ইউজার লগইন

কৈশোর, মা এবং স্বাধীনতা

এত দিন জানতাম বিয়ের পর ছেলের যদি একটা ভুল হয় মা বলেন বউএর জন্য এমনটা হয়েছে। তাই ভেবেছিলাম বিয়ে না করে এই বউ-শাশুড়ীর ক্যাচালের হাত থেকে রক্ষা পাব।কিন্তু এখনতো দেখছি শুধু বউ না ছেলের মেয়েবন্ধুটাও এই সমস্যা থেকে রেহাই পায় না। আমার এক বন্ধুর কথা বলছি।বেচারা!কোন ভুতের কিল খেয়ে একটা প্রেম করতে গিয়েছিল। তার আবার অতিরিক্ত সাহস। যা করবো সবাইকে জানিয়ে করব পর্দার অন্তরালে নয় এমন একতা মনোভাব নিয়ে সবাইকে জানিয়ে বেড়াল তার প্রেমের কথা।সবার আগে জানাল তার মাকে। ঐটাই কাল হল তার জন্য। এখন ছেলে যদি মায়ের সাথে একটূ উঁচু স্বরে কথা বলে মা মনে করে ওই হতচ্ছাড়া মেয়েটার জন্নুই তার খোকন সোনা তার সাথে এমন করছে।বেচারার জীবন একেবারে দফারফা। সেদিন বাসায় গেলাম তার আন্টি আমায় বলল তার ছেলে সারাদিন অই মেয়ের সাথে কথা বলে।অই মেয়ের সাথে কথা না বলে কথা গুলো তার সাথে শেয়ার করলে তো খুব একটা ক্ষতিতো আর হয় না।তাও ঠিক মায়ের সাথেতো শেয়ার করাই যায়। কিন্তু সে জন্যে তো মাকে ছেলের বন্ধু হতে হবে। মা যদি ছেলের কথা শুনে মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠে তাকে প্রাইমারীর শিশুদের মত শাস্তি দেন তা হলে একতা কিশোর কি তা সহ্য করবে!! আন্টি আমাকে বলেছিলেন তিনি তার ছেলের অনেক ভাল বন্ধু। কিন্তু এইখানে একতা জিনিস বোঝা উচিত সবার যে মুকে বন্ধ বলে দাবী করলেই বন্ধু হওয়া যায় না।আগে নিজের ছেলের সত্যিকারের বন্ধু হোন তাহলেইতো আপনার ছেলে আপনার সাথে সব কিছু শেয়ার করবে। আমি হলফ করে বলতে পারি আমি আমার বন্ধুর এমন অনেক সমস্যার সমাধান করে দিয়েছি যার সম্পর্কে তার মার কোন ধারণাই নেই। এখানে আমি আমার সফলতার কথা বলছিনা বলছি মা হিসেবে আন্টির অপারগতার কথা। এই অপারগতা শুধু অই আন্টিরনা এটা আমাদের দেশের অধিকাংশ মায়েদেরই সমস্যা। যার কারণে একটা সময়ে মা-সন্তানের সম্পর্কে অনেক টানা-পোড়নের সৃষ্টি হয়।কথা গুলো আমি আন্টিকে না বলে ব্লগে বলছি কারন দেখা যাবে এই কথা গুলো আন্টীকে বললে তার ঘরে আমাকে আর কখন ঢুকতে দেবে না।যেটা আমার এবং আমার বন্ধু কারো জন্যই সুখের হবে না...তাই মনের ঝাল ব্লগে মেটালাম।

(১ম পোষ্ট হিসেবে কথাগুলো খুব বেশি সিরিয়াস টাইপ হয়ে গেল না তো?)

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


এবি'তে স্বাগতম। Big smile

অনিকেত চৌধুরী's picture


thanx

মীর's picture


ওয়েলকু। আইজকা অভ্র কী-বোর্ড স্ট্যান্ডার্ড এডিশন ৫.১.০ রিলিজ হৈসে জানেন?

অনিকেত চৌধুরী's picture


jantam na jananor jonno again thanku

তানবীরা's picture


এবি'তে স্বাগতম।

মীর's picture


http://omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe

ডাউনলোড করেন। করে বাংলায় মন্তব্য করেন।
বাংলা পোস্টে আংঢ়েজী মন্তব্য দেখতে ভালো লাগতেসে না, এটা স্বীকার করবেন নিশ্চই।

রাসেল আশরাফ's picture


এবি'তে স্বাগতম।

মীরের সাথে একমত।

সাঈদ's picture


স্বাগতম । হাত পা খুলে লিখে যান

সাহাদাত উদরাজী's picture


সিরাজী নং ২!

আপনাকে স্বাগতম।
আমাদের পুরানো সিরাজী ভাইয়ের মত মনে হচ্ছে।

১০

মাইনুল এইচ সিরাজী's picture


আমিও চমকে গিয়েছি উদরাজী ভাই।
সিরাজী নং ২ বললে বেচারা মাইন্ড খাইতে পারে। আমি বলি সিরাজী নং ১

১১

অনিকেত চৌধুরী's picture


আপনাদের পুরানো সিরাজী ভাই আমার ছোট কাকা

১২

মাইনুল এইচ সিরাজী's picture


বাহ, নামটা তো আমার মতো প্রায়! স্বাগতম। পোস্ট ভালো হয়েছে। অভিনন্দন।

১৩

উলটচন্ডাল's picture


স্বাগতম।

লেখা পড়ে মজা পেলাম। কিন্তু অনেক টাইপো আছে। ঠিক করে নিন।

যেমন:

একটূ, প্রাইমারীর, আন্টিরনা, মুকে বন্ধ বলে দাবী, একতা, আন্টীর

আর বিরাম চিহ্নের পরে স্পেইস হবে।

১৪

নাজমুল হুদা's picture


'আমরা বন্ধু'তে স্বাগতম । পোস্ট ভাল, টাইপিংয়ে যত্নবান হতে চেষ্টা করবেন ।

১৫

লিজা's picture


স্বাগতম Party
নতুন অভ্র দিয়ে লিখতে গেলে বানান একটু এদিক ওদিক হয়ই। আপনি নিশ্চই ইচ্ছা করে করেননি । কয়েকদিন লিখলেই ঠিক হয়ে যাবে।
আর শাশুড়ি ছেলের বউএর সমস্যা একটা স্বাভাবিক ব্যাপার মনে হয় আমার কাছে । ছেলেরা স্ত্রীর বাড়িতে থাকার সংস্কৃতি থাকলে জামাই শ্বশুর সমস্যা বোঝা যেত Big smile

১৬

নাজমুল হুদা's picture


আমি বোধহয় একটু একটু বুঝি ! তাই আর থাকি না । কন্যার কল্যাণ কে না চায় !

১৭

শিবলী মেহেদী's picture


বিষয়টা সুন্দর কিন্তু সিরাজী ভাই আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কিভাবে সমাধান দিলেন এখানে Thinking

১৮

সকাল's picture


স্বাগতম, ভালো থাকবেন।

১৯

জুলিয়ান সিদ্দিকী's picture


আম্রার ২টা সিরাজী হইলো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অনিকেত চৌধুরী's picture

নিজের সম্পর্কে

পৃথিবীতে আমি আসি নির্ধারিত সময়ের দু’মাস আগে।মায়ের মুখে শুনেছি অনেক ছোট বেলা থেকেই আমার সব কাজেই শুধু তাড়াহুড়ো।তাই মনে হয় পৃথিবীতে এসেছি ও তাড়াতাড়ি।চার বছর বয়স থেকেই লেখাপড়াতে হাতেখড়ি,তারপর এ স্কুল ও স্কুল ঘুরে শেষ ঠাঁই হল কুমিল্লা জিলা স্কুলে। বড় ভাই যখন পাশ করে ভর্তি হল নটর ডেম কলেজে তখন থেকেই আমিও স্বপ্ন দেখা শুরু করলাম ঐ কলেজে পড়বার।স্বপ্নটা আমি পূরণও করলাম।২০০৭ এর এক বৃষ্টিস্নাত দিনে পা রাখলাম কলেজের আঙ্গিনাতে।তারপর কলেজের পাট চুকিয়ে এখন পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।মানুষকে পর্যবেক্ষণ করা আমার হবি এবং পড়ালেখার ও একটা অংশ।তাইতো এখানে জয়েন করলাম আর ও বেশি মানুষের সাথে সহজে মেশার জন্য…আর ও বেশি বন্ধু পাওয়ার জন্য