ইউজার লগইন

শীতে..[এলোমেলো কাব্যকথন]

শীতের আমেজ গায় জড়িয়ে,
শীতের অপেক্ষাতে..
দিন গুনে দিন,
যায় গড়িয়ে..

শীতে;
অসুখ যত নিত্যি মিতে..
চায় না যেতে ছেড়ে,
যদি বা যায়,
আসে-
আবার ফিরে ফিরে..

শীতে;
আলসেমি-তে পেয়ে বসে,
দিন ভর সব কাজে..
এমন সময় কলেজ-অফিস,
কার না লাগে বাজে..?!

শীতে;
একটু ব্যাথাই লাগে ভীষণ,
চক্ষে আনে জল..
হঠাৎ হাওয়ায় শিউরে উঠা,
এসব কেমন ছল..?!

শীতে;
রাত ভর ঘুম,
লেপের আরাম-
ভাপার ঘ্রাণে ভোর..
শিউলি ঝরা;
শিশির স্নাত ঘাসের মত-
খুনসুটি-তে;
মায়ের মুখে স্নিগ্ধ হাসি,
মিথ্যে বকায় উষ্ণ আদর..

কুয়াশার-ই চাঁদর ঢাকা;
রহস্যময় প্রকৃতি আর
ঝিরঝিরি রোঁদ,
আনন্দের-ই হাওয়া..
টুকরো যত ভালোলাগা,
তাদের তরে-
যন্ত্রণা সব ভোলার সনে,
শীতের-ই পথ চাওয়া..

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

অনন্যা's picture


পুরো কবিতা টা পড়েছি,খুব সুন্দর হয়েছে Innocent

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Big smile ধইন্যা পাতা

লীনা দিলরুবা's picture


বিষণ্ন বাউন্ডুলে Sad
ভালো লাগে নাই, কবিতা আরো গভীর-কমপ্যাক্ট-তীব্র ভাবে আসুক।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়ার জন্য ধন্যবাদ,
কমেন্টের জন্য আরও বেশি।

তানবীরা's picture


হাড় কাপানো শীতে
লাগে শুধু ক্ষিধে
খেয়ে খেজুরের রস
ঘুমায় ভস ভস Big smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Big smile Big smile Big smile

হাড় কাপানো শীতে
লাগে শুধু ক্ষিধে

এই দুই লাইন চ্রম সইত্য কথা! Tongue

খেয়ে খেজুরের রস
ঘুমায় ভস ভস

এইটা ভুল বলছেন!
একবার ভোরের ট্রেনে ৩ গ্লাস খেজুর রস খাইছিলাম,
এর পরের দুই আরাই ঘণ্টার কোন মেমরি নাই;
পড়ে শুনছি - পুরা সময় নাকি শুধুশুধু হাসাহাসি করছি!! Puzzled

সুদূরের পিয়াসী's picture


প্রথম চার স্তবকের সাবলীল ছন্দ ভালো লাগছে । ভালো ভালো কাজ করেন । শুভকামনা

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!