ইউজার লগইন

বৃষ্টিসকাল কাব্যপ্রলাপ!

গলেদের চিরাচরিত ভয়ই ফিরে এলো সকাল সকাল,
আকাশ ভেঙে পড়েছে আজ।

ভেঁজা রাস্তায় চুমু খেয়ে যায় এলোমেলো নিয়ন,
ঘুম ভেঙে অবাক চাহনীতে হেটে যায় মেঘসন্তানেরা।

আর জমে থাকা জলে জমা পড়ে বিরক্তি,
সান্তনার প্রলেপ বুলিয়ে ছুঁয়ে যায় বেখেয়ালী পথচলা।

এক আধটা চারচাকার কাঁচের কোলে ক্লান্ত বুড়ো ওয়াইপার,
ঘুম চোখে শুনিয়ে যায় চিরচেনা নতুন কোন গল্প।

রিকশার নীল পর্দার আড়ালে উঁকি দিয়ে যায় হাওয়া,
চোখ তুলে চাইলেই এলোকেশ ভালোবাসা।

বন্ধ দিনে অনুচিত খোলা যত ইস্কুল কলেজ,
মন খারাপের আজকের তরে ছুটি।
আর যার যত জমে থাকা কাজ,
টুকে রাখা থাক সব বাকির খাতায়।
বৃষ্টিই আজ টিভিপর্দায় ব্রেকিং নিউজ,
আর সব কিছুই ফাঁকি।

হাজার হোক,
আজ নয় ভেবে নিলাম
বিশ্ব বৃষ্টিছোঁয়া দিবস।

এতসব কথকতাতেই বা কি আসে যায় আজ!
কোথা থেকে আসা বাতাসে দোলা দিয়ে যাচ্ছে মনোহর সুবাস,
আমি বরং এখন আসি -
এক কাপ গরমাগরম মালটোভা চা হয়ে যাক।

খবর শুনেছেন নিশ্চয়ই?
গলেদের চিরাচরিত ভয়ই ফিরে এসেছে সকাল সকাল,
আকাশ ভেঙে পড়েছে আজ।।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


বন্ধ দিনে অনুচিত খোলা যত ইস্কুল কলেজ,
মন খারাপের আজকের তরে ছুটি।
আর যার যত জমে থাকা কাজ,
টুকে রাখা থাক সব বাকির খাতায়।
বৃষ্টিই আজ টিভিপর্দায় ব্রেকিং নিউজ,
আর সব কিছুই ফাঁকি।

বাহ!!! দারুন বলেছেতো। আচছা আর একটা কথা চুপিচুপি, এখানেও বৃষ্টি হচছে আজ Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


বাহ!
একটা বৃষ্টিগন্ধমাখা গল্প লিখে পোস্টান তো তাড়তাড়ি.. Smile

সামছা আকিদা জাহান's picture


হাজার হোক,
আজ নয় ভেবে নিলাম
বিশ্ব বৃষ্টিছোঁয়া দিবস। :bigsmail :

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Laughing out loud

রুনাপা অনেকদিন কিছু লিখতেছেন না,
এইটা কিন্তু ঠিক না.. Sad

টোকাই's picture


হ্যালো বিষন্ন, অনেকদিন পর লিখলেন। বৃষ্টির সাথে আসোলেই কিছুর তুলনা হয়না। খুব ভালো লাগতো গ্রামের বাড়িতে টিনের চালে বৃষ্টির শব্দ আর ঢেউটিনে লাইন দিয়ে বৃষ্টির পানি পড়া দেখা।খুব মিস করি।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিনের চালে বৃষ্টির শব্দ আর ঢেউটিনে লাইন দিয়ে বৃষ্টির পানি পড়া দেখার ভাগ্য তো এখন আর নেই, তাই শহুরে বৃষ্টিতেই দুধের স্বাদ ঘোলে মিটাই।

ধন্যবাদ আমার ব্লগে এসে মন্তব্য করে যাওয়ার জন্য। ভালো থাকুন।

দূরতম গর্জন's picture


বৃস্টিমাখা নাগরিক কবিতা

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

নাজনীন খলিল's picture


চমৎকার!

টিপ সই

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

THNX

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!