি। কিন্তু কতক্ষণ? পকেট মানি মানেজ করতে ছেলে মেয়ে এতে জড়িয়ে পড়ছে। পড়া বাদ দিয়ে ক্লিক ক্লিক খেলতেছে। অনেক বড়ো ক্ষতি এইগুলি। ধন্যবাদ অনিমেষ দা।
শর্টকাটে বড়লোক হইতে পারলে শান্তি পাইতাম মনের অনেক খায়েশ পুরন হইতো!
খায়েশ পূরণ করেন সমস্যা নাই। কিন্তু আয়েশি লাইন ধইরেন না

লেখককে ধন্যবাদ সচেতনতামূলক একটি লেখা দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ। সময় ব্যয় করে পড়বার জন্য।
আহারে! প্রতারণা করে আর কত মানুষকে ঠকাবে মানুষরূপী অমানুষেরা?
ঠকাবে যতদিন আমরা ভালো মন্দের বিভেদ আর পরিশ্রমী না হব। ধন্যবাদ।
আপনাকে না জিজ্ঞাসা করেই আপনার সাইটের এড দিয়ে দিলো? কি সুন্দর প্রতারণা, এড দাতা বা গ্রহীতা দুইজনের সাথেই!
ঘটনা টা এখনো ঘটতেছে.। আমি কিছু বলছিনা কারন দুইটা। ওরা নিজেরাই বন্ধ করে দিবে। আরেকটা বাড়তি ট্র্যাফিক সাইটের জন্য ভাল।
বহু পাবলিক-রে দেখলাম, এই কাম করতাসে।

কইথ থেইকা এরা টাকা দিবো, এইটা আমিও বুঝি না।
কত রকমের যে একাউন্ত আছে এদের,
শুনছি, ৮০০টাকা থেইকা শুরু কইরা ২০০০০টাকা মুল্যের পর্যন্ত একাউন্ত করা যায়!
----
আপনারে ধন্যবাদ এই রকম সচেতনামূলক একটা পোস্ট দেয়ার জন্য......
সহমতের জন্য আপনাকেও ধন্যবাদ
আমি কয়েক জনের লগে এইটা লইয়া তুমুল তর্ক করছি... তারা কয় ... তারা নাকি নিয়মিত টাকা পায় ... যার সাথে তর্ক করতে গেছি সে যদি নিজেই টাকা পায় ক্যাম্নে কি?
টুটুল ভাই, গাছ বড় হতে দিতে কিছু তো যত্ন নিতেই হয়। এক একটা কোম্পানির সদস্য প্রায় ৫ লাখ করে। প্রথম দিকে বাটপারি করলে তো মেম্বার হবে না। আল্টিমেটলি এই কোম্পানি গুলি কি টিকছে? তাহলে ডুলান্সারের মালিক ভাগবে কেন? কিছু বাতিক্রম কক্ষনোই উদাহরন হতে পারে না। মাছের তেলেই মাছ ভাজতেছে। যাদের কে টাকা দিচ্ছে আমার ধারনা তাদের রেজিন্সট্রেশন টাকায় ঘুরে ফিরে ফেরত আসছে। আর বিজনেস টা তো মিথ্যা না। সারা পৃথিবীতে আছে। কথা হচ্ছে, আমরা এইসব কোম্পানি গুলিতে প্রতারনার ঘটনা হরহামেশায় শুনতে পাচ্ছি। ২ টাকা পেলে আট আনা দিতে প্রব্লেম হবার কথা না। তাই এইসব কোম্পানি গুলি ফুলে ফেপে উটতেছে। কিন্তু দিন শেষে কিন্তু ফলাফল কোম্পানি গুটিয়ে নিয়ে সবাইকে পথে বসিয়ে পগারপারেই ঘটনা বার বার ঘটছে।
কয়েকদিন আগে ইটিভিতে এটা নিয়ে রিপোর্ট দেখলাম।
আমরা জনগনই খারাপ। খালি লোভ করি।
হ. . .

প্রয়োজনীয় লেখা।
ধন্যবাদ
উপকারী পোস্ট। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
হুম
লেখককে ধন্যবাদ সচেতনতামূলক একটি লেখা দেওয়ার জন্য।
লেখক কে চিনেন না মনে হইতেছে.।
নাকি কপি পেস্ট মারলেন 
চিনবো কিভাবে? পিছন থেকে কি মুখ দেখা যায়?
আমারতো শর্টকাটে বড়লোক হওয়ার খুবই ইচ্ছা। বড়ই মনোবেদনা হচ্ছে, একটা শর্টকাটকেও কাজে লাগতে না দেখে। কতদিন ধরে আশায় আছি, এ ধরনের কোনো একটা সিস্টেম সত্যি সত্যি মানুষকে বড়লোক বানানো শুরু করবে আর আমি তখন সেখানে টাকা ঢালবো
নতুন লেখা কই?
মন্তব্য করুন