নিবর্ষা শ্রাবণ(অলীক কাব্য!)
[কোন এক শ্রাবণ দিনের শেষে,
প্রখর রৌদ্রদিনের স্মৃতি তখনো উজ্বল।
প্রতি পদক্ষেপে তার দিনান্তের ক্ষয়,
ক্লান্ত পথিকের পথ ভোলা দু'টি চোখ।
সেথায় দেখেছিলেম;
পড়েছে,
মেঘেদের ছাঁয়া..]
কালো পিচ ঢালা রাস্তা,
বিক্ষোভে ম্রিয়মান..
যেন ফেটে পড়বে সে,
আর একটুতেই..
ক্ষনিকের বাতায়ন,
নাড়া দিয়ে যায়;
বদ্ধ জীবনদ্বারে..
কেঁপে উঠে শিহরনে,
বয়োঃবৃদ্ধ গাছের;
শুশ্ক পাতা যত..
সময়ের মরচে পরা দেয়ালে,
একটা দু'টা চড়াই;
কাকে যেন ডেকে ডেকে ক্লান্ত..
নির্জন শহরতলীর;
কানাগলি রাস্তায়,
ধূলিঝড়..
ঘূর্নিপাকে উড়ে যায়,
পুরানো চিঠি -
ডায়েরির ছেড়া পাতায়;
সুসময়..
দুরে কোথাও..
চিরচেনা ছোট্ট নদীর;
নিঃশ্বাসে বিষ-
বালুকাবেলা রুক্ষ,
নদী তীর চৌচীর..
অথচ সেদিন বরষা..।





অসম্ভব সুন্দর কয়েকটা লাইন।
অঃটঃ ডট দেয় কোন্তা দিয়ে? আমি ডট দিতে পারিনা। ডট দিতে গেলে দাড়ি এসে যায়।

অনেক অনেক ধন্যবাদ, প্রিয় 'প্রিয়' আপু!
সিন্গেল ট্যাপে দাড়ি,
ডাবল ট্যাপে ডট।
আচ্ছা,
কোট কেমনে করতে হয় বুঝাইয়া বলেন তো একটু..
মন্তব্যের ঘরে অনেকগুলা আইটেম আছে দেখেন। তার মধ্যে বুলেট এর পাশের ঘরে উল্টা কমার একটা চিহ্ন আছে। সেটাই কোট। কোন লেখা কোট করতে চাইলে ওইটাতে ক্লিক করলে দেখবেন আসবে
এইরকম। তো ওই ব্লককোট দুইটার মাঝখানে কোন লাইন লিখলে সেটা কোট হয়ে যাবে।

অনেক অনেক ভাল থাকবেন।
অনেক অনেক থ্যান্কু!
আপনের জইন্য
একরাশ
সুন্দর কয়েকটা লাইন
ভালো লাগল
ভাল লেগেছে জেনে ভাল লাগল!
ভাল থাকুন,তানবীরা'পু..
মন্তব্য করুন