আমি, তুমি আর অন্ধকারের গান.. [এলোমেলো কাব্যকথন!]
আমার
একচিলতে
হৃদাকাশ,
আজও -
নীল।
তোমার ভালোবাসার
সুবিশাল ডানায়,
নেই দু'দন্ডের অখন্ড অবসর।
নিরন্তর উড়ালপথ -
জোড়া,
রিম ঝিম ঝিম রোদ্দুর।
যেখানে স্মৃতির করস্পর্শে
রৌদ্রস্নান করে -
অজস্র শঙ্খচিল,
রাতের পরিযায়ী মুহুর্ত;
আর স্বাপ্নিক আদর্শে বেড়ে উঠা আদুরে ঘুমপালক চোখ।
আর
বেখেয়ালে
ছন্দ কুড়োয় -
হারানো দিনের মতন
পুরাতন হাওয়ায়
বৃষ্টিস্নাত নগ্ন পদধ্বনি।
পাছে,
তালে ভুল না হয়ে যায় -
ভালোবেসে, অন্ধকারের গান
অথবা
দেখা না দেখার পথচলা
আর
বলা না বলা কথার সুর।।





সুন্দর!
থ্যান্কুস, সুপ্রিয় শান্ত ভাই।
ভাল লাগলো।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক ভালো থাকুন, সবসময়।
- চলুক।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন, সবসময়।
মন্তব্য করুন