আবার আসিবে ফিরে ... ব্যাড বয়ের কারেন্টের কথা কইতাছিলাম আরকি...
মেজাজ খারাপ হয়া গেলে ভদ্রভাবে কথা কইতে পারিনা ... এই বদভ্যাস টা আগে ছিল না ... বছরখানেক আগে ধরছে
... মনে আছে বাফড়া নিকে সামুতে বারাক ওবামা নিয়া একটা পোস্ট মারছিলাম ... ব্লগার রোবোট (রোবোকপ ডাকি আমি) কমেন্টে লিখলেন যে পোস্টের বক্তব্য ঠিক থাকলেও ভাষা (মানে গালিগালাজ আরকি) নিয়া উনার আপত্তি আছে
:#( ... তারপর আইজকা অনেক কষ্টে একটা ভদ্রভাষায় পোস্ট লিখলাম 
সেইবার উচ্ছ আদালতে [ বাংলাদেশের সব উচ্ছিষ্ঠ গিয়া ঐখানেই এন্ড আপ করে কিনা তাই
... আদালতের অবমাননা করতে মন চাইল আরকি
] এক মামলা উঠল ... তো মামলায় জজ, উকিল, মোক্তার, স্বাক্ষী (ভাড়ায় খাটা কি না কে জানে) সবই আছে ... খালি আসামী পাওয়া যাইতাছিলো না ... কেউই আসামী হইতে চায়না ... এমনকি পুলিশ যারে আসামী কইরা মামলা দিছে সেও বলে সে আসামী না
.... আজীব অবস্হা ... শুনছি শেষমেষ নাকি মামলা চালানোর জন্য আসামে লোক পাঠাইছিল কয়টা আসামি রে ধইরা আনতে
... শোনা যায় ঐ ঘটনার পর থিকা আসামে শেক্সপিয়ার রে সোলেমানি ব্যান মারা হইছে ''হোয়াটস ইন আ নেম'' নামক মিথ্যাচার-পূর্ণ কোটেশনের জন্য
...
যাউগ্গা ঐটা কথা না ... কথা হইলো আসামী ধইরা আনার পর অহন উচ্ছ আদালতের ঐ মামলায় স্বাক্ষী-সাবুদ জজ-মাবুদ সবই আচে ... ডাকা হইলো স্বাক্ষীরে ... ''প্রথম স্বাক্ষী সোনা মিয়া হাজির হঅঅঅঅও'' ... সোনামিয়া আয়া স্বাক্ষ্য না দিয়া উল্টা কইলেন যে তেনার নাম লাল মিয়া ; ভুলবশত মামলার কাগজপত্রে ঐটা সোনামিয়া লিখা হইছে ... তো অহন আদালতের ডকুমেন্টে যেন তেনার নাম টা ঠিক কইরা লেখা হয় ... উচ্ছ আদালত বইলা কথা ... মহান আদালত রায় দিলেন, '' সোনা কাটিয়া লাল করিয়া দেয়া হউক'' ... 
আমগো ব্যাড গার্ল পেধানমন্ত্রী শেখ হাসিনাও ( খালেদাও হইতারে ) নাকি আমার মত আদালত অবমাননা কইরা একবার সতর্কতা খাইছিলেন ( আদালতেও ওয়াচে রাখার ব্যাবস্হা আছে ... লাইফ ইঝ বিউটিফুল
), তাই এই টার্মে ক্ষমতায় আইসাই হাসিনা আদালতের সাথে সহমত পোষণ করলেন, রায়কে জাঝা দিলেন এবং আদালতের পথে হাইঠা আইনের শাসন কায়েম করার প্রচেষ্ঠা করলেন ... মাগার কেমনে করলেন? তিনি জিয়ার ইয়েটা কাইটা, আই মিন নাম টা কাইটা লাল কইরা দিলেন ... যেই সেই লাল না ... অক্করে লালে লাল হযরত শাহজালাল ... নট ব্যাড, নট ব্যাড অ্যাট অল মাইডিয়ার ব্যাড গার্ল হাসিনা
... নাইস মুভ ... খালেদা গট দ্য লুকস, বাট ইউ'ভ গট দ্য মুভস ...
ফেবুতে দেখলাম ব্লগার মাহবুব সুমন হাসিনার এই লাল করিয়া দেয়া নিয়া ''নোংরা খেলায়'' মেতেছিলেন ... হাসিনা ইঝ ওয়েট এই সেই ... দিক্কার মাহবুব সুমন কে
... আই লাভ মাই ব্যাড গার্ল, এবং আমি রাদার সাপোর্ট করি ব্যাড গার্ল হাসিনার এই স্ট্যান্স ( এইখানে পন্চম সংশোধনী না কি জানি একটা প্যাচ লাগছে ... অবৈধ সরকার বা এইটাইপের কি একটা ... প্যাচটা আমার কাছে বেশ যৌক্তিক-ও মনে হইছে তাই আমার স্টেটমেন্ট টা প্র্যকটিক্যালি না হইলেও পলিটিক্যালি কারেক্ট হওয়ার দরকার আছে
)
কিন্তু কথা হইল রিসেন্টলি ব্যাড গার্ল হাসিনা দিন দিন আরো ব্যাড হওয়ার প্রচেষ্ঠা ... উনি ইদানিং সব কিছুই লাল কইরা দেয়ার জন্য উইঠা পইড়া লাগছেন ...যেমন আইজকা এক ফ্রেন্ডের মুখে শুনলাম নতুন নাকি নিয়ম আসছে যে রাত ৬ টা থিকা ১১ টা পর্যন্ত এসি চালানো যাইবো না ... আরে ব্যাড গার্লের ব্যাড গার্ল ৬ টা থিকা ১১ টা পর্যন্ত কারেন্ট থাকলে তো এসি চালাইবো ... কি কইরা এদের বুঝাই যে তারা পুলার বিয়াই দেয় নাই, তাই নাতিরে নিয়া টেনশানের প্রয়োজন নাই
...
আর তাছাড়া কেউ যদি এসি ছাইড়াই দেয় তাইলে উনারা কেমনে ঠেকাইবেন? মানে এনফোর্সমেন্ট কেমনে হবে? হাসিনা কি ঘরে ঘরে গিয়া টেম্পারেচর মাপবো? আমি একটা সাজেশান দিতাম পারি ... ডিয়ার ব্যাড গার্ল তুমি ঘরে ঘরে আইসক্রীম নিয়া ঢুকবা
... আইসক্রীম দশ মিনিটের মধ্যেই গইলা গেছে দ্যাট মিনস এসি ব্যাভার করা হয়নাই... দ্য রুম ওয়াঝ প্রিটি হট ... আইসক্রীম দশ মিনিট হওয়ার পরও গলতাছে না ... মানে এসি চলতাছিল ... দে জরিমানা , ল রিসিট
কারেন্টের যন্ত্রনায় সবাই অস্হির হয়া গেছে ... এমনকি আমার মত শান্ত মানুষটাও ... ঐ যায় তো এই আসে তো ঐ যায় ... ২৫ মার্চ রাতে কারেন্ট গিয়া সব আন্ধাইর কইরা দিলো
... ভাবলাম মনে হয় কালোরাতের কথা স্মরণ করায়া দেয়ার লিগা একটা লোড-শেডিং মারছে ... এই কয়া মনরে বুঝ দিলাম ... ২৬ তারিখ দেশের জন্মদিন ... এইদিনও আন্ধাইর ... দেশের জন্মের ৩৯ বছর পরও ব্যডবয়ের গভমেন্ট একটা প্রপার বিদ্যুত ব্যবসঝা গইড়া তুলতে পারে নাই ...
হাসিনা জিয়ারে লাল কইরা দেয়ার পরে গলির ফ্লেক্সির দোকানে গেছলাম, দোকানদার কথায় কথায় কইল ''আইচ্ছা ভাই এই নাম পরিবর্তনে নাকি ১২০০ কোটি টাকা খরছ হইব; আইচ্ছা এই ১২০০ কোটি টাকা দিয়া একটা বিদ্যুত কেন্দ্র স্হাপন করা যাইত না?'' কে জানে ঐটা আসলেই ১২০০ কোটি, নাকি ১২ কোটি, নাকি ১২ লাখ ... কিন্তু এক রাবিশ-ফালতু-থার্ড-ক্লাস নাগরিকের মাথায় যেই কথা টা আসল সেইটা আমাদের ডিগ্রীধারী ব্যাড গার্লের মাথায় আসল না ক্যান??!!!! অহন যাও ঘরে ঘরে আইসক্রীম লয়া চেকিং করো ... এইসব ব্যাড বয় রাজনীতিবিদদের নিয়া এই এক সমস্যা ... এরা দরকারি কাজে নাই ... খালি কথায়ই আগডুম বাগডুম করতে পারে
...
তাও যদি এই কথার আগডুম বাগডুম টা ঠিকমত করতে পারত তাইলেও এক কথা ছিল ... মাসখানেক আগে এক অনুষ্ঠানে গেছলাম এক হোটেলে ... ঐ অনুষ্টানের চীফ ব্যাড বয় হইলেন আমাদের মিনিস্টার ফর কমার্স ফারুক খান এমপি ... তিনি শুরু করলেন তার হাবিজাবি ... কথায় কথায় বাংলাদেশের আইসিএবি'র প্রফেশনালদের প্রশংসায় মাইতা উঠলেন ... আইসিএবি'র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রা ভালো অ্যাকাউন্টেন্ট আমি নিশ্চিত ... কিন্তু আমাদের ব্যাড বয় মিনিস্টার যা করল তা অকল্পনীয় ... তিনি কইলেন - বিদেশের অ্যকাউন্টেরা ভালো না হওয়ায় রিসেশান বাইট করছে ... আমাদের দেশের চার্টার্ড অ্যকাউন্টেন্ট রা এতই ভালো যে তারা অনেক আগেই বুঝতে পেরেছিল যে রিসেশান আসবে, তাই তারা সঠিক পদক্ষেপ নেয়ায় বাংলাদেশ রিসেশান থেকে বেচে গেছে ... ওয়েস্টের অ্যাকাউন্টেন্টদের অনেক কিছু শেখার আছে আইসিএবি'র কাছ থেকে
... ওয়ার্ল্ডের সেরা একাউন্টেন্ট রা ...হেনতেন
অহন ব্লগার মানু ওরফে মানুষ আইসা যদি কয় ৪ দিন ধইরা ডায়রিয়া ভুগছি, মাগার ওজন ১ কেজি ও কমে নাই তাইলে কেমন লাগব আপনের??!!!
আরে ব্যাটা বডি তে ওজন থাকলেনা তরাপরে কমব ... । আরে ব্যাড বয়ের মিনিস্টার বাংলাদেশে ঐ রকমের ফাইনানশিয়াল মার্কেট আছে নাকি যে রিসেশানের ঠেলা বুঝব!!! বিরাট বিশাল ডিরাইভেটিভ মার্কেট থাকলে তো রিসেশানের মজা বুঝতা ... সাবপ্রাইম মর্টগেঝে খাইল ইউকে রে ... বাংলাদেশে সাবপ্রাইম মর্টগেঝ বইলা কিছু আছে নাকি কে জানে ...
এইখানে থামলেই ভালো ছিল ... এক পর্যায়ে ফারুক মিয়া বাংলাদেশের মানুষের লড়াই করে বেচে থাকার কথা বলতে গিয়ে ঘূর্নিঝড় আইলারে মোকাবেলার ঘটনা মনে করায়া দিলেন ... দিতে দিতে কইলেন আইলার কয়দিন পরেই নাকি একটা ঘূর্নিঝড় আসছিল, কিন্তু ''আল্লাহর মেহেরবাণীতে ঐটা মায়ানমারের উপর দিয়ে চলে যায়''
X#( ... ভাবতেই পারলাম না একটা দেশের একজন মিনিস্টার কেমনে এই কথা কইতে পারল!!!! ... ''মেহেরবাণীতে'' ... ''অন্য দেশের উপর দিয়া'' ...
ঐ অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার ও ছিল ... সে দেখলাম ফারুক মিয়ার এইসব উন্মাদের প্রলাপ শুইনা মুখ টিইপা হাসতাছিল ... কে জানে বিদেশীদের সামনে এইরকম পাগল ছাগলের মত কথা কয়া দেশের সুনাম কাইটা লাল করার জন্য বাজেটের কত টাকা বরাদ্দ থাকে ব্যাড বয় মিনিস্টারদের বেতন হিসেবে ... 
আর এর থিকা ভালো কিছু কি আমরা আশা করা উচিত ... আমরা পাবলিক রা তো একেকজন সুপার-ব্যাডবয় ... এই লিস্টিতে আজকাল নতুন এড হইছে পাবলিকের নাদান শিশু-সন্তানরা ... পত্রিকায় পড়লাম কোন এক স্কুলের একদল পুলা আরেক পুলারে ধইরা একদম কাপুত কইরা ফেলছে; তাও নাকি মেয়েঘটিত কারণে!!!!
এই খেলাটা বুঝলাম না ... দেশে কি ব্যাড বয়দের ঘাটতি পড়ছে যে এইসব স্কুলছাত্ররা উদীয়মান ব্যাডবয় হিসেবে আবির্ভূত হওয়ার উচ্চাশা পোষণ করল ... এই ভিক্টিম পুলা বা খুনী পুলাপানরা পিউবার্টি হিট করছে কিনা আমার সন্দেহ ... ভাইবা অবাক হইলাম যে পুলাগুলা পিউবার্টিতে না পৌছাইলেও অ্যডোলেসেন্স-এ ঠিকই পৌছাইছে ...
তয় আমিও ফারক খান এমপি'র মত বাংলাদেশের মাঝে ভালো জিনিস খুজি ... তাই এইসব খুনাখুনি দেইখাও ভাবি অন্তত মেয়েঘটিত খুনের ঐ মেয়েটার জন্য এইসব পিউবার্টি হিট না করা পুলাপানের লাভ প্লেটোনিক ছিল ... স্কুলের এইসব ব্যাড বয়রাই ভবিষ্যতে দেশের ব্যাডবয় মিনিস্টার বা প্রাইম মিনিস্টার হবে একদিন ... আর হলেই বা খারাপ কি ... এরশাদের মত লুইচ্চা যেই দেশে একসময় টপে ছিল সেই দেশে কিছু প্লেটোনিক প্রেমের পূজারী ব্যাড বয়রা যদি ক্ষমতায়
আসে সেইটাও কি কম পাওয়া বাংলাদেশের ইল-ডিঝার্ভিং ব্যাডবয় নাগরিকদের জন্য ...
পোস্ট শেষে আমার তরফ থিকা সিক্রেট রেকমেন্ডেড মুভস ফর হাসিনা :- সাকাচৌরে ''সোনা কাটিয়া লাল'' ফরম্যাটের কিছু একটা করা উচিত ...। আর তাছাড়া এইটা নিয়া সাকাচৌ-হাসিনা'র একটা আনফিনিশ্ট বাউট হইছিল... এইটা সেটল করার দরকার আছে ... কে জানে যুদ্বাপরাধীদের বিচার কবে কেমনে করবেন ... মাগার সাকা টাইপদের এইরকম কমবেশী/একটু-আধটু লাল করলে জাতির কোন লস দেখতে পাইনা ... -ফ্রম ইয়োর সিক্রেট অ্যাডভাইঝর সিনোর সের্গেই বাফড়া
পোস্ট শেষে আমার পোস্টীয় ওয়াদা:- লিইখা আবার মুইছা দিলাম
আইচ্ছা আমার পোস্টে আমি কি সব আওফাও কইতাছি ... চলেন ইউঝ্যুয়াল ফিলগুড-মোডে ফেরত যাই ... সেইবার সিলেটের এক বস্তিতে কোন এক বস্তির পুলা নাকি একরাতে লন্ঠনের আলোয় আংরেজী পড়তাছিল ... রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয় ... রহিম এখটা বালা ফুয়া, রহিম এখটা বালা ফুয়া ... তুষার ইজ এ ব্যাড বয়, তুষার ইজ এ ব্যাড বয় ... তুষার এখটা চুদাউরির ফুয়া ... 





ডিসক্লেইমার- রাজনীতি, অর্থনীতি, বা বিদ্যুত কোনটারই বিশেষগ্য আমি না
... তবে পাকনামি কথা কইতে মন চাইল আরকি

বাই দ্য ওয়ে কমেন্টে বা পোস্টে বাংলা লিখতে পারছি না ... কেউ পারলে হেল্পান
http://www.amrabondhu.com/unnoyon/757
বাংলা লিখার জন্য
থ্যংকু ... কাজ করছে
..
... ঐখানে লিখা ছিল ফোনেটিক ব্যাভার করলে কিছুই করা লাগবে না ... তাই আর ভালোমত পড়িনি ... কমেন্ট লিখতে গিয়া টের পাইলাম যে খাইছি ধরা ... অহন বুঝলাম কিছুই করা লাগবো না মাগার পারসোনাল ইনফো'র ঐ পেজটা ঘুইরা আসাতে হইব, নাইলে কাজ হইবো না 
আপনের ইউনিক পোস্ট এইবার প্রত্যাশারেও অতিক্রম কইরা গেলো...অনেকদিন পর একটা ভালো পলিটিকাল স্যাটায়ার পড়লাম...
থ্যংকিউ ভাস্কর দা
...
... তয় প্রত্যাশা যুক্ত না করাই ভালো নাইলে ঐ যে কইছিলেন 
মজা পাইলাম আপনার লেখার স্টাইলে। স্যাটায়ার দারুণ হইসে। সমস্যা হইল এইগুলা আমরাই লিখি আমরাই পড়ি, যাদের নিয়া কথাবার্তা তারা জানতেওছেনা ...
এসির ব্যাপারটা ভাল বলছেন, ৬-১১টা এসি চলবে না সেইটা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে ওই সময় কারেন্ট বন্ধ রাখা ...
সামনে বিশ্বকাপ আসতেছে, ওইসময় কেমনে সামাল দিব সেইটা এখন থেকে চিন্তা না করলে খবর আছে; পাব্লিক খেলা দেখতে না পারলে গালি একটাও মাটিতে পড়ব না ...
সেইটাই... যাদের নিয়া কথা তারা এইগুলা জানতেছেও না.. যদিওবা তারা সমস্যা গুলান জানে
বিশ্বকাপে কি করে দেখা যাক
ভাস্করদা'র সাথে একমত ... এইটা একটা সুপার-ডুপার পলিটিকাল স্যাটায়ার হইছে ...
ফারুক মিয়ার অংশটা পইড়া হাসতে হাসতে পেট ব্যাথা হয়া গেছে ...এমনেই আগে থিকা পেটের আশপাশে গ্যাস্ট্রিকের ব্যাথা, বুঝেন অবস্থা! :(
স্যাটায়ার গুলানের একটা কালেকশন বানায়া রাইখেন
ভাবী না শুনলাম আপনেরে নিয়মিত পোলাও কোরমা বিরিয়ানী খাওয়ায়.. মাহবুব সুমন তো নিয়মিত আফসুস করে আপনের কাওন-ভাগ্য দেইখা
... এরপরো গ্যা্ট্রিক বান্ধাইলেন কেমনে?
..
আপ্নে শুরুতে কি সুন্দর রইম্য করতাছিলেন, মাঝখানে পলিট্রিকস করলেন দেইখা আর বুঝবার পারলাম না। তয় কারেন্টের সমস্যার কোন সমাধান নাই। কোনো সরকার সমাধান দিতাছে, তার মানে হইলো তাড়াতাড়ি গ্যাসের মজুদ শেষ হওয়া নিশ্চিত করতাছে... শাখের করাতে আছি আম্রা
পয়লা দিক বুচ্ছ বুঝলাম... একদম শেষের প্যারাটা বুচ্ছ তো
... শেষে প্যারাটা বুঝলেই হইল ... ঐটাতেই সামারি দিয়া দিছি

আশা করা যায় অল্টারনেটিভ ফিউয়েল সোর্স মানবজাতি খুইজা নিবে গ্যাসের মওজুদ শেষ হবার আগেই
... এই আশাবাদ ব্যক্ত করে কমেন্ট শেষ করলাম 
পলিট্রিকস!!!

এইটাও একটা সুপার ডুপার বাফড়িও হইছে। অনেকদিন এরম পলিটিক্যাল স্যাটায়ার পড়ি নাই। অনেকদিন কি অনেক বছর। এই লাইনে গত কয়েক বছরে পড়া এইটাই আমার কাছে সবার সেরা।
থ্যংস অচিনদা ...
...
...
এইভাবে দ্যাশের আইসক্রিম আমাদের না দিয়া গলাইয়া ফেলার তেব্র পের্তিবাদ
হুদাহুী পেতিবাদ করতাছেন মিয়া না বুইঝাই... যেইসব বাসায় এসি চলব সেই বাসাগুলাতে চাক করা আসক্রিম তো গলিবেক না ... তাইলে টেনশান লন ক্যা ... যান এসি ছাইড়া মাথা ঠান্ডা করেন

হাসতে হাসতে পইড়া গেলাম। বাফড়া রক। পাথ্থর না কইলাম।
পাথ্থর ভাবলেও অসুবিধা নাই... প্রোফাইল পিক টা পাথরের কি না তাই
... তবে নিয়া প্রফাইল পিকে কি হয় কে জানে 
পাইছ তুমি নয়া নিক
লাগাও এবার নয়া পিক
সবাই নয়া পিক দেখুক
বাফড়া কি এইটা জানুক
ঝাকানাকা স্যাটায়ার। স্যালুট।
থ্যংস এন ওয়া-স্যালুট

অতিব উপাদেয় স্যাটায়ার । স্যাটায়ারও না আসলে । অতিব দূর্ভাগ্যজনক বাস্তবতা ।
এই পোস্টটা বাধায়া এইসব চুতিয়া রাজনীতিবিদগো পড়তে দেওনের কাম ।
সেইটাই অতীব দুর্ভাগ্যজনক বাস্তবতা
...
জট্টিল!!......আমি রাজনিতি টিতি এতো বুঝিনা তারপরও এই লেখাটা পড়ে মজা পাইলাম......
আমিও বুঝিনা এইসব ... তারপরো লেইখা ফেলসি
...
উপাদেয় পোস্ট
কঠিন বাস্তবতা
থ্যংস ...কথা ঠিকরে ভাই.. কঠিন বাস্তবতা.. মাগার এইটা হইতাছে এককাঠি বাইড়া সুকঠিন বাস্তবতা... চাপায়া দেয়া বাস্তবতা... এইটাই আফসোস
বাফড়া ফেরত আসলো তবে!!...... সক্কাল বেলা মজার মজার লেখা পাচ্ছি তবে আমরা......
লেখা মজার হইছে......
গরেছলাম কই যে ফেরত আসলাম
...
জোসিলা লেখা হইছে এইটা ।
HAzrat Shahjala INternational Airport = HASINA. Control to cockpit, you are clear to land on HASINA.
দিক্কার আপনাকে মাহবুব সুমন ... আপনি আবার সেই ''নোংরা খেলায়'' মেতেছেন ...
... আপনাকে রিপোর্ট করা হলো 
জোশিলা ।
ব্যাপক
থ্যংস বোহেমিয়ান

আমি ত বাফড়ার ব্যাপক ফ্যান হয়া গেছি, ফেসবুকে বাফড়া ফ্যান পেজ খুলুম নাকি চিন্তায় আছি।
থ্যংস
... তয় ঐটা খুইলেন না, আর খুললে জানায়েন না, মাগার জানাইলে এডমিন বানায়া দিয়েন
... খেক খেক খেক
...
হাসতে হাসতে চোখে পানি
ভাই ...সব টুকু পড়লাম ...হাসি টা খিচ্চা রাখলাম...মাগার শেষের সিলেটি অনুবাদ টা পড়ার পর হাসি আর আটকাইতে পারলাম না...পেট ব্যাথা করছে...ভাল থাকুন ...অনেক ভাল হয়েছে...
হ... সিলেটি পুলাটা যেইভাবে পড়তাছিল ঐটা হৈল দিল-লাগায়া পড়... পুরা মনের ভাব ঢাইলা পড়তাছিল
ছক্কা-মার্কা পোস্ট। কুড়মুড়ে, মচমচে, টক-ঝাল-মিষ্টি পোস্ট।
থ্যংস নারু
... 
আইসক্রিম টেসট ভালো লাগসে। হাসিনাইটিস রোগের নাম বদলায়া ফারুকোসিস রাখা দরকার।
এই রোগে কারে ধরছে...? যারে ধরব তার তড়িত আই মিন ত্বরিত চিকিতসা করান উচিত
আগে ভাবতাম ফারুক খানের হাসিনাইটিস হৈসে, এখন মনে হয় হািসনারই ফারুকোসিস হৈসে।
পুরা উমদা হইছে লেখা, এক কথায় বিয়াপুক!
থ্যংস

হাসতে হাসতে শেষ। কি জটিল লেখলেন মিয়াভাই ।
ন্যাচারাল রম্য এমনই হয় । আমরা তো কলম ভাংলেও এমন লেখা আইবো না। দাত দিয়া কামড়াইলেও না ।
----------------
বাংলাদেশের রিসেশনে পড়ার পিছে আরেকটা ছোট কারন থাকতে পারে -- বাংলাদেশের মানুষ সেভ করে বেশী। লোন কম । মানে গড়পড়তা মানুষদের ।
এটাও একটা কারন মনে হয়।
থ্যংস...
===
সেইটাও একটা কারন হইতে পারে... বিদেশে তো পার্সোনাল ফাইন্যান্সেরও একটা বড় অংশ আসে লোন থিকা... ক্রেডিট কার্ড-ফার্ড দিয়া অবস্হা খারাপ কইরা দেয়... আর ক্রেডিট জিনিসটা অভ্যাস নষ্ট করে (যদিনা আপনের মানসিক শক্তি ভালো হয়া থাকে)
রকিং পোষ্ট হইছে।
থ্যংস রাকিব

এইটা পইড়া হাস্তে হাস্তে ইমুন অবস্থা যে পাশের রুমের লুকেরা জড়ো হয়ে গেছিলো
অনেকদিন পর আজ লগইন করার সময় পাইছি। অনেক পোস্ট পড়লাম, সবগুলিই ভাল । আপনার পোস্ট পড়ার পর মনে হচ্ছে আমার অফিস ফাঁকি দেয়া স্বারথ্ক হইসে।
আগে পড়লেও কমেন্ট করা হয় নাই। অসাধারণ স্যাটায়ার। অসাধারণ। চালাইয়া যান।
আইসক্রিম পরীক্ষা তো দুর্দান্ত।
থ্যংস,
..
... আইসক্রীমের বহুমূখী ব্যাভার বাড়ানো আরকি 
লেখাডাতো ভালোই.......
(আসলে হাসতে হাসতে দম বাইর হওনের অবস্থা, ব্যন করা দরকার এইরাম লেখা..)
থ্যংস শাওন
... সরি রিপ্লু দিতে দেরী হলো ... আইলসামি আরকি
...
আমিই ব্যান কইরা দিলাম যাও

মন্তব্য করুন