বৃষ্টি অথবা ছুটি.. [এলোমেলো কাব্যকথন!]
শহরবন্দী মেঘ,
ছুটি দাও।
ছুটির ঘন্টা বাজাও;
বিষণ্ণ দুপুরের গায় -
আজ আমি স্নান করবো না,
বৃষ্টি না হলে।
শহরবন্দী মেঘ,
ছুটি দাও।
ছুটির ঘন্টা বাজাও,
বাউণ্ডুলের আকাশভরা নীলে।
আজ আমি বালুকাবেলার ডাকহরকরা,
সুপ্রিয় সমূদ্র ছোঁব না;
আর কিছুতেই -
বৃষ্টি না হলে।
শহরবন্দী মেঘ,
ছুটি দাও।
ছুটির ঘন্টা বাজাও,
একলা বিকেলের রোদ্দুরে;
সন্ধ্যার মায়াভরা রাস্তায়।
শহুরে অন্ধকারে,
হারিয়ে যাক;
নিকোটিন ধোঁয়া।
আজ বন্ধ -
চায়ের কাপে ঝড়,
বৃষ্টি না হলে।
বন্ধ খামের ভেতরেই থাক,
দুরের পাহাড়ের ডাক।
টিকেট কেটেও যাওয়া হবে না,
কু ঝিক ঝিক রেলে চড়ে বাড়ি।
যেখানে একাকী দরজায়,
কলিং বেলের অপেক্ষায়;
ভালোবাসা হৃদয়।
আজ আমি কোথাও যাবো না,
বৃষ্টি না হলে।
শহরবন্দী মেঘ,
ছুটি দাও।
ছুটির ঘন্টা বাজাও,
বাক্সবন্দী পথচলায়।
জানোই তো,
এখানে;
আমাদের চোখে -
বৃষ্টি হলেই ছুটি।।





সুইট!
থ্যাঙ্কুস, সুপ্রিয় শান্ত ভাই।
প্রকৃতি বাজাক পাগলা ঘণ্টা, নামুক বৃষ্টি..ভালো লাগলো।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
নাইস !
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
বৃষ্টি হলেই ছুটি ----- মিষটি
থ্যাঙ্কুস..
খুব্বই সুইট
অনেকগুলা থ্যাঙ্কুস, প্রিয় প্রিয় আপু।
মন্তব্য করুন