আবোল তাবোল -৫
পরীক্ষা চলছে তো চলছেই,শেষ আর হয় না। তাই, আগের মত আসতে পারছিনা খুব একটা। যদিও মাঝে মাঝেই উঁকি দিয়ে যাই,দেখি কে কি বলে। বেশ কয়েকদিন হয়ে গেল কিছু লেখা হয়না। তানবীরা (আপু) জাদুতে আমরা বন্ধু আবারও জেগে উঠতেছে। অনলাইন সংখ্যা বাড়তেছে, সাথে লেখা আর কমেন্টও। এসব দেখে দেখে মনটা চুলবুল করে উঠলো কিছু লেখার জন্য। তাই ল্যাপি কে সাথে সাথে নিয়ে সটান শুয়ে পড়লাম, আঙ্গুল ঘুরছে কীবোর্ড জুড়ে টুক টাক টুক টাক! দেখা যাক কতটুকু কি লেখা হয়, আবারও আবোল তাবোল।
# # # # #
তানবীরা আপুর 'ব্যাবচ্ছেদ' পড়ে ও কমেন্টগুলি দেখে দেখে মন ভাল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সামনে জমজমাট কিছু দিন কাটবে ব্লগ বন্ধুদের সাথে।
আর আপুর বইমেলায় বই বের করা বিষয়ক লেখা টা পড়ে জগাখিচুড়ি অনুভূতি হইতেছে। প্রজেক্টটা দুর্দান্ত তাই মন ভাল হচ্ছে প্রচেষ্টা টা দেখে, আর মন খারাপ হয়ে যাচ্ছে এই ভেবে যে আমার হয়তো এতে অংশ নেওয়া নাও সম্ভব হতে পারে।
এবি'র খোঁজ পাওয়ার আগে একটু আধটু লেখতাম সচলায়তনে। আমার নিজের লেখা প্রিয় কিছু গল্প ওখানেই দিয়েছিলাম। আশাটা যখন বেশি থাকে নিরাশার আঘাত টাও বোধহয় একটু বেশি ই ঠেকে।ওখানে আমার লেখা খুব একটা পাত্তা না পাওয়ায় সদস্যপদ পাওয়া হয়নি। তাই, বলা যায় হারিয়েই গেছে বেশ প্রিয় কিছু লেখা। ভাবলেই, মন খারাপ হয়ে যায় মাঝে মাঝেই।
# # # # #
অনুপম রায় কে কে না চেনে? ওই যে, 'আমাকে আমার মত থাকতে দাও' নিয়ে যে এসেছিল ভারতীয় বাংলা ছবির গানের জগতে। পরে আবারও যে মাতিয়েছে 'একবার বল' দিয়ে।
আমার পুরান একটা অভ্যাস হ্ল, মাঝে মাঝেই একেকটা গান আমাকে পেয়ে বসে। এই ধারাতেই নবতম আগ্রাসন এই অনুপম রায়ের নতুন গান 'জানি দেখা হবে'। গানের থিম আর টোন টা একটু 'অন্যরকম' হলেও কিছু লাইন মন জয় করে নিয়েছে খুব সহজেই।
এই যে..
''চোখ বলে না না,
জলে যাব না..
রাত বলে না,
বিফলে যাব না..
ছোটগল্পের,
স্টলে যাব না..
তুই না এলে..
দেখা যাবে যদি,
জানাজানি হয়..
জোনাকীরা ভাল,
ঘুমপাড়ানি হয়..
তারারাও নাকি,
অভিমানী হয়..
দেখা না পেলে..
জানি দেখা হবে..
ঘাসবালিশেরা,
পাশ ফেরানো থাক..
বিছানার নিচে,
ঘুম পিয়ানো থাক..
মিছি মিছি কিছু,
মোম জ্বালানো থাক..
একা টেবিলে..
কাঁচামিঠে ছোঁয়া,
দিয়ে মাপি মন..
ছোটকাগজের,
ভীড়ে ছাপি মন..
মনে থাকেনা যে,
মন খারাপ-ই মন..
দেখা না দিলে..''
শুনতে চাইলে, লিংক
এখানে ।
# # # # #
পরীক্ষা চলছে প্রায় মাস দেড়েক হ্ল, তাই মাঝে মাঝেই নিজের কাছে একটু ছুটি নিয়ে একেকটা গল্পের বই নিয়ে বসে পড়ি। হোক তা না পড়া অথবা আগেই অনেক বার পড়া। ওইদিন পড়লাম সঞ্জীবের 'ইতি তোমার মা' আর 'সাধের ময়না',দুইটাই অসাধারণ মর্মস্পর্শী। আজ পড়লাম 'হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ',লেখা একটু বেশি-ই খোলামেলা। তবু-ও এটা পড়ে কেন জানি 'লোটাকম্বল' মনে পড়ে গেল। আত্ম সমালোচনা বা আত্ম বিশ্লেষণ জিনিসটা সঞ্জীব বাদে আর কারো লেখায় এতটা চোখে পড়ে না।
আর কালকে থেকেই একটু পর পর চোখাচোখি হয়ে যাচ্ছে রমাপদের উপন্যাস সমগ্র গুলির সাথে। আর ৩/৪ টা দিন যাক, আরেকবার খতম দিয়ে ফেলব ভাবতেছি!
# # # # #
মন উদাস থাকলে যা হয় আর কি, আজ দুপুর থেকে রবি বুড়োর চক্করে পড়ে আছি!
একটু পর পর ই শুনছি,
এই করেছ ভাল
আর
আগুনের পরশমণি ।
# # # # #
আজ দুপুরে একটা মজার ব্যাপার হইছে! বাসার পাশের গলির দোকানে গেছিলাম কিছু কেনাকাটা করতে। ছোটমামার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, অনেক অনেক দিনের পর। কিছুক্ষণ কথা বলার পর যাওয়ার সময় মামা কিছু 'cadbury shots chocolate' কিনে দিলেন। আহা,কতদিন পর কেউ এভাবে আদর করে চকলেট কিনে দিল। নিজেরে বেশ পিচ্চি পিচ্চি লাগতেছিল! কি মজা!
# # # # #
আমাদের বাসার সামনে একটা দোকানে অসাধারণ গরুর দুধের চা বানায়। সকাল ৮টা থেকে রাত ১০টা।
১০টার কিছু আগে গেলে;পারফেক্ট লিকার আর ঘন দুধের সমন্বয়ে বেহেস্তি স্বাদের মালাই চা খেতে পাওয়া যায়!
আজ ওটা খেয়ে ফেরার সময় চোখে পড়লো।বাবার কোলে একটা পিচ্চি।হয়তো হালকা শিরশিরে বাতাসে ঠাণ্ডা লাগছে বলেই।,মায়ের শাড়ির একটা প্রান্ত ধরে মাথায় দিয়ে রেখেছে। পিচ্চি বাবার কোলে থাকায় মা'টিকে বেশ অপ্রস্তুত লাগছিল এই অবস্থায়। তবু-ও কেন জানি,মন ছুঁয়ে গেল দৃশ্যটুকু।
বাসায় আমার সাথে সবচে বেশি খিটিমিটি লাগে আম্মুরই। তবুও, সারাদিন-ই এটা সেটা নিয়ে জ্বালাই। এত্ত যে বড় হয়ে গেছি,মনেই থাকেনা। মাঝে মাঝে একটু রাগ দেখায় বটে, তাতে আমার বয়েই গেছে! দুষ্টামি করতে করতে অভ্যাস হয়ে গেছে,এখন এইসব বাঁদরামি না করলে ভাল্লাগেনা!
মাঝে মাঝে মন খারাপ থাকলে ভাবি, দুষ্টুমিটা একটু বেশি হয়ে যায় না তো?!
সাথে সাথেই আবার মনে হয়, হইলে হইছে! 'আম্মু তো আম্মুই'!
# # # # #
কাল থেকে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের সবচাইতে আনপ্রেডিক্টেবল দুইটা দলের ব্যাটে বলের লড়াই!
বাংলাদেশ বনাম পাকিস্তান। অর্থনৈতিক মন্দা; পরীক্ষা, টিকেট সংকট ইত্যাদি নানাবিধ কারনে এইবার মাঠে গিয়ে খেলা দেখা হচ্ছেনা। গত কয়েক বছরের মধ্যে এমনটা খুব একটা হয়নি, তাই মন খারাপ হয়ে আছে বেশ।
তবু-ও,
টাইগার দের জন্য রইল শুভকামনা।
# # # # #
আজ অনেক হ্ল, আর না।
এতদুর পর্যন্ত কারো পড়ার ধৈর্য থাকে কি না,সেটাই দেখার বিষয়!
আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আমি আবার 'আমার আমি'।
ততদিন পর্যন্ত-
ভাল থাকুন,সবাই। অনেক ভাল। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। 





ভাল পাইলাম।

তয় অহন "অসাধারণ গরু"র দুধের চা খাইতে মুঞ্চায়!
লন্,আপনের জইন্যে বোতলে ভইরা চা!
গরুর দুধের চা খাইতে মন চাইতেছে। মাইনাস প্রথমেই।
গানের লিংকের জন্য প্লাস।
পিচ্চি ,পরীক্ষা ভালোভাবে দেওয়া শেষ হলে ধুমাইয়া ব্লগিং করবেন।
লন,আপনেও খান চা!
ইন-শা-আল্লাহ!
পি.এস.পিচ্চিদের আপনি করে বলতে নেই,আপুনি!লইজ্জা লাগে!
"অসাধারণ গরু"র দুধের চা খাইতে মন চায়''

এদিকে আসেন,খাওয়াই!
রাসেল ভাইরেই আগে আসতে বললেন!!!
কুকের বুতল দিয়া আর কয়জনরে বুঝ দিমু,কন?!
অসাধারণ গরুর দুধের চা কেমন হয় ? সাধারণ না অসাধারণ
সাধারণত অসাধারণ হইয়া থাকে!
ছোট ছোট প্যারায় টুকরো টুকরো অনুভূতি চমৎকার লাগল।
অনুভূতি গুলি শেয়ার করতে পেরে ভাল লাগছে।
ধন্যবাদ, পড়া ও কমেন্ট করার জন্য।
লেখা ভালো পাইলাম। সঞ্জীব ইদানীং পড়া হয়না রমাপদ পড়ি, একসময় রমাপদ'র খুব ভক্ত ছিলাম। জানাইলেন যে পরীক্ষা খালি চলছেই... কী পরীক্ষা এত চলে?!
আমার মেয়েটা এমনটা ভাবে না কেন
দুষ্টুমি করলে বকা লাগালে খামচি মারতে আসে 
ডিগ্রি ২য় বর্ষ ফাইনাল।
আপ্নের ধৈর্য কম মনে হয়!
লীনা আপু আমারটা বলে দিছে
( লেখা ভালা পাইলাম
আপনার বাসা কই? আর কি পরীক্ষা দেন? বেস্ট অফ লাক 
আপ্নে বাসার ঠিকানা জানতে চান ক্যান
জানেন না, পুরুষের মেয়েদের বাসার ঠিকানা জানতে চাইতে হয়না? 
এইটা আমিও কইতে চাইছিলাম।আর রাজন দেখি সুযোগ পাইলেই মানুষজনরে জিগায় বাড়ি কি? ভাবছি ফারহা কেও এই ব্লগের মেম্বার বানিয়ে দিবো।পুলাপান মানুষ নজরের মধ্যে থাকলো।
ফারহাডা কেডা! রাজনের বৌ? তুমি আবার তার দিকে চোখ দিলা ক্যান
পুরাই বেড়াছ্যাড়া অবস্থা 
আরে না!!!!! আমি চোখ দেই নাই।কী কন এই সব!!!রাজন আমার ছোটভাইয়ের মতো ওরে লাইনে রাখা আমার দায়িত্ব ।

বুঝছি, এখানে এখন ভাইএ ভাইএ যুদ্ধ লাগবে
ফারহা কে? দেখবার মন চায়!!

এই খানে মেয়ে কোথা থিকা আসলো?!
দিব্যি গোঁফদাড়ি গজানো পোলাপাইন সব!
বিষণ্ণ বাউন্ডুলে মেয়ে?
আমি তো ভাবছিলাম ছেলে 
সেটাই,ভাই!
গত ২৩ বছর কাটাই দিলাম ছেলে থাইকা!
এখন,মেয়ে ভাবলে ক্যাম্নে কি?!
থ্যান্কু!
থাকি ভাই ফার্মগেট।
আপ্নে কি এই ইহজীবনে কিছু লিখবেন?!
রাজনরে কি ফার্মগেটে ওভারব্রীজের উপরে ডাক দিলেন??

কেন ভাই?!আপ্নেরে কি ওইখানেই পাওয়া যায়?!

আমি এই ওভারব্রীজের অনেক বাইরে।

বসেন কোথাও নাকি ভ্রাম্যমান?!

জ্বী ভাই, অবশ্যই লিখব
বুঝতেই পারতিছেন আমাদের সবার কত ধৈর্য।


আপনার যে সেই ঈদের সময় পরীক্ষা শুরু হইল আর শেষ হয় নাই
যাক ভালো মত পরীক্ষা দেন। তারপর সবাইকে চায়ের দাওয়াত দিবেন।
হ! বড়-ই আচানক ব্যাপার!
নাহ!লাইফটা পুরাই তাম তামা হইয়া যাইতাসে!আরও ২ দিন বাকি!
আইচ্ছা!

বেশ সহজ সরল আপনার অনুভূতি গুলা । পড়তে ভালো লাগ্লো । আপনি কেবল ২য় বর্ষে পড়েন? তাইলে তো সত্যিই একটা পিচ্চি পোলা । আমার ছোট ভাই আপনার থেকে একটু ছোট হবে । কিন্তু সে নিজেকে অনেক বড় মনে করে
। একটু আল্লাদি করবে তা না । সে আমার বড় ভাইয়ের মত ভাব নেয়
।
মন দিয়ে পড়ে পরীক্ষাটা শেষ করুন ।
হি: হি:
ইন্টারে পড়ার সময় বড় বড় ভাব ধরছিলাম কয়েকদিনের জন্য!
কোন মজা নাই!শান্তিমত জ্বালান যায় না কাউরে!
তাই,ব্যাক টু 'এইটিন টিল আই ডাই'!!
লেখা অনেক ভাল লাগলো।
তোমরাতো বাচ্চা ছেলে ।আমি প্রায় বুড়ো মানুষ ছোট ছোট চায়ের দোকানের এই মালাই দেওয়া চা আজো আমার ভীষন প্রিয় যদিও খাওয়ার সুযোগ এখন আর তেমন হয়ে উঠেনা।
ভালো থেকো।আর এভাবে মজার মজার লেখা লিখতে থাকো।
বয়স বাড়লেই যে বুড়ো হতে হবে এমন তো কোন কথা নেই!
মনের বয়স না বাড়তে দিলেই হ্ল।আমার এক মামা এত্ত দুষ্টামি করেন
মনে হয় আমার চেয়েও ছোট।
ভাল থাকুন আপ্নিও।প্রতিটি দিন প্রতিটি ক্ষণ।
এইমাত্র আবার খেয়ে আসলা!!

দিক্কার দিক্কার...
জানি দেখা হবে গানটার জন্য ধন্যবাদ দিতে আসলাম। অতি দ্রুত এমন আরো কয়টা গান দেন। নাহলে তিতা ঔষধ খাইয়ে দিব
থ্যানকু! লন,শুনেন আরেক খান..
Ekbar bol nei tor keu nei Lyrics (Anupam Roy)
Jekhane shurur kotha bolar aagei sesh
sekhane mukh dubiye khujte chawa amar e ovyesh
jekhane rod palano bikel belar ghran
sekhane chutbo bhavi gilbo golpo bhul hobe banan
ei bujhi foskalo haath ar kalo raat kore shomoy gelo ayojone
prottek din bhoy pawa shob ichhe gulo onek jhorer shobdo shone
ekbar bol nei tor keu nei, keu nei, keu nei
ekbar bol nei tor keu nei, keu nei, keu nei
ekbar bol nei tor keu nei, tor keu nei...
jebhave drishyo onek gilche amay roj
sebhavei aaral pele bhangchi ami hochhi je nikhoj
jekhane daak pathale mrito deher bhire
sekhanei tulchi chobi tolchi neshay aaschi abar fire
ei bujhi foskalo haath ar kalo raat kore shomoy gelo ayojone
prottek din bhoy pawa shob ichhe gulo onek jhorer shobdo shone
aaj sesh mesh nei tor keu nei, keu nei, keu nei
aaj sesh mesh nei tor keu nei, keu nei, keu nei
aaj sesh mesh nei tor keu nei, keu nei, keu nei
ekbar bol nei tor keu nei, tor keu nei...eh hey
tor keu nei...oh hooo
tor keu nei...aa haaa
এই যে, এখানে...
এইটা বাংলায় লিখলে কী হতো?

এমনিতে তো টাইপ করে দেই।
ফজর পড়তে যাওয়ার তাড়া ছিল তাই অত সময় ছিল না।
নেটে খুঁজে যা পাইছি সেটাই দিছি,তাই। দুঃখিত।
কি কি কারণে গরুটি অসাধারণ?

ইয়াল্লা, আপনে 'গরু' রচনা পড়েন নাই কখনো?!
নিওয়ে,
তার দুধ হইতে চা তৈয়ার করা যায়,
আর কোন কারণ লাগে না কি?!!
গানটার জন্য ধইন্যা
লেখাটা পড়ার জইন্য ধইন্যা..
মন্তব্য করুন