ঝরাপাতা কথকতা # ১ # আনমনে..
একেকটা দিন আসে খুব ভাল যায়, কিন্তু তার মাঝেই ছোট্ট কোন কাঁটা বড় বেশি হয়ে বুকে লাগে।
একেকটা রাত বড্ড বেশি নীরব, অন্ধকার মনে হয়। কোন কারন ছাড়া কিংবা তুচ্ছ কোন কারনে খুব কান্না লাগে।
মাঝে মাঝে মনে হয় নিজেকে খুব ভাল চিনি আবার হঠাৎ হঠাৎ খুব অচেনা মনে হয়।
এই হয়তো মাথায় আসে লাইফে চলার পথের রাস্তাটা একটু মেরামত করবো,
পরক্ষনেই অন্য কিছুতে মেতে উঠি।
নিজে অন্যদের ভুল বুঝতে পারি কিন্তু অন্য কেউ আমাকে ভুল বুঝলে সেটা একদমই নিতে পারিনা।
কারও কারও দিকে রাগ উঠলে খুব খারাপ লাগে আবার কখনো খুব অসহায় লাগে নিজেকে।
ভাবি, আমার জন্য যেন কেউ কষ্ট না পায়।
তাও, কষ্ট দিয়ে ফেলি। জেনে, না জেনে।
ভাবি, কারও দিকেই রাগ করবো না। দুঃখ পেলেও ভুলে যাব।
মন সেটা মানলে তো!
জীবনটা যেভাবেই কেটে যাক না কেন,
ভাবি - মনের ভেতর টা আকাশের মত করে রাখবো।
তাও হয়ে উঠে না।
তবুও,
ভেবে যাই -
আনমনে..।





ওয়াও মাইট!!!! মোস্ট অসাম
টেনশন নিও না... এইটা কোনো সমস্যা না।
এইটা হৈলো বয়সের দোষ
এইসব কথাবার্তা তো বহুত আগে থিকাই মাথায় ঢুইকা আছে, যাওয়ার নামই নাই! বয়সের দুষ হইলে তো এগুলির এক্সপায়ার ডেট এতদিনে শেষ হইয়া যাওনের কথা ছিল!
সুন্দর অভিব্যাক্তির প্রকাশ !
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
এইগুলা বয়েসে দোষ! নিজেরে ভালোমন্দে যাচাইবাছাই করার, আরেক্টটু পরে সব ফকফকা হয়ে যাবে, চোখের পলক না ফেলে সব করে ফেলতে পারবা, যেগুলোকে নিয়ে ভাবো কেম্নে করে মানুষ এইসব নির্লজ্জতা!
তোমার ডাইরী ধাচেঁর লেখা গুলা বেশি পছন্দের।
হ! আমারও!
আবোল তাবোল গুলি লিখতে সময় বেশি লাগে, গড়ে প্রায় এক রাত।
রাতে ল্যাপটপে বসা হচ্ছে না খুব একটা তাই লেখা হচ্ছে না।
হোতা হ্যায় ম্যান হোতা হ্যায়
চুপার লাইক!
তোমার মনটা আকাশটা হোক।নস্টালজিক হলাম।
ভালো পাইছি লেখা।
থ্যাঙ্কু! ভাল থাকেন অনিদা!
মন্তব্য করুন